এক্সপ্লোর

Earthquake News : ভয়াবহ ভূমিকম্প, পরপর বাড়িতে ধরল ফাটল, জখম বহু, মৃত্যুও ! ত্রস্ত ইন্দোনেশিয়া

আহতদের স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও সংগ্রহ করা হচ্ছে।


জাকার্তা:
ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার মধ্য সুলাওয়েসি (Central Sulawesi) প্রদেশে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এখনও পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অন্তত ৩৮ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি, সেতু, সরকারি ভবন এবং ধর্মীয় উপাসনাস্থল। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দফতর এর (Disaster Mitigation Agency) দেওয়া তথ্য অনুযায়ী, সিগি (Sigi) অঞ্চলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও সংগ্রহ করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (BMKG) জানিয়েছে, সেই দেশের তবার-তারিখ অনুসারে, মঙ্গলবার সকালে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল পালু (Palu) শহরের দক্ষিণ-পূর্বে প্রায় ৪২ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ফলে কম্পনের তীব্রতা ব্যাপকভাবে অনুভূত হয়প্রশাসনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অন্তত ৬৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও একাধিক সেতু, অফিস এবং ধর্মীয় স্থাপনাতেও ফাটল ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মধ্য সুলাওয়েসির তিনটি অঞ্চলকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ফলে উদ্ধারকাজ এবং ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে স্বস্তির খবর, এত শক্তিশালী ভূমিকম্প হলেও সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।

এই ভূমিকম্পের পর ফের ফিরে এসেছে ২০১৮ সালের ভয়াবহ স্মৃতি। সেই সময় পালুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প এবং তার পরবর্তী সুনামিতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেটি ছিল ইন্দোনেশিয়ার ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। উল্লেখ্য, পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ ইন্দোনেশিয়া। প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার'-এর উপর অবস্থিত হওয়ায় দেশটি নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকিতে থাকে। একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণেই এই অঞ্চলে ঘনঘন ভূমিকম্প হয়ে থাকে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল এবং জরুরি পরিষেবার কর্মীদের মোতায়েন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা এবং ত্রাণের কাজ জোরকদমে চলছে বলে জানিয়েছে প্রশাসন। 

চিনেও ভূমিকম্প  

ঠিক একদিন আগেই চিনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিনহাই (Qinghai) প্রদেশের হাইশি এলাকায় মঙ্গলবার ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বিকেলে এই কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর পরিস্থিতির উপর কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন এবং জরুরি পরিষেবা সংস্থাগুলি। ভূমিকম্পের তীব্রতায় আশপাশের একাধিক এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়নের কাজ চলছে। এখনও পর্যন্ত সুনামি বা বড় ধরনের পরাঘাত (aftershock) সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget