এক্সপ্লোর

North Korea Fires Missile: সাতসকালে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া এবং জাপান

Ballistic Missile: রবিবার সাতসকালে উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে জানিয়েছে জাপানের উপকূলরক্ষী বাহিনীও।

নয়াদিল্লি: ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। রবিবার সকালে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে অভিযোগ দক্ষিণ কোরিয়ার। দেশের উত্তর পূর্ব উপকূলে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে বলে অভিযোগ। কত দূরত্ব অতিক্রম করে ওই ক্ষেপণাস্ত্র, তা নির্দিষ্ট করে জানা যায়নি এখনও পর্যন্ত। তবে নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার গতিবিধি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। (North Korea Fires Missile)

রবিবার সাতসকালে উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে জানিয়েছে জাপানের উপকূলরক্ষী বাহিনীও। জাপানের প্রধানমন্ত্রীর দফতর থেকেও সেই মর্মে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়। তাদের দাবি সমুদ্রের জলে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি। অতি সম্প্রতিই দক্ষিণ কোরিয়ার সঙ্গে নিজেদের জলসীমায় একনাগাড়ে কামান থেকে তোপ দাগে উত্তর পিয়ংইয়ং। সেই ঘটনায় দুই দেশের জলসীমায় দক্ষিণ কোরিয়াও অস্ত্র পরীক্ষা শুরু করে। তার পরই এবার ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। (Ballistic Missile)

এর আগে, নভেম্বর মাসে প্রথম বার কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। দেশের প্রতিরক্ষা বাহিনীর তরফে নজরদারি চালাতে ওই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। ডিসেম্বর মাসে উত্তর কোরিয়া জানায়, আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হয়েছে তারা। আমেরিকার মতো পরমাণু শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রস্তুত থাকতেই এমন উদ্যোগ বলে জানানো হয় সেই সময়। 

আরও পড়ুন: Pre Hispanic Settlements Discovered: El Dorado বললেও ভুল হয় না, চাপা পড়ে গিয়েছিল আমাজনের অরণ্যে, হদিশ মিলল ২৫০০ বছরের প্রাচীন সভ্যতার

আমেরিকা এবং তাদের সহযোগী দেশগুলি এই মুহূর্তে তৎপর। পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলে, সঙ্গে সঙ্গে সেই সংক্রান্ত তথ্য যাতে পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়া সম্ভব হয়, সেই নিয়ে বিশেষ তৎপরতা চোখে পড়ছে তাদের মধ্যে। সেই আবহে উত্তর কোরিয়ার তরফে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়া মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জাপান এবং দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ার এই দুই পড়শি দেশ কিম জং উনকে নিয়ে উদ্বিগ্ন।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই একাধিক নিষেধাজ্ঞা রয়েছে উত্তর কোরিয়ার উপর। তবে সেসবের তোয়াক্কা না করেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে তারা। অদূর ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় লাগাম টানার কোনও পরিকল্পনাও যে নেই তাদের, তা ডিসেম্বর মাসে দলের বৈঠকেই স্পষ্ট জানিয়ে দেন উত্তর কোরিয়ার শাসক কিম জং। বরং পরমাণু শক্তির উপর আরও জোর দেওয়ার কথা বলেন তিনি। আমেরিকার মোকাবিলা করতে, তাদের গতিবিধির উপর নজরদারি চালাতে আরও কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণও করা হবে বলে জানান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget