এক্সপ্লোর

Jammu Kashmir Avalanche : রাক্ষুসে গতি ধেয়ে এল বরফের বিরাট তরঙ্গ, ভেঙে দিল ঘর-বাড়ি-রিসর্ট, ভূস্বর্গে ভয়ঙ্কর ঘটনা

মুহূর্তের মধ্যে বাড়ি-ঘরে আছড়ে পড়ল সাদা তুষার ঢেউ। নিমেষে বরফের চাদরে ঢেকে গেল চারপাশ। জম্মু-কাশ্মীরেরসোনমার্গে সিসিটিভিতে ধরা পড়ল তুষারধসের


ভূস্বর্গ সত্যিই যেন ভয়ঙ্কর। প্রকৃতির রুদ্রমূর্তি দেখছে জম্মু - কাশ্মীর। জম্মু-কাশ্মীরের বিখ্যাত পর্যটন কেন্দ্র সোনমার্গে একটি রিসর্টকে তছনছ করে দিল এক ভয়ঙ্কর তুষারধস।  মঙ্গলবার (২৭শে জানুয়ারি ২০২৬) গভীর রাত তখন। উপত্যকা নিঃশব্দ। এমন সময় রাক্ষুসে গতিতে চলে এল এক তুষারের-ঢেউ। ভয়াল তার গতি। তীব্র গতিতে আছড়ে পড়ল জম্মু-কাশ্মীরের এক রিসর্টের উপর। তার অভিঘাতে কার্যত ধুয়ে মুছে গেল রিসর্টটি। প্রকৃতির এই ভয়ঙ্কর কাণ্ডের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গায়ে কাঁটা দেওয়া এই ভিডিও দেখে ছড়িয়েছে আতঙ্ক। এই ভয়ঙ্কর ধাক্কার পর ওই রিসর্টে থাকা কারও বেঁচে থাকার কথা নয় !

তবে স্বস্তির বিষয় একটাই,  প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কাশ্মীর উপত্যকায় লাগাতার কয়েকদিন ধরে ভারী তুষারপাত চলছেই। জনজীবন আগে থেকেই বিপর্যস্ত। বারবার সতর্কতা জারি করা হচ্ছে। তাই সম্ভবত এই রিসর্টে পর্যটক ছিল না। 

 মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলায় রাত প্রায় ১০:১২ মিনিটে আসে এই তুষারধস । এলাকার CCTV ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ানক ছবি। মনে হচ্ছে, পাহাড় থেকে  ভেঙে নেমে আসা বরফের বিরাট দেওয়াল।  কয়েক সেকেন্ডের মধ্যে তা অনেকগুলো বাড়িঘর তছনছ করে দিচ্ছে।  ভিডিও সামনে আসার পর স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কীভাবে ঘটল তুষারধস, এর কারণ কী?

কর্তৃপক্ষের মতে, লাগাতার ভারী তুষারপাতের কারণে পাহাড়ের উপর জমে থাকা বরফের বিরাট চাঁই ভেঙে হঠাৎ করে নিচে নেমে আসে। সোনমার্গ প্রায় ২,৭০০ মিটার উচ্চতায় অবস্থিত । তুষার ধসে এখানে যদিও যে বাড়িগুলোর ক্ষতি হয়েছে, সেগুলো হয় খালিই ছিল অথবা প্রশাসনের পক্ষ থেকে আগেই সতর্কতামূলকভাবে খালি করে দেওয়া হয়েছিল, যার ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

ভারী তুষারপাতে কাশ্মীরে পরিস্থিতি খারাপ

সোমবার রাত থেকে শুরু হওয়া ভারী তুষারপাতের কারণে কাশ্মীরে  রাস্তাঘাট  অধিকাংশই বন্ধ। বিদ্যুৎ সরবরাহও অনেকাংশে বিপর্যস্ত।  স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক NH-44 বরফ জমার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। কাজিগুন্ডের কাছে নবযুগ টানেল এবং বানিহাল সেক্টরে পরিস্থিতি সবচেয়ে খারাপ বলেই সূত্রের খবর। এর জেরে শয়ে শয়ে  যানবাহন আটকে পড়েছে, যার মধ্যে জরুরি পণ্য বোঝাই ট্রাকও রয়েছে।

শ্রীনগর বিমানবন্দরে সব উড়ান বাতিল

খারাপ আবহাওয়ার জন্য বিমান চলাচলও বিপর্যস্ত। শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৮টি উড়ান বাতিল করা হয়েছে। রানওয়েতে ঢাকা পুরু বরফে।  শত শত পর্যটক বিমানবন্দর এবং হোটেলগুলোতে আটকে পড়েছেন। স্থানীয় প্রশাসন এবং হোটেল সংস্থা পর্যটকদের সহায়তা করতে লেগেছে।

১১টি জেলায় তুষারধসের সতর্কতা জারি

JKUTDMA  ১১টি জেলায় তুষারধসের সতর্কতা জারি করেছে। গান্দেরবাল জেলায় ২,০০০ মিটারের বেশি উচ্চতার এলাকাগুলিতে ‘হাই ডেঞ্জার’ তুষারধসের সতর্কতা জারি করেছে। অনন্তনাগ, বান্দিপোরা, বারামুলা, কুলগাম, কুপওয়ারা, ডোডা, কিশতওয়ার, পুঞ্চ, রাজৌরি এবং রামবান জেলাগুলিতে  ‘মিডিয়াম ডেঞ্জার’ তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে।  

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget