এক্সপ্লোর

RSS News: ‘একবার চক্রব্যূহে আটকে পড়লে…’, উপরাষ্ট্রপতি পদ ছাড়ার পর প্রথম ভাষণে বললেন জগদীপ ধনকড়

Jagdeep Dhankhar News: মধ্যপ্রদেশের ভোপালে RSS-এর যুগ্মসচিব মনমোহন বৈদ্যর লেখা বই উদ্বোধন করতে গিয়েছিলেন ধনকড়।

নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হঠাৎ। তার পর থেকে সেভাবে আর জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। তবে এবার মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করলেন জগদীপ ধনকড়। একটি বই উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তিনি যা বললেন, তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। (Jagdeep Dhankhar News)

মধ্যপ্রদেশের ভোপালে RSS-এর যুগ্মসচিব মনমোহন বৈদ্যর লেখা বই উদ্বোধন করতে গিয়েছিলেন ধনকড়। সেখানে রাজনীতিতে, উপরাষ্ট্রপতি থাকাকালীন নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। বলেন, “চার মাস পর এখন আর ইতস্তত করার কিছু নেই আমার।” (RSS News)

গত ২১ জুলাই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর এই প্রথম প্রকাশ্যে বক্তৃতা করলেন তিনি। বিজেপি-র শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরেই, মেয়াদ শেষ হওয়ার দু’বছর আগে তিনি ইস্তফা দেন বলে জানা যায় সেই সময়। সেই নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। সেই জল্পনা আরও উস্কেই গিলেন ধনকড়। 

নিজের বক্তৃতায় ধনকড় বলেন, “ঈশ্বর না করুন, ভাষ্যের বেড়াজালে যে কেউ আটকে পড়তে পারেন। একবার চক্রব্যূহে আটকে পড়লে, বেরিয়ে আসা কঠিন হয়ে যায়।” এর পর যদিও হেসে ওঠেন ধনকড়। বলেন, “নিজের উদাহরণ দিচ্ছি না।”

ধনকড় আরও বলেন, “আমাদের প্রসিদ্ধ অতীতই উঠে এসেছে বইয়ে। যাঁরা ঘুমিয়ে আছেন, তাঁদের জাগিয়ে তুলবে এই বই। সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আজ এমন সময়ে দাঁড়িয়ে আমরা যে, নীতিবোধ, বুদ্ধিমত্তা এবং আধ্যাত্মিকতা থেকে কিছু মানুষ দূরে সরে যাচ্ছেন।” সেই সময়ই বিমানবন্দরে পৌঁছতে দেরি হয়ে যাবে বলে বার্তা পান ধনকড়। তাতে বলে ওঠেন, “বিমানের কথা ভেবে নিজের কর্তব্য থেকে সরতে পারি না আমি। সাম্প্রতিক ইতিহাসই তার প্রমাণ।”

বিজেপি সরকারের মধ্যপ্রদেশে ধনকড়কে স্বাগত জানাতে সরকারের কোনও মন্ত্রী বা দলের কোনও নেতাকে দেখা যায়নি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহ সেই নিয়ে বিজেপি-কে কটাক্ষও করেন। তিনি বলেন, “প্রাক্তন উপরাষ্ট্রপতিকে নিয়ে প্রোটোকল মানছে না বিজেপি। ওরা ইউজ অ্যান্ড থ্রো নীতি অনুসরণ করে।”

 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Orkut: 'অরকুট' ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Delhi Protest: 'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Earthquake: উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?
উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget