এক্সপ্লোর

দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ায় ফিরে এসেছেন এক সন্দেহভাজন করোনা আক্রান্ত, জরুরি বৈঠকে কিম জং-উন

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি, করোনা পরীক্ষা করে ওই ব্যক্তির সংক্রমিত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে কি না।

পিয়ংইয়ং: সারা বিশ্ব করোনা ভাইরাস নিয়ে জেরবার হলেও, এতদিন উত্তর কোরিয়া সরকার স্বীকার করেনি যে তাদের দেশে সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু এবার বোধহয় কিম জং উন প্রশাসনকে স্বীকার করতেই হচ্ছে, তাদের দেশেও করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, ‘কেইসং শহরে জরুরি অবস্থা তৈরি হয়েছে। তিন বছর আগে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়া এক ব্যক্তি ফিরে এসেছে। সে ১৯ জুলাই সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় এসেছে। ওই ব্যক্তি করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। কিম জং-উন পলিটব্যুরোর জরুরি বৈঠক ডেকেছেন। তিনি বলেছেন, ভাইরাস হয়তো দেশে প্রবেশ করেছে। সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছে।’ উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি, করোনা পরীক্ষা করে ওই ব্যক্তির সংক্রমিত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে কি না। তবে বলা হয়েছে, একাধিক মেডিক্যাল চেকআপে ওই ব্যক্তির রক্ত ও নিশ্বাস পরীক্ষা করে অনিশ্চিত ফল পাওয়া গিয়েছে। সেই কারণে সরকারি আধিকারিকরা ওই ব্যক্তিকে কোয়ারেন্টিনে রেখেছেন। তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে পরীক্ষা করা হচ্ছে। উত্তর কোরিয়া থেকে কারও দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়া যেমন কঠিন, তেমনই আবার দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ায় কারও প্রবেশ করাও দুঃসাধ্য। সীমান্তে সবসময় কড়া প্রহরা থাকে। তা সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তি কীভাবে তিন বছর আগে দক্ষিণ কোরিয়ার গিয়ে আবার ফিরে এলেন, সে বিষয়ে কিছু জানায়নি কেসিএনএ। তবে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এক ব্যক্তির সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়ার কথা স্বীকার করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget