এক্সপ্লোর

US Iran War : বিরাট খবর, আপাতত থামল সংঘাত! আমেরিকা ও ইরানের সংঘর্ষবিরতিতে বড় ভূমিকা পাকিস্তানের?

সংঘর্ষবিরতির ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২ সপ্তাহ ধরে চলবে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘর্ষবিরতি

রাতের মধ্যেই ধ্বংস করে দেব....অদ্যই শেষ রজনী ...ইরানকে এমন লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিলেন ট্রাম্প। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত আরও তীব্রতর হওয়ার আশঙ্কা ঘনীভূত হচ্ছিল । হঠাৎই বদলে গেল পরিস্থিতি।  ইরানের বিরুদ্ধে পূর্বঘোষিত ‘বিধ্বংসী হামলা’ আপাতত দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ( Donald Trump)  । ট্রাম্প বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার পর সামরিক অভিযান স্থগিত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা তাকে মঙ্গলবার রাতের পরিকল্পিত হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছিলেন।

পাকিস্তানের উদ্যোগে শান্তির বার্তা? 

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বড় কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান ( Pakistan )। পাক প্রধানমন্ত্রী শরিফ (Shehbaz Sharif ) জানিয়েছেন, পরিস্থিতিকে স্থায়ীভাবে শান্ত করার লক্ষ্যেই আগামী শুক্রবার Islamabad-এ সরাসরি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের প্রতিনিধিদের।

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি

মার্কিন সংবাদমাধ্যম Axios-এর রিপোর্ট অনুযায়ী, এই যুদ্ধবিরতি কিন্তু নিঃশর্ত নয়। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানকে অবিলম্বে  হরমুজ প্রণালী ( Strait of Hormuz )সম্পূর্ণভাবে জাহাজ চলাচলের জন্য নিরাপদ ও উন্মুক্ত করে দিতে হবে। এই শর্ত মানা হলেই কেবল দুই সপ্তাহের ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর থাকবে।

শেষ মুহূর্তের কূটনৈতিক তৎপরতা

ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান Asim Munir-এর বিশেষ অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, পাকিস্তানের তরফে দেওয়া শেষ মুহূর্তের কূটনৈতিক প্রস্তাব এবং ইরানের পক্ষ থেকে পাওয়া ১০ দফা পরিকল্পনার ভিত্তিতেই এই সাময়িক সমঝোতার পথ তৈরি হয়েছে। ট্রাম্পের কথায়, “এই প্রস্তাবগুলি ভবিষ্যৎ আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি তৈরি করতে পারে।”

বিস্তৃত যুদ্ধবিরতির ইঙ্গিত

এদিকে শাহবাজ শরিফ দাবি করেছেন, এই যুদ্ধবিরতি শুধু ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নেবানন ( Lebanon ) সহ অন্যান্য প্রভাবিত অঞ্চলও এর আওতায় আসতে পারে। শরিফের দাবি, এই চুক্তি অবিলম্বে কার্যকর হয়েছে এবং বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

 নজর ইসলামাবাদে

শাহবাজ শরিফ এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে এই সিদ্ধান্তকে ‘বিচক্ষণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি ১০ এপ্রিল ২০২৬-এ ইসলামাবাদে বৈঠকে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেদিকেই নজর এখন আন্তর্জাতিক মহলের। বিশেষজ্ঞদের মতে, এই আলোচনা সফল হলে বড় ধরনের সামরিক সংঘাত এড়ানো সম্ভব হতে পারে—নচেৎ পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget