এক্সপ্লোর

Interim Budget 2024: প্রত্যাশার পারদ তুঙ্গে, কিন্তু অন্তর্বর্তী বাজেটে যা না হওয়ার সম্ভাবনাই বেশি

Budget 2024 Expectations: ২০২৪-'২৫ অর্থবর্ষের প্রথম কয়েক মাসের অর্থনৈতিক রূপরেখা আজ সংসদে তুলে ধরবে কেন্দ্র।

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর কিছু ক্ষণের মধ্যেই সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা নির্বাচনের আগে এই অন্তর্বর্তীকালীন বাজেটের দিকে তাই তাকিয়ে রয়েছেন গৃহস্থ থেকে ব্যবসায়ীরা। বাজেটের আগে বিভিন্ন খাতে সরকার বিশেষ সুবিধা প্রদান করতে পারে বলে বাড়ছে প্রত্যাশা। তবে নির্বাচনের আগে যেহেতু কয়েক মাসের জন্যই এই অন্তর্বর্তীকালীন বাজেট কার্যকর থাকবে, তাই বড় ধরনের কোনও পরিবর্তন না-ও ঘটতে পারে বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। (Interim Budget 2024)

২০২৪-'২৫ অর্থবর্ষের প্রথম কয়েক মাসের অর্থনৈতিক রূপরেখা আজ সংসদে তুলে ধরবে কেন্দ্র। তবে বেশ কিছু ক্ষেত্রে সরকার হাতই দেবে না, কোনও সংশোধন ঘটানো হবে না বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কোন কোন ক্ষেত্রে কোনও রদবদল না ঘটতে পারে, তারও ইঙ্গিত মিলেছে। (Budget 2024 Expectations)

১) নির্বাচনের বছরে পেশ করা অন্তর্বর্তীকালীন বাজেটে নিয়ম-নীতিতে সাধারণত কোনও পরিবর্তন ঘটানো হয় না। নির্বাচনে যেহেতু আর কয়েক মাস বাকি, তাই অর্থনৈতিক ক্ষেত্রে কোনও নয়া নীতি চালু হওয়া বা নীতি-নিয়মের সংশোধন না হওয়ার সম্ভাবনাই বেশি। দীর্ঘমেয়াদি কোনও প্রকল্পের ঘোষণা না করে, এখনও পর্যন্ত সরকার কোন খাতে, কত টাকা খরচ করেছে, তারই খতিয়ান তুলে ধরতে পারেন সীতারামন।

২) বাজেট মানেই করছাড়ের দিকে তাকিয়ে থাকেন দেশবাসী। কিন্তু এই বাজেট পূর্ণাঙ্গ বাজেট নয়, অন্তর্বর্তীকালীন বাজেট। তাই সাধারণ মানুষ বা কর্পোরেট সংস্থাগুলির করছাড়ের প্রত্যাশা পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি। লোকসভা নির্বাচন মিটলে যে সরকার ক্ষমতাদখল করবে, তাদের পূর্ণাঙ্গ বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। 

৩) নির্বাচনের আগে জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে বিশেষ গুরুত্ব দিতে পারে কেন্দ্র। তবে নতুন কোনও প্রকল্পের ঘোষণা হওয়ার সম্ভাবনা কম। কারণ সেক্ষেত্রে সরকারকে কোটি কোটি টাকা বরাদ্দ করতে হবে। নির্বাচনের পর সরকার পাল্টালে, সেই প্রতিশ্রুতি অর্থহীন হয়ে পড়বে। আবার বর্তমান ই সরকারই যদি ক্ষমতায় ফেরে, অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী প্রতিশ্রুতিরক্ষা অসম্ভব হয়ে উঠতে পারে। তাই নয়া প্রকল্পের ঘোষণা এড়িয়ে যেতে পারে সরকার। 

৪) বাজেটের ঘাটতি পূরণ বরাবরই লক্ষ্য সরকারের। কিন্তু তার জন্য একত্রীকরণের প্রস্তাব অন্তর্বর্তীকালীন বাজেটে না তোলার সম্ভাবনাই বেশি। কারণ অন্তর্বর্তীকালীন বাজেটে সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে যাওয়াই দস্তুর। বরং অর্থনৈতিক স্থিতাবস্থা ধরে রাখারই পক্ষপাতী সরকার। 

৫) অর্থনৈতিক ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার নীতিতেও কোনও রদবদল না হওয়ার সম্ভাবনা বেশি। এই ধরনের দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত সাধারণত পূর্ণাঙ্গ বাজেটেই তুলে ধরা হয়। 

আরও পড়ুন: Interim Budget 2024: লোকসভা নির্বাচনের আগে বাড়ছে প্রত্যাশা, পূর্ণাঙ্গ ও অন্তর্বর্তীকালীন বাজেট যে কারণে আলাদা

সেরা শিরোনাম

ED Raid: কলকাতা, আসানসোল মিলিয়ে এই ৪ জায়গায় ED-র হানা
কলকাতা, আসানসোল মিলিয়ে এই ৪ জায়গায় ED-র হানা
Cyclone Arnab : সাইক্লোন অর্ণবের পরপরই ছত্তীসগড়ের আকাশে এ কী ছবি ! ছ্যাঁৎ করে উঠবে বুক, ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যালে
সাইক্লোন অর্ণবের পরপরই ছত্তীসগড়ের আকাশে এ কী ছবি ! ছ্যাঁৎ করে উঠবে বুক, ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যালে
Ajit Mahato Arrested : গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
East Bardhaman News: পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget