এক্সপ্লোর

করোনা ভ্যাকসিন তৈরি করতে মারা পড়বে পাঁচ লক্ষ হাঙর! কপালে চিন্তার ভাঁজ বন্যপ্রাণ বিশেষজ্ঞদের

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত। এই অতি সংক্রামক ভাইরাসের মোকাবিলায় ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক ও ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি এই লক্ষ্যে কাজ করে চলেছেন।

নয়াদিল্লি:  বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত। এই অতি সংক্রামক ভাইরাসের মোকাবিলায় ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক ও ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি এই লক্ষ্যে কাজ করে চলেছেন। এরইমধ্যে বন্যপ্রাণ বিশেষজ্ঞদের কপালে একটি আশঙ্কা চিন্তার ভাঁজ ফেলেছে। করোনা ভ্যাকসিন তৈরির জন্য কোপ পড়তে পারে প্রায় পাঁচ লক্ষ হাঙরের ওপর। যে ভ্যাকসিন তৈরির চেষ্টা চলেছে, সেগুলির মধ্যে কয়েকটিতে স্কোয়ালিন নামে একটি উপাদান ব্যবহার করা হচ্ছে। স্কোয়ালিন হল প্রাকৃতিক তেল, যা হাঙরের যকৃতে তৈরি হয়। বর্তমানে এই প্রাকৃতিক তেল ওষুধে সহায়ক হিসেবে ব্যবহৃত হয়। এই তেল শক্তিশালী রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরির মাধ্যমে ভ্যাকসিনের কার্যকারিতা বাড়িয়ে দেয়। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইন এখন ফ্লু ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে স্কোয়ালিন ব্যবহার করছে। কোম্পানি জানিয়েছে, তারা করোনা ভ্যাকসিনে সম্ভাব্য ব্যবহারের জন্য স্কোয়ালিনের এক বিলিয়ন ডোজ তৈরি করতে পারে। এক টন স্কোয়ালিন পেতে প্রায় তিন হাজার হাঙরের প্রয়োজন হয়। আমেরিকার ক্যালিফোর্নিয়ার প্রাণী সংরক্ষণ সংস্থার শার্ক অ্যালায়েজ হিসেব কষে বলেছে, সমগ্র বিশ্বের জনগোষ্ঠীকে যকৃতের তেলের উপাদান সহ করোনাভাইরাস ভ্যাকসিনের একটা ডোজ দিতেই আড়াই লক্ষ হাঙর মারা পড়বে। তবে এক্ষেত্রে নির্ভর করচে স্কোয়ালিন কী মাত্রায় ব্যবহার করা হতে পারে। জনগোষ্ঠীকে দ্বিতীয়বার ভ্যাকসিনের ডোজ দিতে গেলে ওই সংখ্যাটা কম বেশি দ্বিগুণ অর্থাত্ ৫ লক্ষে দাঁড়াবে। কাজেই হাঙরের সংখ্যা হ্রাস পাওয়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা স্কোয়ালিনের বিকল্পও পরীক্ষা করে দেখছেন। আখ থেকে তৈরি সিন্থেটিক স্কোয়ালিন পরীক্ষা করে দেখা হচ্ছে। শার্ক অ্যালাইজের প্রতিষ্ঠাতা স্টিফনি ব্রেন্ডিল বলেছে, বন্যপ্রাণীদের মেরে কোনো কিছুর ব্যবহার দীর্ঘস্থায়ী হয় না। বিশেষ করে হাঙরের সংখ্যা খুব বেশি হয় না। এ জন্য বিকল্পের ওপর জোর দিয়েছেন।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget