এক্সপ্লোর

‘সর্দি, কাশি হলে হাসপাতালে আসবেন না, বাড়িতেই থাকুন, টেস্টের প্রয়োজন নেই’, করোনায় ইমরানের পরামর্শে সমালোচনার ঝড়

পাক প্রধানমন্ত্রীর পরামর্শে সোশ্যাল মিডিয়ায় তাঁর সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা।

ইসলামাবাদ: নোভেল করোনায় এখনও পর্যন্ত সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ লক্ষেরও বেশি। মৃত্যুর সংখ্যা সাড়ে ৮ হাজারের ওপরে। চিনের পর এই মারণ ভাইরাসের প্রভাব সবথেকে বেশি পড়েছে ইউরোপে। ইতালি, স্পেন, ফ্রান্স কার্যত করোনায় কাঁপছে। উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাস ধীরে ধীরে প্রভাব বাড়াচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানেও। ভারতে আক্রান্তের সংখ্যা দেড়শো ছাড়িয়েছে। মৃত ৩। পাকিস্তানেও ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত অন্তত আড়াইশো জন। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বাড়তি সতর্কতা নিয়ে করোনা মোকাবিলার কথা বলছে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের গলায় শোনা গেল উল্টো কথা।

পড়ুন : বাংলাদেশে করোনার প্রথম বলি, মৃত ৭০ বছরের বৃদ্ধ

জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখলে ‘হু’ যেখানে বলছে তড়িঘড়ি টেস্ট করাতে, সেখানে ইমরানের পরামর্শ, “বাড়িতেই থাকুন, হাসপাতালে আসার প্রয়োজন নেই।” পাক প্রধানমন্ত্রীর দাবি, করোনা এক ধরনের ফ্লু। ৯৭ শতাংশ ক্ষেত্রেই তা সেরে যায়। ৯০ শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে স্রেফ কাশি, সর্দির মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ। বাকি ৪-৫ শতাংশ ক্ষেত্রে হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়।  সোশ্যাল মিডিয়ায় ২টি ভিডিও বার্তায় ইমরান খান বলেছেন, আমেরিকার মতো বিত্তশালী দেশেও এতো মানুষকে একসঙ্গে চিকিৎসা করানোর মতো পরিষেবা নেই। তাঁর দেশের স্বাস্থ্য পরিকাঠামোও যে উন্নত নয় তা কার্যত মেনেই নিয়েছেন তিনি। অনেক রোগী একসঙ্গে পরীক্ষার জন্য হাসপাতালে চলে এলে তা সামাল দেওয়া তাঁদের পক্ষে কার্যত অসম্ভব। একমাত্র প্রবীণ নাগরিকদেরই হাসপাতালে যাওয়া উচিত, এমনই পরামর্শ ইমরান খানের।

পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তাঁর সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা।  ইমরানের সমালোচনা করে একজন লিখেছেন, ‘শুধুই ভাষণ, কোনও পদক্ষেপের কথা নেই।’

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget