এক্সপ্লোর

Hamas Captor Proposes Hostage:'তুমি এখানে আমার সঙ্গে থেকে যাও', পণবন্দি ইজরায়েলি তরুণীকে প্রেম-প্রস্তাব হামাস-সদস্যের! তার পর?

Israel Hamas War:গত ৭ অক্টোবরের হামলার পর হামাসের হাতে পণবন্দি হয়েছিলেন ওই তরুণী। কিন্তু কী অদ্ভূত! হামাসের যে সদস্য তাঁকে পণবন্দি করেছিল, পরে সেই ব্যক্তিই তরুণীকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে।

কলকাতা: 'প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে, কে জানে', সেই কবে লিখে গিয়েছেন বিশ্বকবি। তা বলে ঘোষিত 'শত্রুর' সঙ্গে প্রেম? সম্ভব। সে কথাই উঠে এল এক ইজরায়েলি তরুণীর বয়ানে। গত ৭ অক্টোবরের হামলার পর হামাসের হাতে পণবন্দি হয়েছিলেন ওই তরুণী। কিন্তু কী অদ্ভূত! হামাসের যে সদস্য তাঁকে পণবন্দি করেছিল, পরে সেই ব্যক্তিই তরুণীকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে। এমনকি আংটি দিয়ে বিয়ের প্রস্তাবও দেয়, দাবি ইজরায়েলি তরুণীর। 

বিশদ...
৫০ দিন হামাসের হাতে পণবন্দি হয়ে কাটিয়েছেন ১৮ বছরের নোগা উইস। গত বছরের শেষ দিকে এক চুক্তির পর হামাস যে কজন পণবন্দিকে ফিরিয়ে দিয়েছিল, তাঁদের মধ্যে এই অষ্টাদশীও ছিলেন। দেশে ফিরে ওই ৫০ দিনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন নোগা। সে সব মুহূর্ত একেবারে দিনের আলোর মতো স্পষ্ট মনে আছে। তবে হামাসের এক সদস্যের কাণ্ডকারখানা সব থেকে আশ্চর্য লেগেছিল তাঁর। তরুণীর কথায়, 'ওর পণবন্দি হয়ে তখন সপ্তাহদুয়েক কাটিয়ে ফেলেছি। এমন সময়, হঠাতই একটা আংটি এনে আমাকে বিয়ের প্রস্তাব দিল। বলেছিল, সকলকে মুক্তি দেব। শুধু তুমি এখানে আমার সঙ্গে থেকে যাও। আমার সন্তানদের জন্ম দাও, লালনপালন করো।' কী উত্তর করেছিলেন তরুণী? ইজরায়েলের বিশিষ্ট দৈনিকে তরুণীর যে বয়ান প্রকাশিত হয়, সেটি অনুযায়ী প্রস্তাব শুনে হেসে উড়িয়ে দেন নোগা। তাঁর কথায়, 'আমার মাথায় যাতে গুলি না করে, সে জন্য ভয়ের চোটে ওর প্রস্তাব হালকা ভাবে নিয়েছিলাম।' তবে তাতে খুুব একটা কাজ হয়নি। জোর করতে থাকে হামাসের ওই সদস্য। একদিন, ধৈর্য না ধরতে পেরে তার উপর চিৎকারও করে দেন অষ্টাদশী। তবে পণবন্দিত্বের ৫০টি দিন এই সদস্যের সঙ্গেই থাকতে হয়েছে নোগাকে। এমনকি হিজাব পরতে হয়েছে, হাতে হাত ধরে হাঁটতেও হয়েছে। নোগা জানালেন, সকলে যাতে তাঁদের বিবাহিত দম্পতি ভাবেন, সেই জন্য এসব করতে বাধ্য করা হয়েছিল। 

বাকি...
তরুণীর হামাস-অভিজ্ঞতার বেশিরভাগটাই মর্মান্তিক। ৭ অক্টোবরের হামলায়, নোগার বাবাকে, এমার্জেন্সি স্কোয়াডে অবিলম্বে ডেকে পাঠানো হয়। পরে খবর আসে, গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন তিনি। তাঁর দেহ গাজায় নিয়ে যাওয়া হয়। কিন্তু শোকপালনের সুযোগটুকু পাননি তরুণী। তাঁর বাড়ি ঘিরে দাঁড়িয়ে জনাচল্লিশেক হামাস সদস্য, প্রত্যেকের হাতে কালাশনিকভ। হাত পিছমোড়া করে বেঁধে নোগাকে নিয়ে চলে যায় অপহরণকারীরা। প্রথমে নোগা ভেবেছিলেন, মা ও বোনেরাও বোধহয় শেষ। পরে জানতে পারেন, তাঁরা জীবিত। কিন্তু তার আগেই ৫০টা দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতা জমিয়ে জায়গা করে নিয়েছে জীবনে। মাঝখানে 'রিলিফ' বলতে এই প্রেম-প্রস্তাব।

 

আরও পড়ুন:পাক অধিকৃত কাশ্মীরে বেআইনি সড়ক নির্মাণ চিনের? উপগ্রহচিত্রে আশঙ্কার মেঘ

            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget