এক্সপ্লোর

Israel Hamas War: প্রতি ১০ জনে ৯ জনই অনাহারে, হাজার হাজার শিশুর মৃত্যু, অঙ্গহানি, যুদ্ধের ১০০ দিনে ধ্বংসস্তূপ গাজা

Israel Palestine Conflict: পরিসংখ্যান বলছে, ৭ অক্টোবর থেকে এখনও পর্যন্ত গাজাতেই শুধুমাত্র ২৩ হাজার ৮৪৩ প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

নয়াদিল্লি: একদফা গোলাগুলি ছোড়াছুড়িতেই সব মিটে যাবে বলে মনে করা হয়েছিল। কিন্তু ইজরায়েল বনাম প্যালেস্তিনীয় সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ ১০০ দিন পূর্ণ করল। গত ৭ অক্টোবর ইজরায়েলের উদ্দেশে রকেট ছোড়ে হামাস। তার পর যত দিন এগিয়েছে, ততই ঘোরাল হয়েছে পরিস্থিতি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলেও বিভাজন তৈরি হয়েছে। আমেরিকা, ফ্রান্সের মতো দেশ যেখানে ইজরায়েলকে সমর্থন করছে। আরব দুনিয়া আবার প্যালেস্তাইনের পাশে। ইজরায়েল গাজায় ঢুকে সাধারণ মানুষকে কচুকাটা করছে বলে অভিযোগ এনে, আন্তর্জাতিক ন্যায় আদালতে গণহত্যার মামলাও দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। (Israel Hamas War)

পরিসংখ্যান বলছে, ৭ অক্টোবর থেকে এখনও পর্যন্ত গাজাতেই শুধুমাত্র ২৩ হাজার ৮৪৩ প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ওয়েস্টব্যাঙ্কে ৩৪৭ জন প্যালেস্তিনীয় মারা গিয়েছেন।গাজায়  নিহত প্যালেস্তিনীয়দের মধ্যে  ৯ হাজার ৬০০ শিশু এবং ৬ হাজার ৭৫০ জন মহিলা। গাজায় আহতের সংখ্যা ৬০ হাজারের বেশি, ওয়েস্টব্যাঙ্কে ৪ হাজার। প্রায় ১ হাজার শিশুর অঙ্গহানি হয়েছে, কারও দুই বা এক হাত, কারও দুই বা এক পা বাদ গিয়েছে। গাজায় প্রাণ হারিয়েছেন ৮২ জন সাংবাদিক। এখনও পর্যন্ত ১২০০ ইজরায়েলি নাগরিকের প্রাণ গিয়েছে। আহত ইজরায়েলি নাগরিকের সংখ্যা ১২ হাজার ৫৩৬। (Israel Palestine Conflict)

ইজরায়েলি হানায় গাজায় ১০০-র বেশি ঐতিহাসিক সৌধ ধূলিসাৎ হয়ে গিয়েছে। সেই তালিকায় রয়েছে ৩৪০ সালে নির্মিত সেন্ট হিলারিওন মনাস্ট্রি, ৪২৫ সালে নির্মিত দ্য চার্চ অফ সেন্ট পরফিরাস, ৪৪৪ সালে নির্মিত বাইজানট্নিন টার্চ অফ জাবালিয়া, ৮০০ খ্রিস্টপূর্বে নির্মিত  আন্থেদন হারবার, খ্রিস্টপূর্ব ১৮০০-তে নির্মিত তেল এল-আজুল ফর্টিফায়েড সিটি, ইসলামিক যুগের আগে নির্মিত হাম্মাম-আল-সামারা।

আরও পড়ুন: North Korea Fires Missile: সাতসকালে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া এবং জাপান

এছাড়াও ধ্বংস হয়ে গিয়েছে, ১২২০ সালে নির্মিত ওটমান বিন কাশকর মসজিদ, ত্রয়োদশ শতকে নির্মিত কাসর আল-বাশা প্রাসাদ, ১২৭৭ সালে নির্মিত লাইব্রেরি অফ গ্রেট ওমারি মসজিদ, ১৯৭৪ সালে নির্মিত হোলি ফ্যামিলি চার্চ, ১৯৮৮ সালে নির্মিত রশদ এল শাওয়া কালচারাল সেন্টার, ২০০৮ সালে নির্মিত মাতাফ-আল-ফুন্দুক মিউজিয়াম হোটেল, ২০১৬ সালে নির্মিত আল কারারা কালচারাল মিউজিয়াম।

১০০ দিন ব্যাপী এই যুদ্ধে গাজায় ২২ লক্ষ মানুষের জীবনে খাদ্যসঙ্কট দেখা দিয়েছে। অর্থাৎ প্রতি ১০ জনের মধ্যে ৯ গাজাবাসী ২৪ ঘণ্টার বেশি অনাহারে কাটাচ্ছেন। এই ১০০ দিনে ঘরছাড়া হয়েছেন ১৯ লক্ষ মানুষ। অর্থাৎ প্রতি ১০ জনের মধ্যে ৮ জন মাথার উপর ছাদ হারিয়েছেন। মাত্র ১৫টি হাসপাতালে চিকিৎসা পরিষেবা মিলছে, তবে তা নামমাত্রই। গাজার প্রায় ৫৬ শতাংশ বাড়িঘর মাটিতে মিশে গিয়েছে। ৬ লক্ষ ২৫ হাজার পড়ুয়ার স্কুল যাওয়া বন্ধ রয়েছে গত ১০০ দিন ধরে। রাষ্ট্রপুঞ্জের ত্রাণ এবং কর্ম সংস্থা (UNRWA) এই পরিসংখ্যান সামনে এনেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan Banerjee:
Kalyan Banerjee: "সব বেইমানের দল...", কাকে আক্রমণ এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Control of Anti Social Activities Bill: কাল থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কোন কোন ইস্যু তৈরি হলেই 'গ্রেফতার করতে পারবে' পুলিশ ? কী কী বাজেয়াপ্ত হতে পারে ?
কাল থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কোন কোন ইস্যু তৈরি হলেই 'গ্রেফতার করতে পারবে' পুলিশ ? কী কী বাজেয়াপ্ত হতে পারে ?
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget