এক্সপ্লোর

জিয়াগঞ্জ হত্যাকাণ্ড: নিহত শিক্ষক আরএসএস সদস্য, মন্তব্যে অনড় দিলীপ, রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত, দাবি সঙ্ঘের

খুনের ঘটনা নিয়ে শুক্রবার ট্যুইটারে সরব হয়েছেন পরিচালক অপর্ণা সেন।

Murshidabad, Jiagunj, Jiagunj murder, Jiagunj trile murder, জিয়াগঞ্জ(মুর্শিদাবাদ): জিয়াগঞ্জের নিহত শিক্ষক আরএসএস-এর দীর্ঘদিন ধরে সদস্য ছিলেন। পুরনো অবস্থানে অনড় থেকে ফের দাবি রাজ্য বিজেপি সভাপতির। নিহতের পরিবারের সদস্য বা বন্ধুরা কেউ এরকম কিছু দাবি করেননি। নবান্নে প্রেস বিবৃতি জারি করে জানাল পুলিশ। খুনের ঘটনা নিয়ে শুক্রবার ট্যুইটারে সরব হয়েছেন পরিচালক অপর্ণা সেন। বৃহস্পতিবারের পর শুক্রবারও নিহতকে আরএসএসের সদস্য বলে দাবি করলেন দিলীপ ঘোষ। দাবি করেন, দীর্ঘদিন ধরে আরএসএসের সদস্য নিহত শিক্ষক বন্ধুপ্রকাশ পাল। তবে দিলীপ একথা বললেও সঙ্ঘের মুখপাত্রের গলায় কিছুটা অন্য সুর শোনা গিয়েছে। আরএসএস (দক্ষিণবঙ্গ)-এর প্রান্ত কার্যবাহক যিষ্ণু বসু বলেন, কয়েকমাস আগে যোগ দেন। জিয়াগঞ্জ হত্যাকাণ্ড: নিহত শিক্ষক আরএসএস সদস্য, মন্তব্যে অনড় দিলীপ, রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত, দাবি সঙ্ঘের নিহত শিক্ষকের পরিবারের সদস্যরা অবশ্য আগেই তাঁর আরএসএস-যোগের বিষয়টি পুরোপুরি খারিজ করে দিয়েছেন। নবান্নে পুলিশের তরফে দেওয়া প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, নিহত শিক্ষক বন্ধুপ্রকাশ পালের আরএসএস-যোগের বিষয়টি অস্বীকার করেছেন তাঁর মা মায়া পাল। তদন্তে নিহতের পরিবারের সদস্য বা বন্ধুদের কেউ দাবি করেননি যে, তাঁর সঙ্গে আরএসএসের যোগ ছিল। তল্লাশিতে বাড়ি থেকেও এমন কোনও নথি উদ্ধার হয়নি। একই সুর শোনা গিয়েছে নিহতের ভাইয়ের গলাতেও। পাল্টা তত্ত্ব খাড়া করেছেন রাজ্য বিজেপির সভাপতি। পুরো বিষয়টি নিয়ে দিলীপ ঘোষকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় বলেন, মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। দিলীপ ঘোষ ক’দিন আগে বলেছিলেন মোদি অমর রহে। তিনি কতটা ভুল বকেন, সেটা মানুষ জানে। শিক্ষক, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছেলের খুনের ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলছে বিজেপি। বৃহস্পতিবার রাজভবনের তরফে জারি বিবৃতিতেও বলা হয়, এই ঘটনা অসহিষ্ণুতা এবং উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতির স্পষ্ট প্রতিফলন। জিয়াগঞ্জ হত্যাকাণ্ড: নিহত শিক্ষক আরএসএস সদস্য, মন্তব্যে অনড় দিলীপ, রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত, দাবি সঙ্ঘের শুক্রবার অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন এই ঘটনা নিয়ে ট্যুইট করেন, পশ্চিমবঙ্গে আরএসএস-এর সদস্যের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং সন্তানকে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ যা-ই হোক, এটা আমাদের সকলের লজ্জা। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নিশ্চিত করুন, অপরাধীরা যেন শাস্তি পায়। রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক, পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের দায়িত্ব আপনার। আপনি সকলের মুখ্যমন্ত্রী। নিহতের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে এই তরজার মাঝেই জিয়াগঞ্জের খুনের ঘটনাকে হাতিয়ার করে পথে নেমে পড়েছে গেরুয়া শিবির। শিক্ষক খুনের ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সুর আরএসএস-ও। এভাবে রাজনৈতিক সংঘর্ষ চললে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত বলে দাবি সঙ্ঘের। দিল্লি শাখার প্রধান অলক কুমার বলেন, যদি সরকারের ব্যর্থতার কারণে এভাবে রাজনৈতিক সংঘর্ষ চলতে থাকে, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। এই ইস্যুতে তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ করেছে কংগ্রেস। সাংসদ অধীর চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা খারাপ। রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। কিন্তু, দিল্লিতে তৃণমূল-বিজেপির বন্ধুত্ব। দোষীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার নিহত শিক্ষকের বাড়ি থেকে জিয়াগঞ্জ থানা পর্যন্ত মিছিল করে বিজেপি প্রভাবিত নাগরিক সমাজ। পাশাপাশি, কাল বেলা ১২টা নাগাদ পুরুলিয়া পোষ্ট অফিস মোড়ে পথ অবরোধ করে বিজেপি কর্মী-সমর্থকরা। কলকাতার কালিন্দিতে মোমবাতি মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চ। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget