এক্সপ্লোর

Primary Teacher Recruitment: প্রাথমিক নিয়োগে প্রকাশিত মেধাতালিকা! কয়েকদিনের মধ্যেই নিয়োগপত্র

Recruitment News:এবার চাকরিপ্রার্থীর নামের সঙ্গেই নম্বরের ব্রেকআপ প্রকাশ পর্ষদের। ৯ হাজার ৫৩৩ জনকে দেওয়া হবে নিয়োগের সুপারিশপত্র

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সুপ্রিম কোর্টে (Supreme Court) জট কাটার পরই প্রাথমিকে (Primary Teacher Recruitment) বড় নিয়োগের ঘোষণা। ৯ হাজার ৫৩৩ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ পর্ষদের। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা হল ২০২২-এর মেধাতালিকা। ঠেলায় পড়ে এবার চাকরিপ্রার্থীর নামের সঙ্গেই নম্বরের ব্রেকআপ প্রকাশ পর্ষদের। প্রাথমিকে ১১ হাজার ৭৫৮টি শূন্যপদের মধ্যে ৯ হাজার ৫৩৩ জনকে দেওয়া হবে নিয়োগের সুপারিশপত্র। কয়েকদিনের মধ্যেই জেলা থেকে নিয়োগপত্র হাতে পাবেন চাকরিপ্রার্থীরা।

আজই রাজ্যওয়াড়ি প্যানেল (Recruitment Pannel) প্রকাশ করা হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশের পরেই এই কাজ। বিজ্ঞাপনের সময় শূন্যপদ ছিল ১১,৭৫৮। তার মধ্যে থেকেই ৯ হাজার ৫৩৩ জনকে দেওয়া হবে নিয়োগের সুপারিশপত্র। যাঁদের নাম এই তালিকায় রয়েছে তাঁদের মধ্যে মূলত ২০১৪ ও ২০১৭ সালে টেট উত্তীর্ণরা রয়েছেন। যে প্যানেল প্রকাশ করা হয়েছে, সেখানে ব্রেক আপ নম্বর দেওয়া হয়েছে। যা এই প্রথম। এর আগে নম্বর নিয়ে একাধিকবার পর্ষদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। তারপরে এই প্যানেলের ক্ষেত্রে সব ক্ষেত্রের নম্বরের ব্রেকআপ দেওয়া হয়েছে পর্ষদের তরফে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, একজন প্রার্থী ইন্টারভিউ, অ্যাপটিচিউড টেস্ট, টেট, ডিএলএড ট্রেনিং, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকে কত নম্বর পেয়েছেন সব আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে।

পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। প্রাক্তন পর্ষদ সভাপতি জেলে রয়েছেন। সেই প্রেক্ষিতে কীভাবে এবং কবে নিয়োগ হবে তা নিয়ে বহু প্রশ্ন উঠেছিল। সেই আবহেই সুপ্রিম কোর্টের (Supreme Court) হস্তক্ষেপের পর তালিকা প্রকাশ হল। ফলে নিয়োগ নিয়ে নানা অভিযোগ ও হতাশার মধ্যে আশার আলো বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা।           

প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) সভাপতি গৌতম পাল বলেন, '২২২৫ জন বাকি থাকছেন। সেটা এখন নিয়োগ দেওয়া যাবে না। এখন যে নিয়োগগুলি হবে তা Subject to the outcome of the present petitions-সুপ্রিম কোর্টের। এর পরে সুপ্রিম কোর্টে যে শুনানি হবে, ২০২০-২২ ডিএলএড (D.el Ed) ব্যাচের। তার প্রেক্ষিতে যে রায় বেরোবে তখন এই ২২২৫ জনকে নিয়োগপত্র দিতে পারব।'

আরও পড়ুন: 'কাচ ভাঙা অবস্থায় বাংলায় ঢুকেছে...আমরা এসব করি না', মন্তব্য মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget