এক্সপ্লোর

সৌমিত্রর গঠিত যুব মোর্চার জেলা কমিটি ভাঙার সিদ্ধান্ত দিলীপের, প্রকাশ্যে বিজেপির ‘অন্তর্কলহ’

দিলীপবাবুর দাবি, কমিটি গঠনের বিষয়ে সৌমিত্র খাঁ-র সঙ্গে আমার কোনও কথা হয়নি। জেলা সভাপতিদের সঙ্গেও কথা বলেননি। তিনি নতুন বলে হয়তো সব নিয়ম জানেন না। সবার সঙ্গে কথা বলে দ্রুত কমিটি গঠন করা হবে। যদিও, সৌমিত্রবাবুর দাবি, এই সিদ্ধান্তের বিষয়ে তিনি কিছু জানেন না। তাঁর তৈরি কমিটি কার্যকর রয়েছে বলেই তিনি জানেন।

কলকাতা: বিজেপি যুব মোর্চার জেলা কমিটি গঠন ঘিরে প্রকাশ্যে দলের অন্তর্কলহ। সম্প্রতি জেলা কমিটি ও সভাপতিদের নাম চূড়ান্ত করেন যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। কিন্ত, সেই কমিটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, সৌমিত্র এনিয়ে জেলা সভাপতিদের সঙ্গে কথা বলেননি। সৌমিত্রর পাল্টা দাবি, এবিষয়ে তাঁর কিছু জানা নেই। সল্টলেকে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি) দুর্গাপুজো সফল করতে কার্যত ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। বৃহস্পতিবার এই পুজোর উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। পর্যবেক্ষকদের একাংশের মতে, বিধানসভা ভোটের আগে দুর্গাপুজোর আবেগে ভর করেই জনসংযোগের কাজ এগিয়ে রাখতে চাইছে বিজেপি। কিন্তু, এই প্রেক্ষাপটেই আবার রাজ্য বিজেপির অন্দরে উঠেছে অন্তর্কলহের অভিযোগ, যাতে নাম জড়াল দিলীপ, সৌমিত্রর। সম্প্রতি দলের যুব মোর্চার জেলা কমিটি ও তার সভাপতিদের নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি সৌমিত্র খাঁ। কিন্তু শুক্রবারই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দেন, যুব মোর্চার সমস্ত জেলা কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। বাতিল করা হচ্ছে যুব মোর্চার জেলা সভাপতিদের পদ। দিলীপবাবুর দাবি, কমিটি গঠনের বিষয়ে সৌমিত্র খাঁ-র সঙ্গে আমার কোনও কথা হয়নি। জেলা সভাপতিদের সঙ্গেও কথা বলেননি। তিনি নতুন বলে হয়তো সব নিয়ম জানেন না। সবার সঙ্গে কথা বলে দ্রুত কমিটি গঠন করা হবে। বিজেপির দলীয় অনুশাসন অনুযায়ী, শাখা সংগঠনে কমিটি ও তার সভাপতির নাম চূড়ান্ত করার আগে দলের জেলা সভাপতির সঙ্গে আলোচনা করা হয়। দিলীপবাবুর দাবি অনুযায়ী, সৌমিত্র তেমনটা করেননি। যদিও, সৌমিত্রবাবুর দাবি, এই সিদ্ধান্তের বিষয়ে তিনি কিছু জানেন না। তাঁর তৈরি কমিটি কার্যকর রয়েছে বলেই তিনি জানেন। যুব মোর্চার সভাপতি হওয়ার পর সৌমিত্রবাবু জেলায় থানা ঘেরাও, আইন অমান্যের মতো একাধিক কর্মসূচি নেন। সেক্ষেত্রেও জেলা সভাপতিদের সঙ্গে কথা না বলে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তারপর রাজ্য বিজেপির সভাপতি সেসব কর্মসূচিতে রাশ টানেন বলে সূত্রের দাবি। এবার কার্যত সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget