এক্সপ্লোর

Iran War : বিরাট সুখবর ! উঠল ইরানের বাধা ! হরমুজ দিয়ে চলবে ভারতীয় পতাকা লাগানো জাহাজ

জয়শঙ্করের ফোনের পরই বড় সিদ্ধান্ত নিল ইরান। ভারতীয় পতাকা লাগানো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে ইরান, খবর সূত্রের।



নয়া  দিল্লি :  ইরানের উপর মিসাইল, ড্রোন হামলা আরও তীব্র করেছে আমেরিকা । সঙ্গত দিয়ে চলেছে ইজরায়েলও। হামলার পাল্টা লাগাতার প্রত্যাঘাত করে চলেছে ইরানও ।  তবে এই মুহূর্তে সারা বিশ্বে তেলের বাজার ও আন্তর্জাতিক অর্থনীতিতে সবথেকে বড় আঘাত হেনেছে ইরানের  হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত।  এর প্রভাব সরাসরি এসে পড়েছিল ভারতীয় বাজারে। রাতারাতি জ্বালানির দাম বৃদ্ধি থেকে এলপিজি সঙ্কট - গত কয়েকদিনে হঠাৎই হাহাকার শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে । এবার ভারতের জন্য বড় সুখবর দিল ইরান। 

সূত্রের খবর, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর   ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেন। তার পরই বড় সিদ্ধান্তের কথা জানায় ইরান।  সূত্রের খবর, ইরানের তরফে হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেল ট্যাংকারগুলিকে যাতায়াতে অনুমতি দেওয়া হয়েছে। বর্তমান সঙ্কটে এই বিষয়টিকে ভারতের কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল। 

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ইরানের সঙ্গে কথা বলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তারপরই ইরান জানায়, ভারতীয় পতাকা লাগানো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে তারা। ভারতের কোনও পতাকা লাগানো জাহাজের উপর আক্রমণ করা হবে না। এর আগে চিন ও রাশিয়ার জাহাজের উপর আক্রমণ করা হবে না বলে জানিয়েছিল ইরান। এখন সেই তালিকায় যুক্ত হল ভারতও। 

বুধাবার পর্যন্ত ২৮টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীতে আটকে রয়েছে বলে জানা যায়।  হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক যোগাযোগের পথ। বিশ্বব্যাপী অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের বেশিরভাগই এই প্রণালী দিয়ে চলাচল করে। 

সংবাদ সংস্থা আইএএনএসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইজরায়েলের  জাহাজগুলোকে আটকালেও, দুটি ভারতীয় ট্যাঙ্কার— “পুষ্পক” এবং “পরিমল” নামে দুটি তৈলবহনকারী জাহাজ সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে অতিক্রম করেছে। এদিকে সৌদি আরবের অপরিশোধিত তেল বহনকারী একটি লাইবেরিয়ান পতাকাবাহী ট্যাঙ্কার  মুম্বই বন্দরে নোঙর করেছে।যার জাহাজটির নেতৃত্বে ছিলেন একজন ভারতীয় নাবিক । দুই দিন আগে হরমুজ প্রণালী অতিক্রম করে মুম্বই বন্দরে নোঙর করেছে জাহাজটি। বর্তমানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এটিই জ্বালানীবহনকারী জাহাজ, যেটি নিরাপদে এই জলপথ পার হয়েছে।  এর আগে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) নৌবাহিনীর কমান্ডার সতর্ক করে বলেছিলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে ইচ্ছুক যে কোনো জাহাজকে ইরানের অনুমোদন নিতে হবে। অন্যথায় সেগুলোর উপর হামলা হতে পারে। 

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget