এক্সপ্লোর

Imran Khan News : 'মহিলা-শিশু মানছে না, হিটলারের শাসন যেন' ইমরানের মৃত্যু-জল্পনার মাঝেই বিস্ফোরক বোন, ভয়ঙ্কর দাবি

Pakistani Prime Minister Imran Khan News : পাক সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন নওরীন নিয়াজি। বললেন, মহিলা-পুরুষ মানা হচ্ছে না...আগে কোনওদিন পাকিস্তানে মেয়েদের সঙ্গে এমন দমন-পীড়ন হত না'

 

ইমরান খান কোথায়? তিনি কি বেঁচে আছেন? পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঘিরে এখন দুনিয়া জুড়ে জল্পনা। কোথায় তিনি, কী অবস্থায় আছেন? জানতে চেয়ে দিন কয়েক আগেই পাকিস্তানের আদিয়ালা জেলের বাইরে জড়ো হন ইমরান খানের বোনরা । কিন্তু তাঁরা চরম হেনস্থার শিকার হন। তাঁদের চুলের মুঠি ধরে সরিয়ে দেওয়া হয় বলে দাবি।  ২০২৩ থেকে একাধিক মামলায় জেলবন্দি ইমরান খান। সেখানেই 'আইসোলেশনে' ছিলেন তিনি। এরই মধ্যে রটনা জেলেই নাকি মারা গিয়েছেন ইমরান। তাই কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সত্যিটা কী?  সংবাদ মাধ্যম এএনআই-এ এবার মুখ খুললেন ইমরানের বোন। 

বর্তমান পাক সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন নওরীন নিয়াজি। বললেন, মহিলা-পুরুষ মানা হচ্ছে না...আগে কোনওদিন পাকিস্তানে মেয়েদের সঙ্গে এমন দমন-পীড়ন হত না, একেবারে হিটলারের যুগের মতো অত্যাচার চলছে। পাকিস্তান  সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ।  নাগরিকদের হত্যা করা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং কোনওরকম কারণ ছাড়াই জেলে পাঠানো হচ্ছে। নওরীন নিয়াজি আরও বলেন, আমরা তো শুনছি ভারত থেকে প্রথম ইমরানের মৃত্যু হয়েছে বলে খবর ছড়ায়, জানি না এ খবর তারা কোথা থেকে পেল। তিনি আরও বলেন, "আমরা গত চার সপ্তাহ ধরে সেখানে যাচ্ছি। আর ওরা আমাদের সঙ্গে ইমরানকে দেখা করতে দিচ্ছে না। এই কারণেই এমন গুজব ছড়ানো হচ্ছে" । নওরীন নিয়াজির অভিযোগের তির আসিম মুনীরের বিরুদ্ধে, "পাকিস্তানে এই প্রথমবার এমনটা হচ্ছে, শিশু-বৃদ্ধ,কিছুই পরোয়া করা হচ্ছে না ...মাঝে মাঝে আমার মনে হয় হিটলারের আমলের গল্পগুলো...সেসময় যেভাবে মানুষকে বেসমেন্টে টেনে নিয়ে যাওয়া হত, এখানে তারই পুনরাবৃত্তি হচ্ছে । " তিনি আরও দাবি করেন, মানুষ ক্ষুব্ধ এবং বিরক্ত। দেশের মানুষের উপর অত্যাচার করছে ওরা, এই পরিস্থিতিতে  কোনও মানুষের সমর্থনই ওদের সঙ্গে নেই।    

ইমরান খানকে 'আইসোলেশনে' রাখা হয়েছিল। এভাবে ৪ দিনের বেশি কাউকে 'আইসোলেশনে'  রাখা যায় না। কিন্তু ওঁকে গত বছরও তিন সপ্তাহ 'আইসোলেশনে' রাখা হয়েছিল। এত খারাপ পরিস্থিতিতে কাউকে রাখা হয় না। উনি যেখানে ছিলেন বিদ্যুৎ ছিল না, খবরের কাগত দেওয়া হয়নি, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এখন কেমন আছেন কেউ জানে না।...মানুষ কিন্তু এখন ক্ষেপে আছে, একটা আগুনের ফুলকির অপেক্ষা। 


  

 

সেরা শিরোনাম

BJP News: রাজ্যে পালাবদলের পর  দক্ষিণ ২৪ পরগনার আরও একটি পঞ্চায়েতে ক্ষমতায় এল বিজেপি
রাজ্যে পালাবদলের পর  দক্ষিণ ২৪ পরগনার আরও একটি পঞ্চায়েতে ক্ষমতায় এল বিজেপি
West Bengal News Live: আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলবে, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত
আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলবে, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত
Gautam Adani In Kolkata: কালীঘাটে পুজো সেরে নিউটাউনে তাঁর হাসপাতালের ভূমি-পুজোয় গৌতম আদানি, উপস্থিত মুখ্যমন্ত্রী
কালীঘাটে পুজো সেরে নিউটাউনে তাঁর হাসপাতালের ভূমি-পুজোয় গৌতম আদানি, উপস্থিত মুখ্যমন্ত্রী
Bihar News: বন্ধুর সঙ্গে যাচ্ছিলেন, পথ আটকে তরুণীর ‘শ্লীলতাহানি’, উঠে এল ভয়াবহ অভিযোগ
Bihar News: বন্ধুর সঙ্গে যাচ্ছিলেন, পথ আটকে তরুণীর ‘শ্লীলতাহানি’, উঠে এল ভয়াবহ অভিযোগ

ভিডিও

Samik Bhattacharya | কমিশনে কলহ বিতর্কের মাঝে Gyanesh Kumar-এর প্রশংসা শমীকের |
NCPI MPs | লোকসভার স্পিকারকে টাইমলাইন জানাতে নির্দেশ সুপ্রিম কোর্টের
Internal Dissent within ECI : আগেই সরব হয়েছিলেন Rahul Gandhi, কমিশন-বিতর্কে বললেন প্রিয়ঙ্কা
Adhir Ranjan Chowdhury |
NCPI MPs | NCPI সাংসদদের পদ খারিজ নিয়ে শুনানি আরও ৪ সপ্তাহের জন্য মুলতুবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
LPG Gas Price: ১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
Rwitobroto Mukherjee: চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
BJP in West Bengal: ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
Baba Vanga : পুজোর মাসেই কোটিপতি হওয়ার যোগ ! অক্টোবরেই 'বড়লোক' ৫ রাশি, বাবা ভাঙ্গার ভাইরাল পূর্বাভাস
পুজোর মাসেই কোটিপতি হওয়ার যোগ ! অক্টোবরেই 'বড়লোক' ৫ রাশি, বাবা ভাঙ্গার ভাইরাল পূর্বাভাস
Mangal Gochar : কাল থেকেই শুরু মঙ্গলের খেলা ! মহালয়ার আগেই তুঙ্গে ভাগ্য, পুজোর আগেই বড় সুখবর ৪ রাশির?
কাল থেকেই শুরু মঙ্গলের খেলা ! মহালয়ার আগেই তুঙ্গে ভাগ্য, পুজোর আগেই বড় সুখবর ৪ রাশির?
CJP on Gyanesh Kumar: ফের পথে নামছে ককরোচ জনতা পার্টি? এবার ইস্যু নির্বাচন কমিশন? ‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো’, লিখলেন অভিজিৎ দীপকে
ফের পথে নামছে ককরোচ জনতা পার্টি? এবার ইস্যু নির্বাচন কমিশন? ‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো’, লিখলেন অভিজিৎ দীপকে
Ajker Rashifol: 'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
Embed widget