এক্সপ্লোর

বাবা অভিনয়কে উন্নততর করতে জীবন দিয়েছেন, বক্স অফিসে সিক্স প্যাক নায়কেরা হারিয়ে দিয়েছে তাঁকে, বললেন ইরফানের ছেলে বাবিল

বিশ্ব সিনেমায় ভারতীয় সিনেমাকে শুধু একটা কথাতেই বোঝানো হয়, বলিউড অ্যান্ড বিয়ন্ড। তাও বিদ্রূপের হাসির সঙ্গে। সত্যজিৎ রায় এবং কে আসিফের সিনেমা সম্পর্কে কটা লোক জানেন?

মুম্বই: তাঁর বাবার অভিনয় দক্ষতায় মন্ত্রমুগ্ধ গোটা বিশ্ব। কিন্তু বক্স অফিসে তেমন সফল ছিলেন না ইরফান খান। তাঁর ছবি পুরস্কার জিতেছে কিন্তু বক্স অফিসে ঝনঝনানি শোনেনি। ইরফানের ছেলে বাবিল একটি পোস্ট করেছেন এ নিয়ে। ইনস্টাগ্রামে বাবার দুটি ছবি পোস্ট করেছেন বাবিল। একটিতে শিশু তিনি, ইরফানের সঙ্গে, অন্যটিতে ইরফান বিছানায় শুয়ে, সঙ্গে কুকুর। বাবিল লিখেছেন, আমার বাবা সারা জীবন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিকূল পরিস্থিতিতেও অভিনয় শিল্পকে আরও উত্তুঙ্গ করার পথ খুঁজেছেন। একজন সিনেমার ছাত্র হিসেবে বাবা আমাকে সব থেকে গুরুত্বপূর্ণ কী শিক্ষা দিয়েছেন জানেন? অভিনয় শেখার স্কুলে যাওয়ার আগে তিনি আমাকে বলেন, বলিউড বিশ্ব চলচ্চিত্র জগতে খুব একটা সম্মান পায় না, তাই তাঁকে নিজেকে আলাদা করে প্রমাণ করতে হবে, বলিউডের বাইরে যে ভারতীয় চলচ্চিত্র, সে সম্পর্কে জানতে হবে। দুর্ভাগ্যবশত, তাঁর কথাই সত্যি। বলিউডের বাইরে কোনও সম্মান নেই, ৬০-৯০ পর্যন্ত ভারতীয় সিনেমার যে বিরাট জগৎ সে সম্পর্কে কেউ কিছু জানে না। বিশ্ব সিনেমায় ভারতীয় সিনেমাকে শুধু একটা কথাতেই বোঝানো হয়, বলিউড অ্যান্ড বিয়ন্ড। তাও বিদ্রূপের হাসির সঙ্গে। সত্যজিৎ রায় এবং কে আসিফের সিনেমা সম্পর্কে কটা লোক জানেন? কেন বলিউড সম্মান পায় না আন্তর্জাতিক সিনেমায়? বাবিলের বক্তব্য, কারণ আমরা, ভারতীয় দর্শকরা, নিজেদের বদলাতে নারাজ। আমার বাবা বলিউডের এই প্রতিকূল পরিস্থিতিতেও অভিনয় নামক শিল্পটির উত্তরণে নিজের জীবন দান করেছেন কিন্তু নাটুকে ওয়ান লাইনার বলা, ফিজিক্স ও বাস্তবের ধার না ধারা, ফটোশপড করা আইটেম সং গাওয়া সিক্স প্যাক হাঙ্কদের কাছে বক্স অফিসে পরাজিত হয়েছেন তিনি। অন্ধ লিঙ্গ বৈষম্য, পুরুষতন্ত্রের সেই বস্তাপচা ধারণার কাছে বারবার হেরে গিয়েছেন বাবা, আর আপনারা তো বোঝেন, বলিউডের বেশিরভাগ বিনিয়োগ তার দুষ্টচক্রের পথে জয়ীদের কাছে যায়। এর কারণ একটাই, আমরা দর্শকরা তাই চেয়েছি, তাই উপভোগ করেছি। আমরা শুধু বিনোদন চেয়েছি, চিন্তাভাবনার নিরাপদ ঘেরাটোপে থাকতে চেয়েছি, ভয় পেয়েছি, বাস্তব নিয়ে আমাদের যে হালকা ছাঁদের কল্পনা তা যেন ভেঙে না যায়, ধারণায় যেন কোনও পরিবর্তন না আসে। সিনেমার যাবতীয় সম্ভাবনা, মানবতা ও অস্তিত্বের ওপর তার প্রভাব- এ সব জিনিসপত্র দূরে থাকাই ভাল। তাই কালকি কোয়েচলিন চুল কেটে ফেলায় যখন ছেলেদের মত দেখাচ্ছে বলে ট্রোলড হন, তখন অদ্ভুত অনুভূতি হয়। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু পরবর্তী পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বাবিল বলেছেন, এবার একটা পরিবর্তন এসেছে, নতুন বাতাসের ঘ্রাণ আসছে। তরুণ প্রজন্ম নতুন অর্থ খুঁজছে। আমরা নিজেদের জমি ছাড়ব না, গভীরতর অর্থ সন্ধানের এই যে আকুতি, তা যেন চেপে না দেওয়া হয়। দেখুন তাঁর পোস্ট
View this post on Instagram

You know one of the most important things my father taught me as a student of cinema? Before I went to film school, he warned me that I’ll have to prove my self as Bollywood is seldom respected in world cinema and at these moments I must inform about the indian cinema that’s beyond our controlled Bollywood. Unfortunately, it did happen. Bollywood was not respected, no awareness of 60’s - 90’s Indian cinema or credibility of opinion. There was literally one single lecture in the world cinema segment about indian cinema called ‘Bollywood and Beyond’, that too gone through in a class full of chuckles. it was tough to even get a sensible conversation about the real Indian cinema of Satyajit Ray and K.Asif going. You know why that is? Because we, as the Indian audience, refused to evolve. My father gave his life trying to elevate the art of acting in the adverse conditions of noughties Bollywood and alas, for almost all of his journey, was defeated in the box office by hunks with six pack abs delivering theatrical one-liners and defying the laws of physics and reality, photoshopped item songs, just blatant sexism and same-old conventional representations of patriarchy (and you must understand, to be defeated at the box office means that majority of the investment in Bollywood would be going to the winners, engulfing us in a vicious circle). Because we as an audience wanted that, we enjoyed it, all we sought was entertainment and safety of thought, so afraid to have our delicate illusion of reality shattered, so unaccepting of any shift in perception. All effort to explore the potential of cinema and its implications on humanity and existentialism was at best kept by the sidelines. Now there is a change, a new fragrance in the wind. A new youth, searching for a new meaning. We must stand our ground, not let this thirst for a deeper meaning be repressed again. A strange feeling beset when Kalki was trolled for looking like a boy when she cut her hair short, that is pure abolishment of potential. (Although I resent that Sushant’s demise has now become a fluster of political debates, but if a positive change is manifesting, in the way of the Taoist, we embrace it.)

A post shared by Babil Khan (@babil.i.k) on

১ বছরেরও বেশি সময় ধরে নিউরোএনডোক্রাইন টিউমারের সঙ্গে লড়াই চালিয়ে এপ্রিলে চলে গিয়েছেন ইরফান। রয়ে গিয়েছেন অনুরাগীদের মনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget