এক্সপ্লোর

Jamtara Train Accident: হুড়মুড়িয়ে এসে বহুজনকে চাপা দিল ট্রেন, জামতাড়ায় ভয়াবহ দুর্ঘটনা

Train Accident: দুর্ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে খবর। উদ্ধারকার্য শুরু হয়েছে। 

রাঁচি: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ঝাড়খণ্ডের জামতাড়ায় দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী ট্রেন। কালঝরিয়া রেল স্টেশনের বেশ কয়েকজনকে চাপা দেয় ট্রেনটি। দুর্ঘটনায় বেশ কয়েক জনের, ১০-১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। উদ্ধারকার্য শুরু হয়েছে। সন্ধে নামার পর যেহেতু দুর্ঘটনা ঘটেছে, তাই আসল হতাহতের সংখ্যা জানতে আরও সময় লাগবে বলে জানা গিয়েছে রেল সূত্রে। (Jamtara Train Accident)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাউন লাইন দিয়ে বেঙ্গালুরু-যশবন্তপুর এক্সপ্রেস যাচ্ছিল। সেই সময় লাইনের ধারে ছড়িয়ে রাখা পাথরের স্তূপ থেকে ধুলো উড়তে শুরু করে, তাতে চালকের মনে ভুল ধারণা জন্মায়। তিনি ভেবে বসেন, আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে। (Train Accident)

সেই খবর চাউর হতে যাত্রীরাও আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপিয়ে নামতে শুরু করেন। উল্টোদিকের লাইনেই লাফ দিয়ে নেমে পড়েন অনেকে। প্রায় ১৫০ যাত্রী পাশের লাইনে ঝাঁপ দেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। কিন্তু সেই সময় আপ লাইন দিয়ে ছুটে আসছিল একটি এমু ট্রেন। তার নিচে চাপা পড়ে অনেকের মৃত্যু হয়। 

আরও পড়ুন: Rajiv Gandhi Assassination: দোষী সাব্যস্ত হয়েও মুক্তি, প্রয়াত রাজীব গাঁধীর হত্যাকারী

বুধবার সন্ধেয় ঝাড়খণ্ডের জামতাড়ায় এই ভয়াবহ ঘটনা ঘটে যায়। স্থানীয়রা জানিয়েছেন, কালাঝরিয়া স্টেশনে বেশ কয়েক জনকে চাপা দেয় একটি ট্রেন। কত জন মারা গিয়েছেন এখনও পর্যন্ত, নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ১০-১২টি দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুল্যান্স। পৌঁছেছেন স্বাস্থ্যকর্মীরাও।

এই দুর্ঘটনা নিয়ে সংবাদ সংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দেন জামতারার SDM অনন্ত কুমার। তিনি বলেন, "এখনও পর্যন্ত দু'জনের দেহ উদ্ধার করা গিয়েছে। রেলকে অনুরোধ জানিয়েছি হেল্পলাইন নম্বর চালু করার জন্য। তদন্তে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে।"

এই ঘটনায় জামতাড়ার ডেপুটি কমিশনারর জানিয়েছেন, জামতাড়ায় কালাঝরিয়া রেল স্টেশনে একটি ট্রেন যাত্রীদের চাপা দিয়েছে। কিছু মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। এখনও নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি হতাহতের। মেডিক্যাল টিম এবং অ্যাম্বুল্যান্স পৌঁছেছে ঘটনাস্থলে।

যদিও ইস্টার্ন রেলওয়ের CPRO কৌশিক মিত্রের বক্তব্য, "লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়া দুই ব্যক্তিকে ট্রেন চাপা দেয়। অগ্নিকাণ্ডের কোনও বিষয় নেই। এখনও পর্যন্ত দু'জনের মৃত্য়ুর খবর মিলেছে। তাঁরা কেউ যাত্রী নন। হেঁটে আসছিলেন লাইনের উপর দিয়ে। তিন সদস্যের JAG কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।"

সেরা শিরোনাম

CJP Funding: পাকিস্তান থেকে টাকা পেয়েছে ককরোচ জনতা পার্টি? দেশের ক্ষতি করাই লক্ষ্য অভিজিৎ দীপকেদের? অভিযোগ কেন্দ্রের
পাকিস্তান থেকে টাকা পেয়েছে ককরোচ জনতা পার্টি? দেশের ক্ষতি করাই লক্ষ্য অভিজিৎ দীপকেদের? অভিযোগ কেন্দ্রের
Building Collapse In Delhi : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, বাড়ছে মৃতের সংখ্যা
US Midterm Results: ৪৭০০ কোটি টাকা ঢেলেছিলেন ইলন মাস্ক, তার পরও আমেরিকার মিডটার্মে ধরাশায়ী ট্রাম্প, এবার ধনকুবেরের বিরুদ্ধেও তদন্ত?
৪৭০০ কোটি টাকা ঢেলেছিলেন ইলন মাস্ক, তার পরও আমেরিকার মিডটার্মে ধরাশায়ী ট্রাম্প, এবার ধনকুবেরের বিরুদ্ধেও তদন্ত?
Election Commission: Form 6 থেকে ঘোষণাপত্র শেষমেশ আলাদাই করে দিল EC, গোড়াতেই প্রশ্ন তুলেছিলেন ২ নির্বাচন কমিশনার
Form 6 থেকে ঘোষণাপত্র শেষমেশ আলাদাই করে দিল EC, গোড়াতেই প্রশ্ন তুলেছিলেন ২ নির্বাচন কমিশনার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget