এক্সপ্লোর

করোনা আতঙ্ক: ‘আজব  কল’ ইতালির এক ব্যক্তির, বিশাল চাকতি কোমরে বেঁধে ঘুরছেন রাস্তায়, ভিডিও ভাইরাল

‘কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো...’। সে কলে ছিল ‘পাঁচ ঘণ্টার রাস্তা তিন ঘণ্টায়’ যাওয়ার কেরামতি। এবার ইতালির এক ব্যক্তি মাথা ঘামিয়ে অভিনব উপায় বার করেছেন।

নয়াদিল্লি: ‘কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো...’। সে কলে ছিল ‘পাঁচ ঘণ্টার রাস্তা তিন ঘণ্টায়’ যাওয়ার কেরামতি! এবার ইতালির এক ব্যক্তি মাথা ঘামিয়ে অভিনব উপায় বার করেছেন। তাঁর এই 'আবিষ্কার' রীতিমতো সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে করোনাভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অন্যতম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকারের স্বাস্থ্য আধিকারিকরা আক্রান্তদের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন। এরইমধ্যে ইতালির এক ব্যক্তিকে কোমরে বিশাল একটি কার্ডবোর্ডের চাকতি সঙ্গে নিয়ে রাস্তায় ঘুরতে দেখা গেল। একটি বৃত্তাকার কাডবোর্ডের চাকতি কোমরে পরে নিয়েছেন তিনি। উদ্দেশ্য, লোকজনদের থেকে দূরত্ব বজায় রাখা।
করোনা আতঙ্কে ইতালি কার্যত তালাবন্দি হয়ে গিয়েছে। এরইমধ্যে দেশের রাস্তায় কমলা রঙের বিশাল চাকতি কোমরে পরে ঘুরতে দেখা গেল ওই ব্যক্তিকে। দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ভিডিওটি তোলা হয়েছে রোমে। এ ধধরনের চাকতি পরার কারণ জানতে চাওয়া হলে ওই ব্যক্তি বলেছেন, করোনাভাইরাসের জন্য। গত বুধবার ট্যুইটারে ভিডিওটি শেয়ার হয়েছে। তারপর থেকে প্রচুর লোক ভিডিওটি দেখেছেন এবং মজার মজার মন্তব্য করেছেন। কারুর প্রশ্ন, দরজা দিয়ে ঢুকবেন কী করে? আবার কেউ তাঁর বুদ্ধির প্রশংসা করে সরস মন্তব্য করেছেন। ইউরোপে নোভেল করোনাভাইরাস সংক্রমণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালি। এই অতিমারিতে সে দেশে ১৭,০০০ মানুষ আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ১,৮০৯। করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে ইতালি দেশজুড়ে লকডাউন চালু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পরামর্শ অনুসারে, সামাজিক দূরত্ব মানে কোনও ব্যক্তি হাঁচলে বা কাশলে তার থেকে অনন্ত তিন ফুট দূরত্ব বজায় রাখা দরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget