এক্সপ্লোর

West Bengal News Today Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 'শান্তিনিকেতন'- এ সিআইডি, বন্ধ দরজা, বাইরে অপেক্ষায় আধিকারিকরা

Bengal News Today Live Updates: ৮৮ কিমি বেগে মাত্র ২ মিনিটের ঝড়েই তছনছ কলকাতা। ৭ জনের মৃত্যু। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ।

LIVE

Key Events
West Bengal News Today 30 May 2026 Live Updates Kolkata Weather Forecast IMD Report Thunderstorm Heavy Rain Gusty Wind 7 Dead West Bengal News Today Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 'শান্তিনিকেতন'- এ সিআইডি, বন্ধ দরজা, বাইরে অপেক্ষায় আধিকারিকরা
নিজস্ব চিত্র
Source : ABP Ananda

Background

১ ঘণ্টার প্রবল বৃষ্টি, ৮৮ কিমি বেগে ঝড়ে লন্ডভন্ড কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। ৭ জনের মৃত্যু। আউট্রাম ঘাটে ওভারহেড তার পড়ে একজনের মৃত্যু। 

হরিশ মুখার্জি রোড থেকে সল্টলেক--গাছ ভেঙে পড়ল গাড়ির উপরে। একবালপুরে ৩জন আহত। ঝড়ে ভাঙল সাউথ সিটি মলের জানালার কাচ। 

সাদার্ন অ্যাভিনিউ থেকে সল্টলেক-একের পর এক রাস্তায় গাছ ভেঙে বিপত্তি। ভাঙল প্রেসিডেন্সি জেলের দেওয়াল। লক আপে ঢোকানো হল বন্দিদের। 

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। গোয়ালতোড়ে বাজ পড়ে ২জনের মৃত্যু। ভাসছে উত্তরবঙ্গেও। কালিম্পঙে জলের তোড়ে ভেসে গেল একের পর এক বাইক। 

৮৮ কিমি বেগে মাত্র ২ মিনিটের ঝড়েই তছনছ কলকাতা। ভাঙল ব্রিজি মেট্রো স্টেশনের শেড, জল থই থই বিমানবন্দরের রানওয়ে, ভেঙে গেল ল্যাডার। 

চেতলায় নিজের ওয়ার্ডেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু, তাও দেখা মিলল না মেয়রের। খবর পেয়েই গেলেন পুরমন্ত্রী। দুর্যোগের মোকাবিলা নিয়ে বুধবার বৈঠক। 

হঠাৎ দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আহতদেরও প্রয়োজনীয় চিকিৎসার আশ্বাস। 

প্রবল ঝড়ে লেকটাউনে দুলছে সুজিতের উদ্যোগে তৈরি মেসির স্ট্যাচু! যেকোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা। যাদবপুরে ভেঙে পড়ল ট্রাফিক পোস্ট।

হিংসায় উস্কানির অভিযোগে এবার অভিষেকের বিরুদ্ধে ভবানীপুর থানায় FIR. ২ মে গুজরাতি গ্যাং বলে পোস্ট। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। 

রাজ্যের মেডিক্যাল কলেজে থ্রেট কালচার, বিরুপাক্ষ বিশ্বাসের সিনিয়র রেসিডেন্সিপ বাতিল করল সরকার। ২০ লক্ষ টাকা জরিমানা। সরকারি চাকরিতেও নিষেধাজ্ঞা। 

১ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত রাজ্যে জনগণনার সেলফ এনুমারেশন। তারপরেই ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা। 

GTA-র শিক্ষক দুর্নীতিতে CBI তদন্তে কাটল বাধা। মামলায় আর থাকবে না রাজ্য। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবের নেতৃত্বে অমৃত ভারত-GTA দুর্নীতির তদন্ত।  

প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘরে রাশি রাশি টিএমসিপির ফর্ম! কীভাবে সরকারি দফতরে বান্ডিল বান্ডিল তৃণমূল ছাত্র পরিষদের ফর্ম? এখনও রহস্য। 

সিপিএমের পার্টি অফিস দখল করে গড়িয়ায় তৃণমূলের কার্যালয়। খুলতেই মিলল সরকারি অক্সিজেন সিলিন্ডার থেকে হাসপাতালের বেড! সিল করল পুলিশ। 

পঞ্চসায়রে তৃণমূলের দখল করা পার্টি অফিসে সরকারি ত্রাণের গুদাম ঘর! আলমারি-ট্রাঙ্কে বাড়ি-জমির দলিল, মিউটেশন সার্টিফিকেট থেকে অস্ত্রের লাইসেন্স! 

পঞ্চায়েতে ১০ কোটির দুর্নীতির অভিযোগ, আলিপুরদুয়ারে তৃণমূল নেতা গ্রেফতার। কোমরে দড়ি বেঁধে অফিসে নিয়ে গেল পুলিশ! 

রেশন, জব, আধার কার্ড থেকে জমির দলিল, সাদা থান! গোঘাটে তৃণমূলের পার্টি অফিস খুলতেই হইচই। বাগনানে তৃণমূল নেতার অফিসেও ভোটার কার্ড! 

খুন, হিংসায় উস্কানির অভিযোগ, সদাই শেখ-সহ বীরভূমের ৪ তৃণমূল নেতা গ্রেফতার। জালে খড়দার তৃণমূল ব্লক সভাপতি। ভদ্রেশ্বরে উপ পুরপ্রধান পাকড়াও। 

বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার বান্ডিল, রাশি রাশি গুলি! এবার মছলন্দপুরের তৃণমূল কর্মাধ্যক্ষের ভাইয়ের জমি খুঁড়ে ৩টি বন্দুক, আরও কার্তুজের হদিশ। 

একুশের ভোটের পরেই হিংসায় উস্কানি দিয়ে পোস্ট। পরমব্রতের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় চলবে তদন্ত, জানিয়ে দিল হাইকোর্ট। সহযোগিতার নির্দেশ। 

ভোটে হেরেও তৃণমূলের গুন্ডামি! মালদায় বিজেপি কর্মীর উপরে হামলা। ভোট না দেওয়াতেই হামলা, দাবি পরিবারের। মানতে নারাজ তৃণমূল। 

বহরমপুর, চন্দ্রকোণার পরে রিষড়া। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই জেলায় জেলায় পুরুষ লক্ষ্মী পাকড়াও। ৩টি অ্যাকাউন্টে টাকা, রঘুনাথগঞ্জ গ্রেফতার ১। 

অন্নপূর্ণা যোজনার সুবিধে পেতে ১২ পাতার ফর্ম। সরলীকরণ চেয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান পুরমন্ত্রী। 

ভাঙনের তৃণমূলে আরও ইস্তফা। টিটাগড় পুরসভার ভাইস চেয়ারম্যান-সহ ৬ কাউন্সিলরের পদত্যাগ। 

পালাবদলের পাহাড়ে এবার ৩ পুরসভায় বসল প্রশাসক। বিমল গুরুং, রোশন গিরিকে নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর। পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ। 

ন্যানো বিদায়ের ১৮ বছর। টাটাকে ফেরানোর আশ্বাস শমীকের। জমির চরিত্র বদলে যাওয়ায় সিঙ্গুরে হবে জুয়েলারি হাব। 

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ফের অ্যাকশন। পুলিশ-কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ভাঙার কাজ শুরু করল পুরসভা। 

রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টের সিনিয়র আইনজীবী সুরজিৎ নাথ মিত্র। আজ থেকেই দায়িত্বে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল সরকার। 

টেট পাস করতেই হবে প্রাথমিক শিক্ষকদের। দেশজুড়ে ২০২৮-এর ৩১ অগাস্ট পর্যন্ত ডেডলাইন সুপ্রিম কোর্টের। এক বছর বাড়ল পাসের সময়সীমা। 

15:01 PM (IST)  •  30 May 2026

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁর হাতে নোটিস দিলেন সিআইডি-র আধিকারিকরা

হরিশ মুখার্জি রোডের বাড়ির পর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতেও গিয়েছে সিআইডি টিম। কিছুক্ষণ অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা। এরপর বাড়ি থেকে বেরিয়ে আসেন অভিষেক। তাঁর হাতে নোটিস তুলে দেন সিআইডি আধিকারিকরা এবং সই করে নোটিস নিয়ে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

14:07 PM (IST)  •  30 May 2026

Bengal News Today Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 'শান্তিনিকেতন'- এ সিআইডি আধিকারিকরা, ভিতর থেকে বেরিয়ে এসে এক ব্যক্তি জানান অভিষেক বাড়িতে নেই

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 'শান্তিনিকেতন'- এ সিআইডি আধিকারিকরা। ভিতর থেকে বেরিয়ে এসে এক ব্যক্তি জানান অভিষেক বাড়িতে নেই। তিনি এও বলেন, অভিষেক কিংবা তাঁর পরিবার কোথায় রয়েছেন, তিনি জানেন না। ওই বাড়ির তিনি কর্মী বলেও দাবি করেন ওই ব্যক্তি। সিআইডি আধিকারিকরা জানিয়েছেন বিধানসভায় 'সই বিতর্কে' নোটিস দিতে এসেছেন তাঁরা। 

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget