এক্সপ্লোর

Corona Vaccine Side Effects: খাবার বা ওষুধ সংক্রান্ত অ্যালার্জি থাকলেও ভ্যাকসিন নেওয়ায় বাধা নেই, আশ্বাস মার্কিন বিশেষজ্ঞদের

COVID-19 Vaccine: বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভ্যাকসিন নিয়ে কারও অ্যালার্জি সংক্রান্ত প্রতিক্রিয়া দেখা দেওয়ার ঘটনা বিরল।

নিউ ইয়র্ক: ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনাভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল। এরই মধ্যে ভ্যাকসিন নিয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। খাবারে অ্যালার্জি থাকলে ভ্যাকসিন নেওয়া যাবে কি না, সেই প্রশ্ন উঠে গিয়েছে। তবে এ বিষয়ে আশ্বস্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের অ্যালার্জি সংক্রান্ত বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন, কোনও ব্যক্তির যদি বিশেষ কিছু খাবার বা ওষুধের বিষয়ে অ্যালার্জি থাকে, তাহলেও নিরাপদে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না। কারও খাবার বা ওষুধের বিষয়ে অ্যালার্জি থাকলে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা ভ্যাকসিন এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন না। এবারও তাঁরা সেই পরামর্শ দেননি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফাইজার ও মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। তবে এই সংস্থার পক্ষ থেকে বলা হয়, কারও খাবার বা ওষুধের বিষয়ে অ্যালার্জি থাকলে ভ্যাকসিন নেওয়া উচিত নয়। যদিও ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা ভ্যাকসিন নিচ্ছেন, তাঁদের সবাইকে ১৫ মিনিট পর্যবেক্ষণে রাখতে হবে। ভ্যাকসিন নেওয়ার পর তাঁদের শরীরে কোনওরকম প্রতিক্রিয়া দেখা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন বিশেষজ্ঞরা। এবার ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের বিশেষজ্ঞরাও ভ্যাকসিনের বিষয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন। অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি ইউনিটের ক্লিনিক্যাল ডিরেক্টর তথা হার্ভার্ড মেডিক্যাল স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর অ্যালিনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘অ্যালার্জি বিশেষজ্ঞ হিসেবে আমরা সবাইকে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে উৎসাহ দিতে চাই। আমরা সবাইকে আশ্বাস দিচ্ছি, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে দু’টি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে, সেগুলি নিরাপদ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলি যে সুপারিশ করেছে, তার ভিত্তিতেই আমরা নির্দেশিকা তৈরি করেছি। যে ব্যক্তিদের অ্যালার্জি রয়েছে, তাঁদের কীভাবে নিরাপদে ভ্যাকসিন দেওয়া যায়, সে বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর কারও শরীরে যদি প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে দ্বিতীয়বার ডোজ নেওয়ার আগে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।’ অ্যালিনা আরও জানিয়েছেন, ভ্যাকসিন নিয়ে কারও অ্যালার্জি সংক্রান্ত প্রতিক্রিয়া দেখা দেওয়ার ঘটনা বিরল। ১০ লক্ষ মানুষের মধ্যে মাত্র ১.৩ শতাংশের ক্ষেত্রে অ্যালার্জি সংক্রান্ত প্রতিক্রিয়া দেখা যায়। ফাইজার-বায়োএনটেক ও মডার্নার ভ্যাকসিনের ক্ষেত্রে অ্যালার্জির আশঙ্কা প্রায় নেই বললেই চলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget