এক্সপ্লোর

Israel-Palestine War: কাল থেকে ১০০০ নিহত, প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলকে সাহায্য করবে আমেরিকা

Israel-Palestine Conflict: শনি-রবি মিলিয়ে ৬০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ৩৭০ জন প্যালেস্তিনীয়ের মৃত্যু হয়েছে গাজায়।

নয়াদিল্লি: ঘণ্টার হিসেবে ২৪ ঘণ্টা কেটেছে মাত্র। তাতেই ১০০০-এর বেশি প্রাণহানি। ইজরায়েল এবং প্যালেস্তাইন যুদ্ধ ভয় ধরাচ্ছে গোটা বিশ্বকে। তবে এবারের যুদ্ধে বেশি আগ্রাসী হামাস। সেই তুলনায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ইজরায়েলকে। এখনও পর্যন্ত যে হিসেব পাওয়া যাচ্ছে, তা হল, ইজরায়েলের তরফে শনি-রবি মিলিয়ে ৬৫৯-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ৩৮০ জন প্যালেস্তিনীয়ের মৃত্যু হয়েছে গাজায়। আহতের সংখ্যাও কয়েক হাজার। (Israel-Palestine War)

গাজাকে অর্থনৈতিক ভাবে অবরুদ্ধ করা নিয়ে বেশ কিছুদিন ধরেই পরিস্থিতি তেতে উঠছিল। সেই আবহেই শনিবার ইজরায়েলের উদ্দেশে হামাস ২০ মিনিটে ৫০০০ রকেট ছোড়ে বলে অভিযোগ। এর পরই প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করে ইজরায়েল। রবিবার দেশের ক্যাবিনেটের বৈঠকও হয়। সেখান থেকে আনুষ্ঠানিক ভাবে যুদ্ধের ঘোষণা করা হয়। গাজায় সামরিক পদক্ষেপে অনুমোদন দেওয়া হয়। (Israel-Palestine Conflict)

এরই মধ্যে প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এদিন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে কথা বলেন। তার পর বিবৃতি জারি করে বলেন, "প্রধানমন্ত্রী নেতানইয়াহুকে স্পষ্ট জানিয়েছি, ইজরায়েল সরকার এবং দেশের মানুষের সমর্থনে তৈরি আছি আমরা। সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।  আত্মরক্ষা এবং দেশের নাগরিকদের রক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে ইজরায়েলের। এই পরিস্থিতিতে  ইজরায়েলের সঙ্গে বৈরিতা থাকা কোন পক্ষ যদি সুযোগ নিতে আসে, আগেভাগে তাদের সতর্ক করছি।"

আরও পড়ুন: Afghanistan Earthquake: বাড়িঘর সব ধূলিসাৎ, মৃত ২০০০, ভূমিকম্প-আফটার শকে লন্ডভন্ড আফগানিস্তান

এযাবৎ ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে। কিন্তু বরাবরই ইজরায়েল এগিয়ে থেকেছে প্যালেস্তাইনের থেকে। এবার যদিও প্যালেস্তাইনের হামাসকেই বেশি আগ্রাসী ভূমিকায় দেখা যাচ্ছে। একই সঙ্গে লেবানন থেকে ইসলামি সংগঠন হেজবোল্লা ইজরায়েলি সেনাকে আক্রমণ করতে শুরু করেছে। দফায় দফায় মর্টার ছুড়েছে তারা। এর পাল্টা লেবাননে সীমান্তে ড্রোন হামলা চালিয়েছে ইজরায়েল। 

এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন দুই দেশের সাধারণ মানুষ। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিভাগ জানিয়েছে, গাজায় বসবাসকারী প্যালেস্তিনীরা তাদের চালানো স্কুলে আশ্রয় প্রার্থনা করেছেন। কিন্তু হামাসের তরফে হামলা হতে পারে, তা ইজরায়েলি গোয়েন্দাদের কানে উঠল না কেন, সেই প্রশ্নও উঠছে। বিষয়টি নিয়ে জার্মানি, ইউক্রেন, ইতালি, ব্রিটেনের সঙ্গে কথা হয়েছে নেতানইয়াহুর। ওই দেশগুলির তরফে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতের তরফেও ইজরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। অন্য দিকে, প্যালেস্তাইনের সমর্থনে এগিয়ে এসেছে ইরান। তবে তাদের এই সমর্থন উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে আন্তর্জাতিক মহল। কারণ সৌদি আরবের সঙ্গে ইজরায়েলের শান্তিচুক্তির প্রক্রিয়া চলছিল। সেটা ভেস্তে দিতেই এই পন্থা ইরানের, মনে করছেন কূটনীতিকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget