এক্সপ্লোর

Abdul Aziz Esar: কাশ্মীর ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছিল, পাকিস্তানে রহস্যজনক ভাবে মৃত্যু জইশ কমান্ডারের, নেপথ্যকারণ ঘিরে ধোঁয়াশা

Pakistan News: পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ভোরে আজিজ এসারের নিথর দেহ উদ্ধার করে তার এক সহযোগী।

নয়াদিল্লি: পাকিস্তানে আর এক কুখ্যাত জঙ্গির রহস্যমৃত্যু। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার আব্দুল আজিজ এসারের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাকিস্তানের পঞ্জাবে রহস্যজনক পরিস্থিতিতে তার দেহ উদ্ধার হয় বলে খবর। তার শেষকৃত্যের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে ভারত-বিরোধী ভাষণের জন্যই পরিচিত ছিল আজিজ এসার। (Abdul Aziz Esar)

টাইমস নাউ জানিয়েছে, সোমবার ভোরে আজিজ এসারের নিথর দেহ উদ্ধার করে তার এক সহযোগী। তার মৃত্যুতে রহস্যের গন্ধ পাচ্ছে জইশ। তবে আজিজ এসারের শরীরে গুলির দাগ মেলেনি বলে সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছে জইশ। সম্প্রতি গিলগিট-বাল্টিস্তানেও গিয়েছিল সে। (Pakistan News)
 
পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ভাক্কর জেলার কাল্লুর কোট, আশরাফওয়ালার বাসিন্দা ছিল আজিজ এসার। জইশ দাবি করছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছে সে। কিন্তু রহস্যজনক মৃত্যু হয়েছে বলেই খবরই উঠে আসছে বিভিন্ন সূত্র থেকে। জানা যাচ্ছে, বাহওয়ালপুরে জইশের সদর দফতরেই শেষকৃত্য হচ্ছে আজিজ এসারের।
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত আরও বাড়ে। পাক-হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সামরিক অভিযান চালায় ভারত। সেখানে জইশের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। সেই জইশের শীর্ষ কমান্ডার ছিল আজিজ এসার। তার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে আজিজ এসারকে বলতে শোনা যায়, "নরেন্দ্র মোদি, হিন্দুস্তানের সরকারকে সামলাও। মুজাহিদিন কাশ্মীর ছিনিয়ে নেবে তোমাদের কাছ থেকে।"
 
পাক সরকাররে তরফে আজিজ এসারের মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে, গত মাসেও ভারতকে হুমকি দিয়ছিল সে। পহেলগাঁও হামলার পর সম্প্রতি পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে Operation Sindoor অভিযান চালায় ভারত। সেখানে জইশের ঘাঁটিও গুঁড়িয়ে দেওয়া হয়। বাহওয়ালপুরের সেই থেকেই আজিজ এসার বিক্ষুব্ধ হয়ে ঘুরছিল বলে জানা যাচ্ছে। 
 
দীর্ঘ সময় ধরে জইশের সঙ্গে যুক্ত ছিল আজিজ এসার। সংগঠনের অন্যতম শীর্ষ নেতা ছিল সে। ভারত একাধিক নাশকতার পিছনেও তার হাত ছিল। তার মৃত্যুতে জইশ বড় ধাক্কা খেল বলেও মনে করা হচ্ছে।
 
 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget