এক্সপ্লোর

Jammu Kashmir: জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে সেনা-জঙ্গি সংঘর্ষ, লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খোঁজে জারি তল্লাশি অভিযান

Jammu Kashmir Kishtwar Encounter: এক্স মাধ্যমে পোস্ট করে কিশতোয়ারের এই গুলির লড়াইয়ের কথা জানানো হয়েছে White Knight Corps- এর তরফে।

Jammu Kashmir: জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে সেনা-জঙ্গি সংঘর্ষ। দু'পক্ষের মধ্যে রবিবার দুপুর ১টা নাগাদ গুলির লড়াই শুরু হয় বলে সেনা সূত্রে খবর। জঙ্গলের মধ্যে চলছিল এই গুলি লড়াই। সেনার তরফে জানানো হয়েছে যে অভিযান জারি রয়েছে। তবে এখনও পর্যন্ত এই গুলির লড়াইয়ে কারও আহত হওয়া কিংবা মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

এক্স মাধ্যমে পোস্ট করে কিশতোয়ারের এই গুলির লড়াইয়ের কথা জানানো হয়েছে White Knight Corps- এর তরফে। এক্স মাধ্যমের পোস্ট থেকে জানা গিয়েছে, White Knight Corps- এর অ্যালার্ট ট্রুপ আজ দুপুর ১টা নাগাদ কিশতোয়ারের ঘন জঙ্গল ঘেরা এলাকায় অভিযান শুরু করেছিল। গোপন গোয়েন্দা সূত্রে সেনার কাছে আগে থেকে ওই জায়গায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল। আর তার ভিত্তিতেই শুরু হয় অভিযান। দু'পক্ষের গুলির লড়াই হয়েছে। তবে কেউ আহত হয়নি। কারও মৃত্যুর খবরও পাওয়া যায়নি। এদিকে অভিযান জারি রয়েছে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করার জন্য। 

বিগত বেশ কয়েকটি উপত্যকার অভিযানেই দেখা গিয়েছে এই এক ধরনের প্যাটার্ন। বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চল কিংবা ঘন জঙ্গলে ঢালা এলাকায় গা-ঢাকা দিয়েছে জঙ্গিরা। তাদের খুঁজে বের করা এবং নিকেষ করার পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনী। মূলত এবছর ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার পর থেকেই জঙ্গি দমনের ব্যাপারে আরও বেশি সক্রিয় এবং তৎপর হয়েছে উপত্যকার পুলিশ এবং সেনাবাহিনী। এর আগেও বেশ কয়েকটি অভিযান হয়েছে। কোথাও সাফল্য এসেছে পুরোপুরি। কোথাও বা জঙ্গি দমনে সাফল্য পায়নি সেনা। তবে জম্মু ও কাশ্মীরের সমস্ত লুকিয়ে থাকা জঙ্গি ঘাঁড়ি সমূলে উৎপাটিত করার লক্ষ্য নিয়েছে নিরাপত্তাবাহিনী। এমনকি এভাবে অভিযানের মাধ্যমেই পহেলগাঁও জঙ্গি হামলার অন্যতম মূলচক্রীদের নিকেষ করেছে নিরাপত্তাবাহিনী। অপারেশন সিঁদুর হয়েছে বিগত ৭ মে। তারপর থেকে জঙ্গি দমনে আরও তৎপর ভারত। কাজেকর্মে স্পষ্টই এদেশের তরফে বার্তা দেওয়া হয়েছে যে, কোনওভাবেই নাশকতামূলক জঙ্গি কার্যকলাপকে বরদাস্ত করা হবে না। 

সেরা শিরোনাম

TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
El Nino 2026: এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
CJI Surya Kant: ‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget