এক্সপ্লোর

Corona Vaccine Sputnik V: করোনা ভ্যাকসিন চাইছে ভারত সহ ২০টি দেশ, তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে সাহায্য করা হবে, জানাল রাশিয়া

আগামী মাস থেকে গণহারে ভ্যাকসিন উৎপাদন শুরু হতে পারে।

মস্কো: রাশিয়ায় করোনা ভাইরাসের যে ভ্যাকসিন তৈরি করা হয়েছে, সেটি চাইছে ভারত সহ অন্তত ২০টি দেশ। এই দেশগুলির মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ব্রাজিল ও মেক্সিকো। এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, আগামী মাস থেকে গণহারে ভ্যাকসিন উৎপাদন শুরু হতে পারে। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সৌদি আরব, তুরস্ক, কিউবার মতো দেশগুলিতে ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলিকে সাহায্য করছে রাশিয়া। এ বছরের মধ্যে বিশ্বজুড়ে ২০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরির পরিকল্পনা রয়েছে। শুধু রাশিয়াতেই ৩০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি করা হবে। এর আগে গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, তাঁদের তৈরি ভ্যাকসিন ভালভাবে কাজ করছে এবং যাঁদের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাঁদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। তাঁর যে মেয়ের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তিনিও ভাল আছেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারি বৈঠকে পুতিন বলেছেন, ‘আমার মেয়ের শরীরে প্রথম ও দ্বিতীয়বার ভ্যাকসিন প্রয়োগ করার পর ওর তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছিল। তারপর অবশ্য সবকিছু ঠিক হয়ে গিয়েছে। ও এখন একদম সুস্থ। ওর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে গিয়েছে।’ রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘আশা করি ভ্যাকসিন তৈরির কাজ সাহায্য করবেন আমাদের বিদেশি সহকর্মীরা। বাজারে অনেক পণ্যই পাওয়া যাবে, যেগুলি ব্যবহার করা সম্ভব হবে। বিশ্ববাজারে ওষুধ, ভ্যাকসিনও চলে আসবে।’ রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, ‘প্রথমে রাশিয়ার দু’টি জায়গায় ভ্যাকসিন তৈরির কাজ শুরু হবে। অনেক দেশই এই ভ্যাকসিন তৈরির বিষয়ে আগ্রহী। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড বিদেশে ভ্যাকসিন তৈরি ও প্রচারের ক্ষেত্রে বিনিয়োগ করছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget