এক্সপ্লোর

জিডিপি বৃদ্ধির হার আরও কমে ৪.৫ শতাংশ, ৬ বছরে সর্বনিম্ন, অর্থনীতির মূল বুনিয়াদ মজবুত, বলছেন প্রধান উপদেষ্টা

দেশের অর্থনীতির গতি ঝিমিয়ে পড়েছে বলে দেশের বিরোধী শিবির সহ নানা মহলের দাবি। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে দাবি করেছেন, সাময়িক অর্থনীতি ঝিমিয়ে পড়লেও তা মন্দা নয়। বিরোধীদের সমালোচনা মানতে নারাজ শাসক শিবিরের অন্য নেতা, মন্ত্রীরাও।

নয়াদিল্লি: দেশের আর্থিক বৃদ্ধির হার ফের মার খেল। শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে, পতনের ধারা অব্যাহত রেখে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে এই হার আরও কমে হল ৪.৫ শতাংশ, যা ৬ বছরের বেশি সময়কালের মধ্যে সর্বনিম্ন। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার দাঁড়ায় ৫ শতাংশ। এর আগে জিডিপি বৃদ্ধির হার সবচেয়ে বেশি কম হয়েছিল ২০১২-২০১৩ অর্থবর্ষের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে। তা হয়েছিল ৪.৩ শতাংশ। ২০১৮-১৯ অর্থবর্ষে একই ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.১ শতাংশ। দেশের অর্থনীতির গতি ঝিমিয়ে পড়েছে বলে দেশের বিরোধী শিবির সহ নানা মহলের দাবি। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে দাবি করেছেন, সাময়িক অর্থনীতি ঝিমিয়ে পড়লেও তা মন্দা নয়। বিরোধীদের সমালোচনা মানতে নারাজ শাসক শিবিরের অন্য নেতা, মন্ত্রীরাও। শেষ ত্রৈমাসিকেও আর্থিক বৃদ্ধির হার কমে ৫ শতাংশে ঠেকেছিল। দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার হ্রাস পাওয়ার জন্য মূলত ম্যানুফ্যাকচারিং সেক্টর ও কৃষি উত্পাদন কম হওয়াকে কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের বিবৃতিতে। যদিও জিডিপি হার সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে দেশের প্রধান আর্থিক উপদেষ্টা কে ভি সুব্রহ্মণ্যমের দাবি, আমরা আবারও বলছি, ভারতীয় অর্থনীতির মৌলিক বুনিয়াদ মজবুতই আছে। জিডিপি বৃদ্ধির হার তৃতীয় ত্রৈমাসিকে বাড়তে পারে বলে মনে করছেন তিনি। অর্থনীতিবিদরাও বেশ কিছুদিন ধরে বলে আসছেন, বৃদ্ধির হার ৪.২ থেকে ৪.৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। গত ৬ মাসে (এপ্রিল-সেপ্টেম্বর ২০১৯) ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার ছিল ৪.৮ শতাংশ, গত বছর একই সময়কালে তা ছিল সাড়ে সাত শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক ২০১৯-২০ বর্ষে জিডিপি বৃদ্ধির সম্ভাব্য হার ৬.১ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। আগের পূর্বাভাস ছিল ৬.৯ শতাংশ। এদিকে আর্থিক ঘাটতিও পুরো বছরের টার্গেট ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে। একটি সূত্রের পরিসংখ্যান, এপ্রিল-অক্টোবর পর্বে আর্থিক ঘাটতির পরিমাণ ৭.২ লক্ষ কোটি টাকা। বাজেটে এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭.০৩ লক্ষ কোটি টাকা। চিনের আর্থিক বৃদ্ধির হার ২০১৯ এর জুলাই-সেপ্টেম্বর পর্বে ছিল ৬ শতাংশ। ২৭ বছরের বেশি সময়কালে এটাই চিনের সবচেয়ে কম বৃদ্ধির হার।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: রায়দিঘিতে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, গ্রেফতার স্ত্রী ও স্থানীয় যুবক
রায়দিঘিতে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, গ্রেফতার স্ত্রী ও স্থানীয় যুবক
Bengal Election 2026 : 'কেন জয়ের আশীর্বাদ করব ? ওঁর দাদু বেঁচে থাকলে বিজেপিতে যোগ দেওয়ার জন্য মারত ওঁকে'
'কেন জয়ের আশীর্বাদ করব ? ওঁর দাদু বেঁচে থাকলে বিজেপিতে যোগ দেওয়ার জন্য মারত ওঁকে'
Donald Trump: ‘প্রথম তুমিই বলেছিলে’, ইরান-যুদ্ধের দায় অন্যের দিকে ঠেলে দিলেন ট্রাম্প?
‘প্রথম তুমিই বলেছিলে’, ইরান-যুদ্ধের দায় অন্যের দিকে ঠেলে দিলেন ট্রাম্প?
WB Election: 'এইসব কথার ফাঁদ...' ! ভবানীপুরের ভোট নিয়ে এ কোন মন্তব্য শুভেন্দুর ? কী ঘটতে চলেছে ?
'এইসব কথার ফাঁদ...' ! ভবানীপুরের ভোট নিয়ে এ কোন মন্তব্য শুভেন্দুর ? কী ঘটতে চলেছে ?

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Fitness : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Donald Trump : 'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
Gold Buying Tips : হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
Stock To Watch : আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
Stock market Update : মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
Pak Spy In India : ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
Embed widget