এক্সপ্লোর

৭৬ দিন পরে উঠল লকডাউন, তবে এখনও পুরোপুরি স্বাভাবিক নয় উহান

উহানের অনেক বাসিন্দাই এখনও আতঙ্কিত।

উহান: ঠিক যেন বন্দিদশা থেকে মুক্তি। চিনের উহানে ৭৬ দিন পর লকডাউন উঠতেই যেভাবে লোকজন দলে দলে রাস্তায় বেরিয়ে পড়লেন, সেটা দেখে এই কথাটাই মনে হচ্ছে। আজ উহান থেকে ট্রেনে উঠেছেন ৫৫ হাজার মানুষ। উড়ানও ধরেছেন বহু মানুষ। আজ প্রথম উড়ানটি ধরেন মূলত চিকিৎসকরা। বিমানবন্দরে কিছুটা বিশৃঙ্খলার ছবিও দেখা যায়। পাশাপাশি গাড়ি নিয়েও রাস্তায় নেমেছেন অসংখ্য মানুষ। টোল প্লাজাগুলিতে গাড়ির লম্বা লাইন দেখা যায়। আজ উহান থেকে প্রথম ট্রেন ধরেন ২২ বছরের শিক্ষিকা জেং জিয়াও। তিনি জানিয়েছেন, ‘গুয়াংঝাউতে আমার বাড়ি। প্রায় তিন মাস বাড়ি যেতে পারিনি। এতদিন পরে ট্রেন চালু হওয়ায় আমি খুব খুশি। সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করে তবেই ট্রেনে উঠতে দেোয়া হচ্ছে। সেই কারণে আমি কিছুটা উদ্বিগ্ন ছিলাম। তবে শেষপর্যন্ত আমার শরীরের তাপমাত্রা বেশি বলে যন্ত্রে ধরা পড়েনি। ফলে আমি ট্রেনে উঠতে পেরেছি।’ লকডাউন উঠে গেলেও, উহান অবশ্য এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এই শহরে এতদিন ধরে যাঁরা আটকে ছিলেন, তাঁরা এখন অন্যান্য জায়গায় চলে যেতে পারছেন। তবে যাঁদের সংক্রমণের আশঙ্কা রয়েছে, তাঁরা কোথাও যাচ্ছেন না। যাঁরা কাজকর্ম উপলক্ষে বাড়ি থেকে বেরোচ্ছেন, তাঁদেরও নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। উহানের অনেক বাসিন্দাই এখনও আতঙ্কিত। ফু বিয়ানলিন নামে এক ব্যক্তি জানিয়েছেন, ‘আমি জুন মাসের আগে বাড়ির বাইরে যাচ্ছি না। গরম পড়লে ভাইরাস মরে যাবে। সেই সময়ই আমি বাইরে যাব।’ করোনা ভাইরাসের জেরে উহানের অর্থনীতি ভেঙে পড়েছে। ফলে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করাই এখন সরকারের লক্ষ্য। উহানের এক ব্যবসায়ী হুয়া মেং জানিয়েছেন, ‘সরকার যখন লোকজনকে উহান থেকে অন্যত্র যাওয়ার অনুমতি দিয়েছে, তখন নিশ্চয়ই পরিস্থিতি নিয়ন্ত্রণে। সবচেয়ে কঠিন সময় কেটে গিয়েছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget