এক্সপ্লোর

Israel Palestine War: গাজার বুকে এবার হুল ফোটাল ইজরায়েল, নিমেষে ছত্রখান হামাস

Israel Palestine Conflict: রবিবার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইজরায়েলি সেনা। তাতেই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি 'আয়রন স্টিং' সিস্টেমকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে তারা।

নয়াদিল্লি: নয় নয় করে দুই সপ্তাহ পার হয়ে গিয়েছে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের (Israel Palestine Conflict)। মৃতের সংখ্যাও ৫০০০-এর কোটা পার করে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যুদ্ধে ইতি পড়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং আক্রমণের ঝাঁঝ আরও বাড়াল ইজরায়েল। গাজার বুকে এবার 'লৌহ-হুল' ফোটাল তারা 9Iron Sting Mortar Bomb)। গাজায় 'আয়রন স্টিং' মর্টার বোমা নিক্ষেপ করেছে তারা। ভিডিও প্রকাশ করে নিজেই জানিয়েছে ইজরায়েল। (Israel Palestine War)

রবিবার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইজরায়েলি বায়ুসেনা। তাতেই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি 'আয়রন স্টিং' সিস্টেমকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে তারা। গাজায় হামাসেপর রকেট লঞ্চারকে নিশানা করে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মাগলান ইউনিট ওই অস্ত্র ছুড়েছে বলে জাননা গিয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে লেখা হয়, 'বায়ুসেনার সঙ্গে হাত মিলিয়ে সেনার মাগলান ইউনিটের ছোড়া স্টিল স্টিংয়ের নিশানা ছিল অব্যর্থ। তাতে ডজন ডজন সন্ত্রাসবাদীকে নিকেশ করা গিয়েছে'। ১২০ মিলিমিটারের একটি মর্চার শত্রুপক্ষের রকেট লঞ্চারকে গুঁড়িয়ে দেয় বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Israel Hama War:গাজায় 'লিমিটেড গ্রাউন্ড রেড'-র আগে নতুন অস্ত্র 'আয়রন স্টিং' ব্যবহার ইজরায়েলের, কী এটি?

১২০ মিলিমিটারের এ মর্টার বোমা ছোড়ার কথা জানিয়েছে ইজরায়েল, সেটি একটি অত্যাধুনিক যুদ্ধাস্ত্র। অত্য়াধুনিক প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধাস্ত্রে লেজার এবং জিপিএস বসানো রয়েছে, যা ১ থেকে ১২ কিলোমিটার দূরত্ব পর্যন্ত অব্যর্থ হামলা চালাতে পারে। এই অস্ত্রটি তৈরি করেছে ইজরায়েলের প্রতিরক্ষা সরঞ্জামের সংস্থা এলবিত (Elbit)। ২০২১ সালে সেটি সকলের সামনে তুলে ধরে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। 

ইজরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, সমতল হোক বা এবড়ো খেবড়ো ভূমি, গ্রামীণ এলাকা হোক বা শহুরে নির্মাণ, যে কোনও অঞ্চলে লক্ষ্যভেদ করতে সক্ষম 'আয়রন স্টিং' মর্টার বোমা। ইজরায়েলি সেনার যে মাগলান ইউনিট এই অস্ত্রটি ব্যবহার করেছে গাজায়, এখনও পর্যন্ত তারা গাজায় ১০০-র বেশি হামাস সদস্যকে নিকেশ করেছে বলে জানা গিয়েছে।

সোমবারও দিনভর গাজায় বোমা-রকেট ছুড়েছে ইজরায়েল। লেবাননেও আক্রমণ হানা হয়েছে বলে জানা দিয়েছে। পরিস্থিতি আরও তেতে ওঠায় মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠকও করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। প্যালেস্তিনীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, সবমিলিয়ে গাজায় এখনও পর্যন্ত ৪৬০০ মানুষের মৃত্যু হয়েছে। ইজরায়েলের তরফে হতাহতের সংখ্যা ১৪০০ বলে জানা দিয়েছে। হামাসের হাতে পণবন্দি হয়ে রয়েছেন ২১২ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget