এক্সপ্লোর

Jammu And Kashmir Exit Polls: ১০ বছর পর উপত্যকায় নির্বাচন, প্রথমবার ক্ষমতাদখলে আশাবাদী BJP, কী বলছে বুথফেরত সমীক্ষা?

Jammu And Kashmir Assembly Elections: এবারে জম্মু ও কাশ্মীরে জোটসঙ্গী হিসেবে নির্বাচনে লড়াই করছে ফারুখ আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস।

শ্রীনগর: অনুচ্ছেদ ৩৭০ রদের পরে প্রথম বিধানসভা নির্বাচনের লড়াইয়ে কে বাজিমাত করবে জম্মু ও কাশ্মীরে? মঙ্গলবার ফলপ্রকাশের আগে তার আভাস মিলল বুথফেরত সমীক্ষায়। C voter-এর বুথফেরত সমীক্ষা বলছে, জম্মু ও কাশ্মীরে সরকার তৈরি করতে পারে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট। দৈনিক ভাস্কর, Axis My India-র সমীক্ষা বলছে, ত্রিশঙ্কু হতে পারে বিধানসভা। (Jammu And Kashmir Exit Polls)

এবারে জম্মু ও কাশ্মীরে জোটসঙ্গী হিসেবে নির্বাচনে লড়াই করছে ফারুখ আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস। পৃথক ভাবে লড়াই করছে বিজেপি এবং পিপলস্ ডেমোক্র্যাটিক পার্টি (PDP)। নির্বাচনে লড়াই করছে জম্মু অ্যান্ড কাশ্মীর আপনা পার্টি, আওয়ামি ইত্তেহাদ পার্টিও। বুতফেরত সমীক্ষাকে গুরুত্ব না দিলেও, ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জয় নিয়ে আশাবাদী ওমর আবদুল্লা। তারা কাকে সমর্থন করবে, এখনও পর্যন্ত খোলসা করেনি PDP. ফলাফল ঘোষণার পর এ নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানিয়েছে তারা। তবে নিজেদের I.N.D.I.A জোটের অংশ বলে উল্লেখ করেছেন  PDP নেতা নইম আখতার। (Jammu And Kashmir Assembly Elections)

উপত্যকার জন্য সংরক্ষিত সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ রদের পর এবছরই প্রথম বিধানসভা নির্বাচন হল জম্মু ও কাশ্মীরে। দীর্ঘ ১০ বছর পরে কাশ্মীরে বিধানসভা নির্বাচন হল। সেখানে প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে রাহুল গাঁধী। জম্মু ও কাশ্মীর বিধানসভার মোট আসন সংখ্যা ৯০। সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যা ৪৬।

C voter-এর বুথফেরত সমীক্ষা বলছে, এবার জম্মু ও কাশ্মীরে সরকার গড়তে পারে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট। তারা ৪০ থেকে ৪৮টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ২৭ থেকে ৩২টি আসন। মেহবুবা মুফতির PDP ৬ থেকে ১২টি আসন পেতে পারে, অন্যরা ৬ থেকে ১১টি আসন পেতে পারে। আবার উপত্যকায় বিজেপি-র সভাপতি রবীন্দ্র রায়নাও জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। 

দৈনিক ভাস্করের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, উপত্যকায় এবার ত্রিশঙ্কু হতে পারে বিধানসভা। এক্ষেত্রে PDP নির্ণায়ক হয়ে উঠতে পারে। তাদের সমীক্ষা অনুযায়ী, ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট পেতে পারে ৩৫-৪০টি আসন। বিজেপি ২০ থেকে ২৫টি আসন পেতে পারে। PDP-র দখলে ৪ থেকে ৭টি আসন এবং অন্যান্যরা ১২ থেকে ১৮টি আসন পেতে পারে। 

পিপলস্ পালসের বুথফেরত সমীক্ষা বলছে, কাশ্মীর থেকে ফের একবার পরাজিত হয়ে ফিরতে হতে পারে বিজেপি-কে। ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট ৪৬ থেকে ৫০টি আসন পেয়ে সরকার তৈরি করতে পারে। বিজেপি পেতে পারে মাত্র ২৩ থেকে ২৭ টি আসন, PDP পেতে পারে ৭ থেকে ১১টি আসন, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৪ থেকে ৬টি আসন।

Axis my india-র সমীক্ষা বলছে, ত্রিশঙ্কু হতে পারে বিধানসভা। তবে এক্ষেত্রেও এগিয়ে কংগ্রেস ও ন্য়াশনাল কনফারেন্সের জোট। তারা পেতে পারে ৩৫ থেকে ৪৫টি আসন, বিজেপি পেতে পারে ২৪ থেকে ৩৪টি আসন, PDP পেতে পারে ৪ থেকে ৬টি আসন, অন্যান্যরা পেতে পারে ৮ থেকে ২৩টি আসন।

ধ্রুব রিসার্চের সমীক্ষায় অনুযায়ী, ৫০ থেকে ৬৪টি আসনে জিতে জম্মু ও কাশ্মীরের মন জয় করতে পারে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট।
আর বিজেপি-র ঝুলিতে যেতে পারে মাত্র ২২-৩২টি আসন। অর্থাৎ প্রায় প্রত্যেকটি সমীক্ষাতেই জম্মু ও কাশ্মীরে কংগ্রেস জোট সরকার তৈরি করতে পারে বলে উঠে এসেছে। বিধানসভা ত্রিশঙ্কুও হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আগামী পাঁচ বছর কার দখলে থাকবে জম্মু ও কাশ্মীর, তা স্পষ্ট হবে নির্বাচনের ফল ঘোষণার পরই। ৮ অক্টোবর, মঙ্গলবার হরিয়ানার সঙ্গেই জম্মু ও কাশ্মীরেরও ফলপ্রকাশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Public Examination Bill : আজ সংসদে পেশ হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’
আজ সংসদে পেশ হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala Chaos: ধর্মতলা কাণ্ডে ধৃতের সিপিএম যোগ, 'মাঠে নামুক বুঝিয়ে দেব', হুঙ্কার অর্জুন সিংহের, পাল্টা দিল সিপিএমও
ধর্মতলা কাণ্ডে ধৃতের সিপিএম যোগ, 'মাঠে নামুক বুঝিয়ে দেব', হুঙ্কার অর্জুন সিংহের, পাল্টা দিল সিপিএমও

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget