এক্সপ্লোর

Covid 19 Vaccination : বিজ্ঞানীদের সম্মতি ছাড়াই অ্যাস্ট্রাজেনেকার ডোজের সময়ের ব্যবধান বৃদ্ধি ? পাল্টা বিবৃতি সরকারের

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে দুটি ডোজের সময়ের ব্যবধান আগেই বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু, এজন্য নাকি বিজ্ঞানীদের সম্মতি নেওয়া হয়নি। এমনই দাবি জানালেন একাংশ বিজ্ঞানী।

নয়া দিল্লি : অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে দুটি ডোজের সময়ের ব্যবধান আগেই বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু, এজন্য নাকি বিজ্ঞানীদের সম্মতি নেওয়া হয়নি। সংবাদ সংস্থা রয়টার্সকে একথা জানালেন উপদেষ্টামণ্ডলীর তিন সদস্য। 

গত ১৩ মে স্বাস্থ্যমন্ত্রকের তরফে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দুটি ডোজের ব্যবধান ৬-৮ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করা হয়েছিল। এই ঘোষণা এমন একটা সময় হয়েছে যখন চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের চরম ঘাটতি দেখা দেয় দেশজুড়ে।  

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছিল, সময়ের এই ব্যবধান সুপারিশ করেছে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইম্যুনাইজেশন। এই সুপারিশের আগে সংশ্লিষ্ট বডির তরফে ব্রিটেনের একাধিক দৃষ্টান্ত খতিয়ে দেখা হয়েছে। যদিও NTAGI-এর কোর গ্রুপের তিন সদস্য জানিয়েছেন, এই ধরনের সুপারিশ করার মতো যথেষ্ঠ তথ্য তাঁদের কাছে নেই।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজির প্রাক্তন অধিকর্তা এম ডি গুপ্তা জানিয়েছেন, NTAGI দুটি ডোজের সময়ের ব্যবধান ৮ থেকে ১২ সপ্তাহ বাড়ানোর কথা বলেছিল। এই ব্যবধান বৃদ্ধির সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১২ থেকে ১৬ সপ্তাহ করার সিদ্ধান্ত সরকারের। কিন্তু, ১২ সপ্তাহের পর ডোজ নেওয়া হলে তার কী প্রভাব পড়বে তার কোনও তথ্য সংশ্লিষ্ট গ্রুপের কাছে ছিল না। এটা ঠিক হতেও পারে, নাও হতে পারে। এব্যাপারে আমাদের কাছে কোনও তথ্য নেই। 

একই কথা বলেছেন তাঁর NTAGI-এর সহকর্মী ম্যাথুউ ভার্গিস। তিনি জানিয়েছেন, গ্রুপের তরফে ৮-১২ সপ্তাহের কথা বলা হয়েছিল। 

১৩ মে স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছিল, NTAGI কোভিড ওয়ার্কিং গ্রুপের ১২-১৬ সপ্তাহ সুপারিশ গ্রহণ করা হয়েছে। এরপর ১৫ মে স্বাস্থ্য আধিকারিকরা সাংবাদিক বৈঠকে দাবি করেন, ভ্যাকসিনের ঘাটতি মেটানোর জন্য এই ব্যবধান বৃদ্ধির সিদ্ধান্ত নয়। এটা বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত। 

কোভিড ওয়ার্কিং গ্রুপের প্রধান এন কে আরোরা এনিয়ে কোনও মতামত জানাতে চাননি। তিনি শুধু বলছেন, সমস্ত সিদ্ধান্ত NTAGI-এর তরফে সম্মিলিতভাবে নেওয়া হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget