এক্সপ্লোর

লকডাউন উঠে গেলে অর্থনীতি বাঁচাতে আগামী ২-৩ বছর সপ্তাহে ৬০ ঘণ্টা কাজ করুক ভারতীয়রা, দাওয়াই নারায়ণ মূর্তির

তিনি বলেছেন, যদি দিনে এক লাখ মানুষেরও করোনা পরীক্ষা হয়, তবে সবার পরীক্ষা শেষ হতে হতে ৩৭ বছর কেটে যাবে। তাই ভারতীয়দের উচিত, আগামী এক দেড় বছর এই রোগের সঙ্গে কাটানোর ব্যাপারে মনকে মানিয়ে নেওয়া।

নয়াদিল্লি: লকডাউন উঠে যাওয়ার কথা ৩ তারিখ। তারপর তা আরও টানা হবে না সেদিনই শেষ হবে, তার এখনও নিশ্চয়তা নেই। কিন্তু এই করোনা ও লকডাউনের ধাক্কা কতটা সামলে উঠতে পারবে ভারতীয় অর্থনীতি? ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এ ব্যাপারে কথা বললেন। তিনি বলেছেন, আগামী এক দেড় বছর ভারতীয়দের করোনা নিয়ে বাঁচতে শিখতে হবে। সংস্থাগুলিকে আরও সাবধান হতে হবে, সব মিলিয়ে ভারতীয়দের আরও বেশি করে পরিশ্রম করতে হবে, যাতে অর্থনীতি আবার পুরনো জায়গায় ফিরে আসে। সংস্থাগুলির তথ্যের ওপর নির্ভর করে বিশ্লেষণ করা উচিত, কোন জায়গায় করোনা ছড়ানোর আশঙ্কা সব থেকে বেশি। তারপর সেইমতো তৈরি করা উচিত কারখানা। বয়স্কদের এই রোগে সব থেকে বেশি সঙ্কট তাই কোম্পানিদের ভাবতে হবে, কীভাবে কর্মীদের আরও ভালভাবে রক্ষা করা যায়। গাউন, দস্তানা, মাস্ক, গগলস- যা দেওয়ার দেওয়া হোক তাঁদের।  বয়স্করা কাজ করুন বাড়ি থেকে। এ ব্যাপারে কারও মতামত নয়, নির্ভর করা হোক তথ্যের ওপর। তিনি বলেছেন, যদি দিনে এক লাখ মানুষেরও করোনা পরীক্ষা হয়, তবে সবার পরীক্ষা শেষ হতে হতে ৩৭ বছর কেটে যাবে। তাই ভারতীয়দের উচিত, আগামী এক দেড় বছর এই রোগের সঙ্গে কাটানোর ব্যাপারে মনকে মানিয়ে নেওয়া। আর লকডাউনের ফলে বেহাল অর্থনীতিকে ঠিক জায়গায় নিয়ে আসতে আমাদের সপ্তাহে ৬ দিন ১০ ঘণ্টা করে কাজ করতে হবে আগামী ২-৩ বছর। তাহলেই অর্থনীতি দ্রুত আগের জায়গায় ফিরে আসবে। সরকারেরও উচিত, সম্মানীত অভিজ্ঞ মানুষদের নিয়ে একটি কমিটি তৈরি করা, যারা দেখবে কীভাবে সব রকম সমস্যা দূর করে সহজে ব্যবসা করা যায়, ১৯৯১-এর আর্থিক সংস্কারের সময় যেমনটা ঘটেছিল। মুর্তি আরও বলেছেন, ছোট কোম্পানি আর স্টার্টআপের ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া সহজ করার নীতি প্রণয়ন করতে হবে। এর ফলে আগামী ৩-৬ মাস তাদের পক্ষে কাজ করা সহজ হবে। এগুলো আগেই করা উচিত ছিল, তবে এখনও খুব একটা দেরি হয়নি। তিনি বলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nihang Sikh Attack: গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget