এক্সপ্লোর

'হদিশ দিচ্ছে ইসরোর স্যাটেলাইট', ‘রেকর্ড’ হাজার কুইন্টাল গাঁজা উদ্ধার ওড়িশায়

ওড়িশা পুলিশের ডিজিপি জানাচ্ছেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে রাজ্য পুলিশ মোট ১ হাজার ৫৪ কুইন্টাল গাঁজা উদ্ধার করেছে। এটি একটি রেকর্ড।

ভুবনেশ্বর: গত ৯ মাসে বাজেয়াপ্ত করা হয়েছে ১ হাজার কুইন্টালের বেশি গাঁজা। এমনটাই দাবি করেছে ওড়িশা পুলিশ। সম্ভবত, এত বিপুল পরিমাণ গাঁজা এত কম সময়ে এর আগে গোটা দেশেই পাকড়াও করা যায়নি বলে মত ওয়াকিবহাল মহলের। ওড়িশা পুলিশের ডিজিপি জানাচ্ছেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে রাজ্য পুলিশ মোট ১ হাজার ৫৪ কুইন্টাল গাঁজা উদ্ধার করেছে। এটি একটি রেকর্ড। এই ১ হাজার ৫৪ কুইন্টালের মধ্যে ৪১৩ কুইন্টাল গাঁজা উদ্ধার হয়েছে কোরাপুট জেলা থেকে। ২৪০ কুইন্টাল গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে মালকানগিরি থেকে। এই দুটি জেলাকেই লুকিয়ে গাঁজা চাষের প্রধান আখড়া বলে মনে করা হয়। ডিজিপি জানাচ্ছেন, গাঁজা চাষের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করতে বিশেষ সাহায্য করছে ইসরোর স্যাটেলাইট। ওড়িশার মতো এমন বিপুল পরিমাণ গাঁজা এর আগে ভারতের কোনও রাজ্যে উদ্ধার করা হয়নি। এর আগে ২০১৭ সালে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সর্বাধিক ৭৮০ কুইন্টাল গাঁজা উদ্ধার করেছিল। সেই রেকর্ডকেও পিছনে ফেলে দিয়েছে ওড়িশা। রাজ্য পুলিশ জানিয়েছে, এখানেই শেষ নয়, চলতি বছরের বাকি মাসগুলিতেও গাঁজা উদ্ধারের কাজ চালিয়ে যাওয়া হবে। ফলে আরও অনেক গাঁজা উদ্ধার করা যাবে বলে আশা করা হচ্ছে। বছরের শেষে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ আনুমানিক ১২ হাজার কুইন্টাল হবে বলে জানাচ্ছে ওড়িশা পুলিশ। পুলিশ কর্তাদের তরফে জানানো হয়েছে শুধু গাঁজা উদ্ধার করাই নয়, এই ব্যবসার বিপুল অঙ্কের টাকা কাদের হাতে ঘুরে বেড়াচ্ছে, সেই খোঁজও চলছে। পুরো চক্রটাকে ভেঙে দেওয়াই তাঁদের উদ্দেশ্য।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ভবানীপুরের চেতলায় উত্তেজনা, নিকাশি নিয়ে ফিরহাদ হাকিমকে নালিশ জানাতে গিয়ে বাধার মুখে স্থানীয়রা
ভবানীপুরের চেতলায় উত্তেজনা, নিকাশি নিয়ে ফিরহাদ হাকিমকে নালিশ জানাতে গিয়ে বাধার মুখে স্থানীয়রা
West Bengal Election 2026: তৃণমূল নেতার বিরুদ্ধে ২ বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ, অভিযুক্ত আবার এবার ভোটের প্রার্থী
তৃণমূল নেতার বিরুদ্ধে ২ বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ, অভিযুক্ত আবার এবার ভোটের প্রার্থী
Bengal Election 2026 : মমতার মুখে ফের লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্পের কথা, কী বার্তা দিলেন তৃণমূলনেত্রী ?
মমতার মুখে ফের লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্পের কথা, কী বার্তা দিলেন তৃণমূলনেত্রী ?
Amit Shah: TMC-র ১৫ বছরের শাসন ব্যবস্থার ‘চার্জশিট’ পেশ বিজেপির ! কী আছে এতে ? প্রকাশ্যে আনলেন অমিত শাহ
TMC-র ১৫ বছরের শাসন ব্যবস্থার ‘চার্জশিট’ পেশ বিজেপির ! কী আছে এতে ? প্রকাশ্যে আনলেন অমিত শাহ

ভিডিও

মহাযুদ্ধ (পর্ব ২) :শেষমেশ কার হাতে ক্ষমতা বিশুদ্ধ? কে জিতবে আসন্ন ভোট-মহাযুদ্ধ?
মহাযুদ্ধ (পর্ব ১): বিরাট বদল এনে পুলিশ আর আমলায়। বেনজির বাহিনীতে EC ভোট সামলায়
Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget