এক্সপ্লোর

Maki Kaji Death : ৬৯-এ প্রয়াত "গডফাদার অফ সুদোকু" মাকি কাজি

মারা গেলেন মাকি কাজি। "গডফাদার অফ সুদোকু" নামে পরিচিত তিনি। বয়স হয়েছিল ৬৯ বছর।

টোকিও(জাপান) : মারা গেলেন মাকি কাজি। "গডফাদার অফ সুদোকু" নামে পরিচিত তিনি। বয়স হয়েছিল ৬৯ বছর। জাপানে প্রথম ধাঁধা ম্যাগাজিন প্রতিষ্ঠা করার আগে একটি প্রিন্টিং সংস্থায় কাজ করতেন মাকি কাজি। বিশ্ববিদ্যালয় ড্রপআউট কাজি একটি সংখ্যা ধাঁধা থেকে ইঙ্গিত পেয়ে তার ভিত্তিতে সুদোকু তৈরি করেছিলেন।

যুক্তি ধাঁধা(লজিক পাজল) মানুষকে ৯X৯ ব্লকের একটি গ্রিড পূরণ করতে চ্যালেঞ্জ করে। প্রতিটি ব্লকে নয়টি বক্স থাকে যাতে সমস্ত কলাম, উল্লম্ব এবং অনুভূমিক, উভয় ক্ষেত্রেই পুনরাবৃত্তি ছাড়াই ১ থেকে ৯ নম্বর থাকে।

মাকি কাজির সংস্থা নিকোলি নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, উনি গোটা বিশ্বে "গডফাদার অফ সুদোকু" নামে পরিচিত ছিলেন। যাঁরা ধাঁধা ভালোবাসেন, তাঁরা তাঁকে সম্মান করতেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। উল্লেখ্য, পিত্তনালীতে ক্যানসারের কারণে তাঁর মৃত্যু হয়েছে। 

প্রায় দুই দশক আগে জাপানের বাইরেও সুদোকু জনপ্রিয় হয়ে ওঠে। বিদেশের বিভিন্ন কাগজ এটা ছাপার পর থেকে। মানসিক ক্ষমতা তীক্ষ্ণ রাখার উপায় হিসেবে প্রশংসিত হয় সুদোকু। বিশ্বব্যাপী ১০০ কোটিরও বেশি মানুষ নিয়মিত ধাঁধাগুলি চেষ্টা করেন বলে অনুমান করা হয়। ২০০৬ সাল থেকে প্রতি বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।

তাঁর ত্রৈমাসিক ম্যাগাজিনের পাঠকদের থেকে সাহায্য নিয়ে কাজি নিয়মিত ধাঁধা বানিয়ে যেতেন। শরীর ভাল যাচ্ছিল না বলে জুলাইয়ে সংস্থার প্রধানের দায়িত্ব ছেড়ে দেন। এর পর অগাস্টে মৃত্যু। ২০০৭ সালে বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যখন ধাঁধা নিয়ে কোনও নতুন ধারণার হদিস মেলে তখন আমি অভিভূত হয়ে পড়ি। এটা অনেকটা ধনসম্পত্তির খোঁজ পাওয়ার মতো মনে হয় আমার কাছে। এর জেরে টাকা আসবে বলে নয়, এটা সম্পূর্ণভাবে সমাধান করার চেষ্টা থেকে যে উত্তেজনা তৈরি হবে তার জন্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget