এক্সপ্লোর

Iran America Conflict: আলোচনা বিশ বাঁও জলে!পাকিস্তানের মধ্যস্ততায় সায় নেই, স্পষ্ট জানাল ইরান

পাকিস্তানের উদ্যোগে কোনও  ফোরাম যদি তৈরি হয়েও থাকে, সেটা ওদের নিজস্ব বিষয়! এতে ইরানের কোনও ভূমিকা নেই। জানাল তেহরান।


মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান , ইজরায়েলের যুদ্ধ নাকি থামাবে পাকিস্তান ! এমনটাই দাবি করেছিল ইসলামাবাদ। সেই দাবি নিয়ে কথা বলেনি আমেরিকাও। তবে  পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার জল্পনাই উড়িয়ে দিল ইরান। সোমবার তেহরান স্পষ্ট জানিয়ে দিল, এই ধরনের কোনও আলোচনায় তারা অংশ নেয়নি এবং পাকিস্তানের উদ্যোগে কোনও  ফোরাম যদি তৈরি হয়েও থাকে, সেটা ওদের নিজস্ব বিষয়! এতে ইরানের কোনও ভূমিকা নেই।

মুম্বইয়ের ইরানের কনস্যুলেট জেনারেল একটি বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেন,  ইরানের ব্যাখ্যা। সে-দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও সরাসরি  হচ্ছে না । তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান যে বার্তা পেয়েছে, তা “অত্যধিক, অবাস্তব ও অযৌক্তিক দাবি”তে ভরা। ইরান আরও জানিয়েছে, যদিও যুদ্ধ বন্ধ করার জন্য আঞ্চলিক উদ্যোগকে তারা স্বাগতই জানাচ্ছে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, এই  সংঘাত কে শুরু করেছে !  এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, তেহরান সরাসরি আমেরিকার দিকেই আঙুল তুলছে।

এদিকে, পাকিস্তান রবিবার ঘোষণা করে দেয় যে, তারা খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজন করবে। যদিও এই দাবি নিয়ে ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার দাবিও করে বসেন, ইসলামাবাদ যুদ্ধ থামাতে অর্থবহ আলোচনার আয়োজন করতে পেরে সম্মানিত ! তবে এই কূটনৈতিক প্রচেষ্টা এখনও অনিশ্চয়তায় ঘেরা। পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরলেও তাকে অন্যরা মানলে তবে তো !  পাকিস্তানের  মধ্যস্ততা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে ‘দালাল দেশ’ বলে কটাক্ষ করেন। 

এদিকে, ইসমাইল বাঘাই আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফে ইরানের কাছে ১৫ দফা প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে সেই প্রস্তাবকে “অত্যধিক, অবাস্তব ও অযৌক্তিক” বলে খারিজ করেছে তেহরান। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও সরাসরি আলোচনা করা হচ্ছে না, যদিও আমেরিকার তরফে আলোচনায় অগ্রগতি হয়েছে বলেই দাবি করা হচ্ছে।

পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি। তাঁর হুমকি, খুব শীঘ্রই কোনও চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেওয়া হলে, যুক্তরাষ্ট্র  সামরিক অভিযান আরও বাড়াতে পারে। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প দাবি করেন, প্রয়োজনে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেলের ভান্ডার এবং খার্গ দ্বীপ-এর মতো গুরুত্বপূর্ণ জায়গুলিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হতে পারে। এর আগে ফিনান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র খার্গ দ্বীপ দখলও করতে পারে—যা ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্র। সবমিলিয়ে বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা অনিশ্চিতই থেকে যাচ্ছে। একদিকে পাকিস্তানের মধ্যস্থতার চেষ্টা, অন্যদিকে ইরানের অস্বীকৃতি এবং আমেরিকার কড়া অবস্থান—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget