এক্সপ্লোর

Israel Iran Tension : মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইরানে থাকা ভারতীয়দের জন্য সতর্কতা জারি, '..দূতাবাসের সঙ্গে যোগাযোগে থাকুন'

Indian Embassy Advisory On Israel Iran Conflict: ইরানে থাকা ভারতীয়দের জন্য অ্যাডভাইজরি জারি তেহরানের ভারতীয় দূতাবাসের


সৌমিত্র রায়, নয়াদিল্লি:
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইরানে থাকা ভারতীয়দের জন্য সতর্কতা জারি। ইরানে থাকা ভারতীয়দের জন্য অ্যাডভাইজরি জারি তেহরানের ভারতীয় দূতাবাসের। সতর্কতা জারি করে বলা হয়েছে, 'ইরানে থাকা ভারতীয়রা দূতাবাসের সঙ্গে যোগাযোগে থাকুন। ভারতীয় দূতাবাসের সোশাল অ্যাকাউন্টে নজর রাখুন।'

আরও পড়ুন, পুণেয় ভেঙে পড়ল সেতু, মৃত একাধিক, আহত বহু, ২৫ থেকে ৩০ জনের ডুবে যাওয়ার আশঙ্কা, মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রে !

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে সামরিক ঘাঁটি, তৈল শোধনাগার থেকে প্রকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্রে গত ৭২ ঘণ্টায় এভাবেই টার্গেট করে এয়ার স্ট্রাইক করেছে ইজরায়েল। ইজরায়েলের একাধিক শহরে আঘাত হেনেছে ইরানের মিসাইল! আর মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের আবহে কপালে ভাঁজ পড়তে শুরু করেছে ভারতে!ইরান এবং ইজরায়েলের এই সংঘাত ক্রমশ যুদ্ধের রূপ নিলে এবং তা দীর্ঘদিন স্থায়ী হলে, অর্থনীতি থেকে কূটনীতি, সবেতেই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে ভারতকে। এমনিতেই দুই দেশের সংঘাতের আবহে জুন মসের শুরু থেকেই বাড়তে শুরু করেছে অপরোধিত তেলের দাম। বুধবার প্রতি ব্যারল অপরিশোধিত তেলের দাম ছিল ৫ হাজার ৭৩১ টাকা। বৃহস্পতিবার তা বেড়ে হয় ৫ হাজার ৮৪৪ টাকা। আর শুক্রবার যেদিন ইরানে ইজরায়েল হামলা চালায়, সেদিন একলাফে দাম বেড়ে ৬ হাজার ২৯৮ টাকায় পৌঁছে যায়।  
 

বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রুড অয়েল আমদানিকারী দেশ ভারত। এই অবস্থায় অপরিশোধিত তেলের দাম বাড়লে ভারতে পেট্রোল-ডিজেলের দাম বাড়বে। আর পেট্রোল ডিজেলের দাম বাড়লে দাম বাড়তে শুরু করবে সমস্ত নিত্য় প্রয়োজনীয় জিনিসের। অর্থনীতিবিদ  দীপঙ্কর দাশগুপ্ত বলেন, তেলটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দাম বাড়বে। অর্থনীতিতে প্রভাব পড়বে। মূল্যবৃদ্ধির হার বাড়বে। হরমুজ স্ট্রেট দিয়ে ইরান তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে সারা বিশ্বে দাম বাড়তে শুরু করবে। ইজরায়েল-ইরান সংঘাত যুদ্ধে গড়ালে কূটনীতির ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ভারতকে। কারণ দুই তেহরান হোক বা তেল আভিভ, দু'দেশের সঙ্গেই নয়াদিল্লির সম্পর্ক ভাল। ভারত-পাকিস্তানের সংঘাতের সময় অপারেশন সিঁদুরের পর ভারতকে খোলাখুলি সমর্থন করেছিল ইজরায়েল। ড্রোন, মিসাইল সিস্টেম থেকে রেডার টেকনলজির জন্য ইজরায়েলের সঙ্গে চুক্তি রয়েছে ভারতের। 

অপরদিকে, ইরানের চাবাহার বন্দরেও বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে ভারত। সেখান দিয়ে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ায় বাণিজ্যের নতুন রুট তৈরি করতে চায় নয়াদিল্লি। এই অবস্থায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা SCO তালিকাভুক্ত দেশগুলো ইরানে ইজরায়েলের হামলার সমালোচনা করে বিবৃতি দিলেও, ভারত এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতি দেয়। অধ্যাপক ঈশানি নস্কর বলেন, ভারতের কূটনীতি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে...ভারসাম্য বজায় রাখতে হবে।ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোন করে কথা বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি।রবিবার ইরানে বসবাসকারী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের জন্য অ্যাডভাইসরি জারি করেছে তেহরানে ভারতীয় দূতাবাস। অপ্রয়োজনে কোথাও না যাওয়ার পাশাপাশি ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলতে বলা হয়েছে। অ্যাডভাইসরি জারি করেছে তেল আভিভে ভারতীয় দূতাবাসও। সেখানেও অযথা বাড়ি থেকে বের না হওয়া এবং সতর্ক থেকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলতে বলা হয়েছে। 


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget