এক্সপ্লোর

Israel-Hamas War: 'আরও বৃহৎ যুদ্ধের' পরিকল্পনা নিচ্ছে ইজরায়েল! রক্তক্ষয়ী সংঘর্ষের ইঙ্গিত?

Israel-Hamas Conflict: হামাসকে নিশ্চিহ্ন করার শপথ নিয়ে এখনও গাজা উপত্যকায় বিমান হামলা জারি রেখেছে ইজরায়েল। 

কলকাতা: যুদ্ধ (War) বন্ধের নয়, বরং যুদ্ধ পরিস্থিতিতে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ইজরায়েলের (Israel), সংবাদসংস্থা সূত্রে এমনটাই খবর। টানা ১৫ দিনে ধরে চলছে এই রক্ষক্ষয়ী সংঘর্ষ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden), ব্রিটেনের (Britain) প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak) যুদ্ধকালীন পরিস্থিতি পরিদর্শনে ইজরায়েলে যান। কিন্তু হামাসকে নিশ্চিহ্ন করার শপথ নিয়ে এখনও গাজা উপত্যকায় বিমান হামলা জারি রেখেছে ইজরায়েল।        

এই যুদ্ধে দু'পক্ষেরই কয়েক হাজার হাজার প্রাণহানি হয়েছে। কিন্তু সংঘর্ষ শেষের বদলে আরও গুরুতর দিকে এগিয়ে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।  

সংবাদসূত্রে খবর, গাজা নিয়ে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছে ইজরায়েল সরকার। এরই মধ্যে হামাসের বিরুদ্ধে তিন ধাপের যুদ্ধ পরিকল্পনাও নির্ধারণ করা হয়েছে। এই তিন ধাপ যুদ্ধের উদ্দেশ্য গাজায় একটি ‘নতুন নিরাপত্তা শাসনব্যবস্থা’ প্রতিষ্ঠা করা। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এই পরিকল্পনা প্রকাশ করেছেন।

গাজাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেছেন ইয়োভ গ্যালান্ত। তিনি জানিয়েছেন, গাজায় হামাসের সরকার ব্যবস্থা, সামরিক সক্ষমতা ধ্বংস করতে তিন ধাপে যুদ্ধ পরিচালনা করা হবে। এর মধ্যে দিয়ে হামাসকে নির্মূল করা হবে। তিনি বলেন, যুদ্ধের যে বর্তমান ও প্রথম ধাপ চলছে, সেখানে প্যালিস্তানীয় ভূখণ্ডে হামাসকে নিরস্ত্রীকরণ ও তাদের অবকাঠামোকে ধ্বংস করা হবে।

আরও পড়ুন, বেলুড় মঠে শুরু কুমারী পুজো, রীতি মেনেই শুরু উপাচার

ইজরায়েলের পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির সামনে গ্যালান্ত জানান, পরবর্তী ধাপগুলো কয়েক দিন, কয়েক সপ্তাহ বা কয়েক মাসে শেষ হয়ে যাবে এমনটা ভাবা যাবে না। তবে এই তিন ধাপ যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য হলো- ‘এই অঞ্চলে (গাজায়) একটি নতুন নিরাপত্তা শাসনব্যবস্থা গঠন করে গাজার ওপর ইজরায়েলের দায়বদ্ধতা অপসারণ করা।’ গ্যালান্ত বলেন, ‘গাজায় সামরিক অভিযান ইজরায়েলের নাগরিকদের জন্য একটি নতুন নিরাপত্তা বাস্তবতা প্রতিস্থাপন করবে।’

সূত্রের খবর, গাজায় ইজরায়েলি হামলা আরও বাড়ানোর হুমকি দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। আসন্ন স্থল অভিযানের লক্ষ্যে আরও সুযোগ তৈরি করতে ইজরায়েলি বাহিনী এই হামলা চালাবে বলে জানিয়েছে।                                                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Vietnam Boat Tragedy: ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget