এক্সপ্লোর

Train Derailed: বেলাইন জন শতাব্দী! কোথায়, কীভাবে ঘটল এমন ঘটনা?

Jan Shatabdi Express Derails: একটি কামরার সামনের ২টি চাকা বেলাইন হয়ে যায়

চেন্নাই: বালেশ্বরের ভয়াবহ দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তারমধ্যেই ফের আরও একটি ট্রেনের বেলাইন হওয়ার খবর। বৃহস্পতিবার গভীর রাতে চেন্নাইয়ে বেসিন ব্রিজ ওয়ার্কশপের কাছে বেলাইন হয় জন শতাব্দী এক্সপ্রেস। ট্রেনের ২টি চাকা বেলাইন হয়ে যায়। যদিও কোনও নিহত বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

বিজয়ওয়াড়া থেকে আসছিল জন শতাব্দী এক্সপ্রেসটি। এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্টেশনে যাত্রীদের নামিয়ে দেয় ট্রেনটি। তারপরে যাত্রীহীন খালি ট্রেনটি নিয়ে যাওয়া হচ্ছিল বেসিন ব্রিজ ইয়ার্ডে। তখনই একটি বগির সামনের দুটি চাকা বেলাইন হয়ে যায়।

যখন ঘটনাটি ঘটে তখন রাত প্রায় ১২টা। বগিও খালি ছিল বলে কোনও মানুষ বিপদে পড়েননি। তারপরে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রেলকর্মীরা লাইনে ফেরান বেলাইন হওয়া বগিটিকে। রেলসূত্রের খবর, এই ঘটনার জন্য মেন লাইনের কোনও ট্রেনের পরিষেবায় সমস্যা তৈরি হয়নি। কেন এমন ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে। 

অন্যত্রও দুর্ঘটনা:
বৃহস্পতিবারই আরও একটি রেল-দুর্ঘটনা ঘটেছে। পুরী-দুর্গ এক্সপ্রেসের (Durg-Puri Express) এসি কোচে আগুন লেগে যায়। ব্রেক প্য়াডের সংঘর্ষের জেরেই আগুন লেগেছে বলে জানিয়ছে ইস্ট কোস্ট রেলওয়ে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত ১০ টা বেজে ৭ মিনিটে ওড়িশার নুয়াপাড়ায় খারিয়ার রোড স্টেশনের কাছে ডাউন দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নীচে আচমকাই আগুন দেখা যায়। ধোঁয়ায় ভরে যায় বি-থ্রি কোচ। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের চেন টানার পর ব্রেক ঠিকমতো কাজ করেনি। ব্রেক প্য়াডের সংঘর্ষেই আগুন ছড়ায়। তবে কোচের মধ্যে আগুন ছড়ায়নি। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ট্রেনে আগুন লাগার জেরে তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেওয়া হয়েছিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ শুরু হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পরে আরও একবার বিস্তারিত পর্যবেক্ষণের শেষে রাত ১১ টা নাগাদ চালু হয় পুরী-দুর্গ এক্সপ্রেস। 

কয়েকদিন আগেই ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে বালেশ্বরের কাছে। ওই ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে। আহত হাজারেরও বেশি যাত্রী।এনিয়ে যখন দেশজুড়ে তোলপাড় চলছে, তখন সামনে এসেছে Comptroller and Auditor General বা CAG-র চাঞ্চল্য়কর রিপোর্ট। যা থেকেই রেলে কর্মীর অভাবের বিষয়টিও সামনে আসে। বাহানাগা বাজারে ট্রেন দুর্ঘটনার পর, রেলের কর্মীদের অতিরিক্ত কাজের প্রসঙ্গ উঠে আসে। অভিযোগ ওঠে, কর্মী কম থাকায় চাপ বাড়ছে অন্যদের। এই অবস্থায় নিয়ম করে কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সমস্ত স্টেশন ম্য়ানেজার, সেকশন কন্ট্রোলার ও পয়েন্টসম্য়ানদের কাউন্সেলিং করার পরিকল্পনা।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী থেকে অনলাইন মনোনয়ন-একাধিক দাবিতে হাইকোর্টে কংগ্রেস

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget