এক্সপ্লোর

Israel Palestine Conflict : "সব মূল্য চোকাতে শুরু করেছে শত্রুপক্ষ, কী ঘটতে চলেছে বোঝাতে পারব না", হুঙ্কার ইজরায়েলের প্রধানমন্ত্রীর

Israel's Warning : প্রাণহানি এড়াতে গাজার উত্তর প্রান্তের ১০ লক্ষের বেশি মানুষকে সতর্ক করে দক্ষিণে চলে যেতে বলে ইজরায়েল

জেরুজালেম : দক্ষিণ ইজরায়েলে (Southern Israel) তাণ্ডব চালাচ্ছিল হামাস। শুক্রবার ঠিক সেই সময় গাজা উপত্যকায় (Gaza Strip) তাদের প্রথম অভিযান চালায় ইজরায়েলের পদাতিক বাহিনী। এই পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু (Israeli Prime Minister Benjamin Netanyahu) বলেছেন, "সবে প্রত্যাঘাত শুরু হল।" সপ্তাহখানেক আগে হামাস ইজরায়েলের শহর থেকে গ্রামে একের পর এক হামলা চালিয়ে ১৩০০-র বেশি মানুষকে হত্যা করে। যার অধিকাংশই সাধারণ নাগরিক এবং অনেককে পণবন্দি করে রাখা হয়। তার পর থেকেই হামাস ধ্বংস করে দেওয়ার শপথ নিয়েছে ইজরায়েল।

হামাস পরিচালিত গাজা উপত্যকায় রয়েছেন ২৩ লক্ষ প্যালেস্তিনীয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেই গাজা অবরুদ্ধ করে রেখেছে ইজরায়েল। মাঝেমধ্যেই আকাশপথে অতর্কিতে হামলা চালাচ্ছে। যার জেরে ১৯০০ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে গাজা প্রশাসন। প্রাণহানি এড়াতে গাজার উত্তর প্রান্তের ১০ লক্ষের বেশি মানুষকে সতর্ক করে দক্ষিণে চলে যেতে বলে ইজরায়েল। কিন্তু হামাস বাসিন্দাদের উদ্দেশে বার্তা পাঠিয়েছে, 'শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করা হবে। তাই আপনারা নিজের জায়গা ছাড়বেন না।'

পাল্টা বিবৃতি দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু হুঙ্কার ছেড়েছেন, "আমাদের শত্রুরা সবে মূল্য চোকাতে শুরু করেছে। কী ঘটতে চলেছে বোঝাতে পারব না। কিন্তু, মিলিয়ে নেবেন, এটা সবে শুরু। ক্ষমা আমরা করব না। ইহুদিদের উপর এই ভয়ঙ্কর পরিস্থিতি চাপিয়ে দেওয়ার বিষয়টি আমরা বিশ্বকে ভুলতে দেব না। নিয়ন্ত্রণহীন ক্ষমতা প্রয়োগ করে শত্রুদের মোকাবিলা করব।"

এদিকে যুদ্ধে হামাসকে (Hamas) সাহায্য করতে "সম্পূর্ণ প্রস্তুত" বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের ইরান-পোষিত হেজবুল্লা গোষ্ঠী। টানা সাত দিন ধরে একে অপরকে লক্ষ্য করে গোলাগুলি করছে হামাস ও ইজরায়েল। শনিবার গাজা সীমান্ত হয়ে শতাধিক হামাস বন্দুকবাজ ইজরায়েলে (Israel) ঢুকে পড়ে। নিরীহ মানুষ-সহ ১৩০০-র বেশি মানুষকে খুন করে তারা। এই আবহেই এবার হামাসের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে দেন হেজবুল্লার (Hezbollah) ডেপুটি চিফ নইম কাশিম।

দিন যত গড়াচ্ছে, ততই ভয়ঙ্কর হচ্ছে ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি। মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। গাজা সীমান্তবর্তী ইজরায়েলের একের পর এক শহর কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে। দক্ষিণ ইজরায়েলের বেইরি শহরজুড়ে অবাধ ধ্বংসলীলা চলেছে। হামাস জঙ্গিদের আক্রমণে তছনছ হয়ে গেছে গাজা সীমান্তবর্তী এই ছোট্ট জনপদ ! অবাধে হত্যা, অপহরণ - কিছুই বাদ যায়নি। পাল্টা অ্যাশকলন শহর থেকে গাজায় হামলা করছে ইজরায়েল। মুহুর্মুহু গোলা বর্ষণ করছে ইজরায়েল সেনা। সীমান্তে যখন এই ছবি, তখন তেল আভিভে ঘন ঘন বাজছে মিসাইল সাইরেন। রকেট হামলা করছে হামাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget