এক্সপ্লোর

Hemant Soren: পদত্যাগ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর! এবার কি দুর্নীতির দায়ে গ্রেফতার?

Hemant Soren Live: তিনি পদত্যাগ পত্র জমা দেওয়া মাত্র তাঁদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করতে পারে বলে মনে করা হচ্ছে।

রাঁচি: দুর্নীতির দায়ে গ্রেফতার হতে চলেছেন ঝাড়খণ্ডের সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)? অন্তত ২৪ ঘণ্টার জন্য় তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিন রাঁচির রাজভবনে উপস্থিত হন হেমন্ত সোরেন। সেখানে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। তিনি পদত্যাগ পত্র জমা দেওয়া মাত্র তাঁদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন। এখন পাঁচজন বিধায়ককে রাজভবনে গিয়ে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আজই নতুন মুখ্যমন্ত্রীর শপথ। এর আগেই হেমন্ত সোরেনের (Hemant Soren Allegation)) দিল্লির বাসভবনে দুর্নীতির তদন্তে তল্লাশিতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিলেন হেমন্ত সোরেন। আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত ঝাড়খণ্ডের সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী। এবার তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন তাঁরই ঘনিষ্ঠ চম্পাই সোরেন (Champai Soren)। চম্পাই সোরেনকে নেতা হিসেবে মনোনীত করেছেন জোট-বিধায়করা। এদিন দুপুর ১টা থেকে হেমন্ত সোরেনকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাজ্যপালের কাছে গিয়েছেন জেএমএম-কংগ্রেস বিধায়করা। এরপর রাত নটা নাগাদ ঝাড়খণ্ডের রাজ্যপালের সঙ্গে জোট-বিধায়কদের সাক্ষাৎ হবে। সূত্রের খবর, ৩টি বাসে রাজভবনের উদ্দেশে রওনা দেন জোট বিধায়কদের। সূত্রের খবর, আপাতত শুধু ৫ জন বিধায়কের সঙ্গে রাজ্যপালের সাক্ষাতের অনুমতি মিলেছে।

এর আগে অন্তত ১০ বার তলব করা হয়েছিল হেমন্ত সোরেনকে। কিন্তু তিনি হাজিরা দেননি। সম্প্রতি গত ২৪ ঘণ্টা ধরে তিনি কার্যত উধাও ছিলেন। এর আগে হেমন্তের বাড়ি থেকে বিএমডব্লিউ গাড়ি এবং ৩৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি (ED)। জমি কেনা-বেচা নিয়ে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে হেমন্ত সোরেনের বিরুদ্ধে। এই মামলায় ইতিমধ্যেই ১ জন আইএসএস অফিসার-সহ ১১ জন ইডির হাতে গ্রেফতার হয়েছেন। এরই মধ্যে হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করেছিলেন হেমন্ত সোরেন। কিন্তু হাইকোর্টে খারিজ হয়ে যায় সেই আবেদন।  

কেমন ছবি ঝাড়খণ্ডের বিধানসভার?
২০১৯ সালে বিজেপিকে হারিয়ে ঝাড়খণ্ডের ক্ষমতা দখল করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (Jharkhand Mukti Morcha) ও কংগ্রেসের জোট। ৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় ম্য়াজিক ফিগার ৪১। বর্তমানে শাসক জোটের পক্ষে রয়েছে ৪৯জন বিধায়ক। এরমধ্য়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ২৯, কংগ্রেসের ১৬, এনসিপি-র ১, সিপিআইএমএল লিবারেশনের ১, আরজেডির ১জন বিধায়ক আছেন। বিজেপি নেতৃত্বাধীন জোটের রয়েছে ৩১জন বিধায়ক। 

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগে প্রকাশিত মেধাতালিকা! কয়েকদিনের মধ্যেই নিয়োগপত্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget