এক্সপ্লোর

Israel Hamas War : লেবাননে হামলার পাল্টা, ইজরায়েলি অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে রকেট নিক্ষেপ হিজবুল্লাহর !

Israel Gaza Conflict : গত বছর ৭ অক্টোবর প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস হামাস দক্ষিণ ইজরায়েল লক্ষ্য করে হামলা চালানোর পর থেকে প্রায়ই আন্তঃসীমান্তে গোলাগুলি চলছে হিজবুল্লাহ ও ইজরায়েলি সেনার মধ্যে

নয়াদিল্লি : দক্ষিণ লেবাননে ইজরায়েলি হামলার প্রত্যাঘাত ! ইজরায়েলি অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে Katyusha রকেট নিক্ষেপ করল জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ। এই জঙ্গি গোষ্ঠীর পেছনে ইরানের মদত আছে বলে অভিযোগ। 

ইজরায়েলি সেনার বক্তব্য, লেবানন থেকে ৪০টি মতো রকেট নিক্ষেপ করা হয়েছে। যার মধ্যে কয়েকটি আটকানো গেছে। তবে, কেউ আহত হননি। এর আগে লেবাননের দিক থেকে আসা দু'টি হিজবুল্লাহ ড্রোনকেও রোখা গেছে। 

গত বছর ৭ অক্টোবর প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস দক্ষিণ ইজরায়েল লক্ষ্য করে হামলা চালানোর পর থেকে প্রায়ই আন্তঃসীমান্তে গোলাগুলি চলছে হিজবুল্লাহ ও ইজরায়েলি সেনার মধ্যে। এই পরিস্থিতিতে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বক্তব্য, সীমান্তের একাধিক গ্রামে বোমা বর্ষণ করেছে ইজরায়েল। সংবাদ সংস্থা AFP সূত্রের খবর, এখনও পর্যন্ত এই যুদ্ধে লেবাননে ৩৬৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে অধিকাংশই হিজবুল্লাহ জঙ্গি রয়েছে। তবে, ৭০ জন সাধারণ নাগরিকের মৃত্যুও হয়েছে। অন্যদিকে, ইজরায়েলে ১০ জওয়ান ও ৮ নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই হিংসার মাঝে পড়ে আতঙ্কে উভয় দিকের সীমান্ত এলাকার হাজার হাজার মানুষ নিজেদের বাসস্থান ছেড়েছেন।

এই পরিস্থিতিতে ইরান শীঘ্রই ইজরায়েলে হামলা চালাতে পারে, এই আশঙ্কায় মধ্য প্রাচ্যে সৈন্য-সহায়তা পাঠাচ্ছে আমেরিকা। তাদের বক্তব্য, ইজরায়েল সিরিয়ায় ইরানিয়ান দূতাবাসে হামলা চালানোর পর পাল্টা প্রত্যাঘাতের আশঙ্কা রয়েছে তেহরানের তরফে। 

আমেরিকার বার্তা -

মধ্যপ্রাচ্যে এই অশান্তির আবহে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়, ইরান কত তাড়াতাড়ি ইজরায়েলে হামলা চালাতে পারে ? তার উত্তরে বাইডেন বলেন, 'কোনো তথ্যে ঢুকতে চাই না, তবে আমার মনে হচ্ছে শীঘ্রই হামলা চালাতে পারে। ' যদিও তা না করতে ইরানকে বার্তা পাঠিয়েছেন বাইডেন। সাংবাদিকদের আরও স্পষ্ট প্রশ্নে বাইডেনের বক্তব্য, 'আমরা ইজরায়েলের প্রতিরক্ষায় উদ্যোগী। আমরা ইজরায়েলকে সমর্থন করব। আমরা ইজরায়েল রক্ষায় সাহায্য করব এবং ইরান সফল হবে না।'

এদিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান সরাসরি ইজরায়েলে হামলা চালাতে পারে বলে আশঙ্কা থাকায় ভারত-সহ একাধিক দেশ নিজেদের দেশের নাগরিকদের ইজরায়েল যেতে নিষেধ করেছে। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে- ফ্রান্স, রাশিয়া, পোল্যান্ড ও ইংল্যান্ড।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
RG Kar Case: " আমি ছাড়ব কাউকে না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget