এক্সপ্লোর

ভিভোর আইপিএল ছেড়ে যাওয়া আর্থিক সঙ্কট আনবে না, আশ্বাস সৌরভের

প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, বিসিসিআই অত্যন্ত শক্তিশালী সংগঠন, ক্রিকেট, খেলোয়াড়রা, অতীতের প্রশাসকরা সকলে মিলে এটিকে এত মজবুত করে গড়ে তুলেছেন, যে আইপিএল টাইটেল স্পনসরশিপ থেকে ভিভোর সরে যাওয়ার কোনও প্রভাব এতে পড়বে না।

কলকাতা: চিনা মোবাইল সংস্থা ভিভোর সঙ্গে আইপিএলের টাইটেল স্পনসরশিপ চুক্তি সাসপেন্ড হয়ে যাওয়া নেহাত ছোট ব্যাপার, কোনও বড় আর্থিক সমস্যা নয়। বললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিসিসিআই ও ভিভো এ বছরের জন্য তাদের আইপিএল অংশীদারত্ব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। লাদাখে চিনা আগ্রাসনের জেরে ভারত-চিন সম্পর্ক এখন তলানিতে। দেশজুড়ে উঠেছে চিনা পণ্য বয়কটের ডাক। এরপরই ভিভোর সঙ্গে চুক্তি সাসপেনশনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। টাইটেল স্পনসরশিপ থেকে আসে আইপিএলের বাণিজ্যিক উপার্জনের বড় অংশ, এর অর্ধেক সমানভাগে দেয় আইপিএলের ৮টি ফ্র্যাঞ্চাইজি। ২০১৮ থেকে ২০২২- এই ৫ বছর আইপিএল স্পনসরশিপ জিতে নেয় ভিভো। এ জন্য তাদের খরচ পড়ে ২১৯০ কোটি টাকা, অর্থাৎ প্রতি বছরে প্রায় ৪৪০ কোটি টাকা। এক ওয়েবিনারে সৌরভ বলেছেন, এই টাকা সরে যাওয়ায় বিসিসিআই আর্থিক সঙ্কটে পড়বে না, তাঁদের পক্ষে এটা খুব বড় কিছু ব্যাপার নয়। প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, বিসিসিআই অত্যন্ত শক্তিশালী সংগঠন, ক্রিকেট, খেলোয়াড়রা, অতীতের প্রশাসকরা সকলে মিলে এটিকে এত মজবুত করে গড়ে তুলেছেন, যে আইপিএল টাইটেল স্পনসরশিপ থেকে ভিভোর সরে যাওয়ার কোনও প্রভাব এতে পড়বে না। এ ধরনের পরিস্থিতির জন্য তাঁদের কাছে সব সময় প্ল্যান বি তৈরি থাকে। যে কোনও কাণ্ডজ্ঞানসম্পন্ন ব্যক্তি, সংগঠন বা কর্পোরেট সংস্থা তাই করে। তাঁর কথায়, এটা তখনই সম্ভব, যখন দীর্ঘদিন ধরে পেশাগতভাবে আপনি পারফর্ম করছেন। বড় কিছু রাতারাতি হয় না, আবার রাতারাতি চলেও যায় না। দীর্ঘ প্রস্তুতি থাকলে ক্ষতির মুখোমুখি হওয়া যায়, আবার সাফল্যের মুখোমুখিও হওয়া যায়। ২০২১-এর টি২০ বিশ্বকাপ ভারতে হবে, এই সিদ্ধান্ত বজায় রেখেছে আইসিসি। সৌরভ বলেছেন, ২০২১-এর টি২০ ও ২০২৩-এর বিশ্বকাপ ভারতেই হওয়ার কথা, সুতরাং বড় কিছু পরিবর্তন হয়নি। হ্যাঁ, করোনা পরিস্থিতি সবাইকে সাবধান করেছে কিন্তু সেটা তো হওয়ারই কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget