এক্সপ্লোর

Japan Earthquake: তীব্র ভূমিকম্পে কাঁপল জাপান, ভয়াবহ সুনামির আশঙ্কা আবহাওয়াবিদদের

Japan Earthquake Update: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। আবহাওয়াবিদদের আশঙ্কা, সুনামি হতে পারে দেশের পশ্চিম উপকূলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬।

টোকিও: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান (Japan Earthquake), রিখটার স্কেলে (Richter Scale) কম্পনের মাত্রা ৭.৬। ভূমিকম্পের ফলে ভয়াবহ সুনামির আশঙ্কা (Tsunami Warning)। জাপানের পশ্চিম উপকূলে ভয়াবহ সুনামির আশঙ্কা। ৫ মিটার উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

জাপানে ভূমিকম্প, ভয়াবহ সুনামির আশঙ্কা

নববর্ষের প্রথম দিনেই তীব্র ভূমিকম্পে কাঁপল জাপান। ভূমিকম্পের পরেই জাপান জুড়ে সুনামির সতর্কতা জারি হয়েছে। সুনামির আশঙ্কায় ইতিমধ্য়েই খালি করে দেওয়া হয়েছে পশ্চিম উপকূল। ভূমিকম্পের এপিসেন্টারের ৩০০ কিমি ব্যাসার্ধের মধ্যেই সুনামির আশঙ্কা সবথেকে বেশি। 

জাপানের স্থানীয় সংবাদ সংস্থা এনএইচকে জানিয়েছে, ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা সিটির উপকূলে ১ মিটারের বেশি উঁচু ঢেউ আঘাত হানে। হোকুরিকু ইলেকট্রিক পাওয়ারের তরফে বলা হয়েছে যে তারা তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনও অনিয়ম আছে কিনা তা পরীক্ষা করছে।

 

এই প্রথম নয়, মাত্র দিন চারেক আগেই জাপানে পর পর তীব্র কম্পন অনুভূত হয়। গত বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব উপকূলের কুরলি দ্বীপপুঞ্জ এলাকায় পর পর দু'বার তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫ এবং ৫.০। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে-র (USGS) তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টো বেজে ৪৫ মিনিটে প্রথম বার তীব্র কম্পন অনুভূত হয়।  প্রথমে ৬.৫ তীব্রতায় কেঁপে ওঠে ওই এলাকা। তার পর, দুপুর ৩টে বেজে ৭ মিনিটে আবারও কেঁপে ওঠে মাটি। সেই সময় রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.০। 

আরও পড়ুন: Government At Your Doorstep:জানেন কি পশ্চিমবঙ্গ ছাড়া এই রাজ্যগুলিতেও চালু রয়েছে 'দুয়ারে সরকার'-জাতীয় উদ্যোগ?

২০২৩ সালে বছরভরই কম্পন অনুভূত হয়েছে জাপানে। গত ডিসেম্বর মাসের শুরুতেও সেখানে ভূমিকম্প হয়। সেবার রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৫। ফিলিপিন্সের দক্ষিণের মিনদানাওয়ে ভূমিকম্প হয়, তার জেরে কেঁপে ওঠে জাপানও। তার আগে, মে মাসেও ৬.৫ তীব্রতায় কেঁপে ওঠে জাপানের পশ্চিমের ইশিকাওয়া এলাকা। তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আহত হন বহু মানুষজন। ফেব্রুয়ারি, মার্চ এবং অগাস্ট মাসেও ভূমিকম্প হয়েছে জাপানে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget