এক্সপ্লোর

Salman Rushdie:'রুশদি জীবন্ত লাশ', হামলাকারীকে প্রশস্তি করে পুরস্কৃত করার ইচ্ছা ইরানের সংস্থার

Iranian Foundation Praises Attacker: সলমন রুশদির হামলায় অভিযুক্ত যুবককে প্রশংসায় ভরিয়ে দিল ইরানের এক সংস্থা। 'সাহসী কাজের' পুরস্কার বাবদ অভিযুক্তকে ১ হাজার বর্গমিটার কৃষিজমি দেওয়া হবে, প্রতিশ্রুতি সংস্থার।

তেহরান: সলমন রুশদির (Salman Rushdie) হামলায় অভিযুক্ত যুবককে প্রশংসায় ভরিয়ে দিল ইরানের (Iran) এক সংস্থা। ওই 'সাহসী কাজের' (Award For Brave Action) পুরস্কার বাবদ অভিযুক্ত যুবককে ১ হাজার বর্গমিটার  কৃষিজমি দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে ওই সংস্থা। তাদের সম্পাদক মহম্মদ এসমাইল জারেই-কে উদ্ধৃত করে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল জানায়, 'রুশদির একটি চোখ এবং একটি হাত নষ্ট করে দিয়ে মুসলিমদের শান্তি দেওয়ার মতো কাজ করেছেএখন ওই মার্কিন যুবক। ওঁকে ধন্যবাদ।'

কী দাবি সংস্থার?
জারেই বলেছেন, 'রুশদি এখন জীবন্ত লাশ। এমন সাহসিকতার জন্য ওই ব্যক্তি (অভিযুক্ত যুবক) বা তাঁর আইনি উত্তরাধিকারীকে ১ হাজার বর্গমিটার কৃষিজমি দান করতে চাই।' প্রসঙ্গত, গত আগস্টে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা ছিল বিশিষ্ট লেখকের। হঠাতই অনুষ্ঠান মঞ্চে উঠে তাঁকে ছুরি দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করেন বছর চব্বিশের এক যুবক। কয়েক মুহূর্তের মধ্যে মাটিয়ে লুটিয়ে পড়েন রুশদি। ধরে ফেলা হয় অভিযুক্তকেও। পুলিশের দাবি, তাঁর নাম হাদি মাতার। তবে খুনের অভিযোগ মানতে চাননি হাদি। সূত্রের খবর, হাদি কট্টর শিয়াপন্থী। উল্লেখ্য, ১৯৮৮ সালে দ্য স্যাটানিক ভার্সেস লিখে কট্টরপন্থী ইসলাম ধর্মবিশ্বাসীদের চক্ষুশূল হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই লেখক। সেই সময় রুশদির নামে 'ফতোয়া' জারি করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেনেই। 'দ্য স্যাটানিক ভার্সেস' প্রকাশিত হওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁকে হত্যার এই ফতোয়া জারি হয়। সে জন্য দীর্ঘ দিন পুলিশি ঘেরাটোপে থাকতে হত এই লেখককে। তবে গত কয়েক বছর ধরে নিশ্চিন্তে প্রকাশ্যে আসতেন। এর মধ্যেই গত বছরের হামলা।

আরও যা...
অভিযুক্ত হাদির পরিবার লেবানন থেকে আমেরিকায় চলে এসেছিল বলে জানা যায়। আমেরিকাতেই জন্ম হাদির। তবে রুশদির উপর এই হামলার সঙ্গে ইরানের সরাসরি যোগ রয়েছে এমন স্পষ্ট হয়নি। এমনকি ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হেজবুল্লা রুশদির উপর আক্রমণ থেকে দূরত্ব বাড়িয়ে জানায়, তাদের কোনও সংযোগ নেই। তবে ইরানের সংবাদপত্রে রুশদির উপর হামলায় সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে বলে খবর। ৭৫ বছরের প্রবীণ লেখক ওই হামলার পর অবশ্য একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। একটি হাতও ব্যবহার করতে পারছেন না। তবে হাসপাতালে বেশ কিছুদিন অত্য়ন্ত সঙ্কটজনক থাকার পরও জীবনে ফিরে এসেছেন তিনি। তাতেই তুষ্ট পরিবার ও ভক্তরা। 

আরও পড়ুন:মেডিকা হাসপাতাল চত্বরে আগুন, আতঙ্কিত রোগীর পরিজনেরা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget