এক্সপ্লোর

বাইডেনেরও রয়েছে ভারতযোগ, স্বীকার খোদ মার্কিন প্রেসিডেন্টের

আমার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ ছিলেন ইস্ট ইন্ডিয়া টি কোম্পানির নাবিক। তিনি ভারতে এসেছিলেন। ভারতীয় এক মহিলাকে বিবাহ করে এখানে সংসারও করেছিলেন।

মুম্বই: মার্কিন মুলুকের নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভারতের যোগাযোগ জেনে গিয়েছেন সকলেই। অশ্বেতাঙ্গ কোনও মহিলাকে প্রথমবার ভাইস প্রেসিডেন্ট বেছে নিয়েছে মার্কিন মুলুক। তাঁর সঙ্গে ভারতের যোগ থাকায় অনেকেরই বাড়তি উচ্ছ্বাসও কাজ করছে। এবার সামনে এল প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট জো বাইডেনের ভারতযোগও। মুম্বইতে থাকেন বাইডেনের আত্মীয়রা। যদিও তারা বেশ দূরসম্পর্কের। তবে মুম্বইয়ের বাইডেনদের খোঁজ সবার সামনে এনেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট নিজেই। ১৯৭২ সালে সবথেকে অল্প বয়সে প্রথমবার সেনেটর হয়েছিলেন ২৯ বছরের জো বাইডেন। তখন তিনি হঠাৎই এক চিঠি পান তৎকালীন বোম্বে থেকে। মুম্বইয়ের বাইডেনরা তাঁকে শুভেচ্ছা জানান। যোগাযোগ পুনরুদ্ধারের ইচ্ছা থাকলেও দীর্ঘদিন ব্যস্ততার জেরে তেমনটা করতে পারেননি বাইডেন। যদিও ২০১৩ সালে তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর প্রথম ভারত সফরে এসে জনসমক্ষে জানান মুম্বইয়ের বাইডেনদের কথা। বোম্বে স্টক এক্সচেঞ্জে বক্তব্য রাখতে গিয়ে জনসমক্ষে আবেদনও রাখেন তাঁর দূরসম্পর্কের আত্মীয়দের খুঁজে দিতে সাহায্য করতে। ভারতের সঙ্গে যোগসূত্র থাকা যে কোনও সেনেটরের সঙ্গে ঘরোয়া আলোচনাতেও বারবার মুম্বইয়ের বাইডেনদের কথা জানান তিনি। পরে ওয়াশিংটনে বক্তব্য রাখার মাঝে জো বাইডেন বলেছিলেন, ‘আমার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ ছিলেন ইস্ট ইন্ডিয়া টি কোম্পানির নাবিক। তিনি ভারতে এসেছিলেন। ভারতীয় এক মহিলাকে বিবাহ করে এখানে সংসারও করেছিলেন। দুঃখ এটাই মুম্বইয়ের বাইডেনদের খোঁজ পেলেও তাদের সঙ্গে যোগাযোগটা আর করে ওঠা হয়নি।' তবে ভারতীয়দের সঙ্গে তাঁর যোগসূত্রটা যে জোরদার, হাসিমুখে সেটা দাবি করতেও ভোলেননি বাইডেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget