এক্সপ্লোর

Prashant Kishore: আগেও হিসেব মিলিয়েছেন, নীতীশ-NDA জোট নিয়ে আবারও ভবিষ্যদ্বাণী করলেন প্রশান্ত কিশোর

Nitish Kumar: রবিবার I.N.D.I.A জোট ছেড়ে NDA-তে যোগ দিয়েছেন নীতীশ।

কলকাতা: জল্পনা সত্যি করে I.N.D.I.A ছেড়ে NDA-তে গিয়ে উঠলেন নীতীশ কুমার (Nitish Kumar)। সেই নিয়ে এই মুহূর্তে উত্তাল জাতীয় রাজনীতি। তার মধ্যেই মুখ খুললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। জানালেন, নীতীশ যে কোনও মুহূর্তে শিবির বদলাতে পারেন বলে ঢের আগে থেকেই সতর্ক করে আসছিলেন তিনি। তবে NDA-র সঙ্গে নতুন করে নীতীশ গাঁটছড়া বাঁধলেও, এই জোটের ভবিষ্যৎও খুব একটা সুখকর নয় বলেও ভবিষ্যদ্বাণী করলেন প্রশান্ত। (রবিবার I.N.D.I.A জোট ছেড়ে NDA-তে যোগ দিয়েছেন নীতীশ। (Prashant Kishore)

রবিবার I.N.D.I.A জোট ছেড়ে NDA-তে যোগ দিয়েছেন নীতীশ। সেই আবহেই সংবাদমাধ্যমে মুখ খোলেন প্রশান্ত। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচন পর্যন্তই নীতীশ-NDA জোটের মেয়াদ। সংবাদমাধ্যমে প্রশান্ত বলেন, "এই মুহূর্তে যা সমীকরণ, নীতীশ বিহারে জোটের মুখ। বিজেপি-র সমর্থন রয়েছে ওঁর পক্ষে। কিন্তু বিহার বিধানসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা, তার পর টিকবে না জোট। আমি এ নিয়ে লিখিত দিতেও পারি।"

শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের ছ'মাসের মধ্যেই বড় পরিবর্তন ঘটবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন প্রশান্ত। এর আগে, ২০২২ সালে নীতীশ যখন বিজেপি-র সঙ্গ ত্যাগ করেন, সেই সময়ও ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রশান্ত। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, "সমীকরণ তখনই বদলায়, যখন কারও রাজনৈতিক এবং প্রশাসনিক প্রত্যাশা পূরণ হয় না। নীতীশ কুমার বলছেন উনি নাকি নতুন অধ্যায়ে পা রাখছেন। আশা করব, বিহারের মানুষের আশা পূরণ করবেন উনি।" তার আগেও RJD, JD(U) এবং কংগ্রেসের জোট ২০২০ পর্যন্ত টিকবে না বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রশান্ত।

আরও পড়ুন: Nitish Kumar: ‘মমতাকে দিয়ে খড়্গের নাম বলায় কংগ্রেস’, প্রধানমন্ত্রী পদপ্রার্থী না হতে পেরেই কি I.N.D.I.A ছাড়লেন নীতীশ?

এদিন ফের নীতীশের বিরুদ্ধে সরব হয়েছেন প্রশান্ত। তিনি বলেন, "আমি তো গোড়া থেকেই বলে আসছি, যে কোনও সময় ডিগবাজি খেতে পারেন নীতীশ কুমার। শিবির বদলানো ওঁর রাজনৈতিক পরিচয় হয়ে উঠেছে। উনি পল্টুমার। তবে এতে আরও একটি বিষয় স্পষ্ট হল যে, শুধু নীতীশ কুমার নন, বিজেপি-র সব নেতাও পল্টুমার। এতদিন নীতীশকে কাঠগড়ায় তুলছিলেন ওঁরা। এখন আবার বুকে টেনে নিলেন।"

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি-র বিরুদ্ধে I.N.D.I.A জোট গড়ে তোলার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নীতীশের। বিরোধী জোটগুলিকে একছাতার তলায় নিয়ে আসতে আপনা থেকেই উদ্যোগী হয়েছিলেন তিনি। কিন্তু ডিসেম্বর মাসে জোটের বৈঠকেই তাল কাটে বলে দাবি তাঁর দলের। বলা হচ্ছে, প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই লড়াই চালিয়ে যেতে অঙ্গীকার করেছিল বিরোধী জোট। কিন্তু সেখানে মল্লিকার্জুন খড়্গের নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই নীতীশ পিছু হটলেন বলে খবর। এর আগে, ২০১৪ সালে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী  করা হলেও বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নীতীশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget