এক্সপ্লোর

Jisshu Sengupta Exclusive: 'শ্যুটিং করতে যেতাম ক্রিকেট কিট ব্যাগ নিয়ে'

কী হত যদি রুপোলি পর্দায় পাই না রাখতেন তিনি? ছোট থেকে কোন নেশাকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন ছিল তাঁর? এবিপি লাইভের 'যদি অভিনেতা না হতাম' সিরিজে নিজের স্বপ্ন নিয়ে মুখ খুললেন যীশু সেনগুপ্ত

কলকাতা:  সালটা ১৯৯৬ বা ১৯৯৭। তখন তিনি বাংলার হয়ে ক্রিকেট খেলছেন তিনি। হঠাৎ তাঁর কাছে ধারাবাহিকে অভিনয় করার সুযোগ আসে। নাম, 'নিষ্কৃতি'। কিট ব্যাগ নিয়ে শ্যুটিং করেত যেতেন তিনি। শ্যুট শেষ হলেই সোজা খেলার মাঠে। ক্রিকেটই তখন ধ্যানজ্ঞান। তখন কেউ ভাবতেও পারেনি, বছর ১৫-র সেই কিশোর একদিন দাপিয়ে বেড়াবে টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)। তিনি যীশু সেনগুপ্ত।  কিন্তু কী হত যদি রুপোলি পর্দায় পাই না রাখতেন তিনি? ছোট থেকে কোন নেশাকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন ছিল তাঁর? এবিপি লাইভের 'যদি অভিনেতা না হতাম' সিরিজে নিজের স্বপ্ন নিয়ে মুখ খুললেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। 

বাইশ গজ থেকে পর্দা

অভিনয় নয়, প্রথম জীবনে খেলাই ছিল তাঁর নেশা। ভেবেছিলেন পেশা করবেন ক্রিকেটকেই। যীশু বলছেন, 'যদি অভিনয়ে পা না রাখতাম, অবশ্যই ক্রিকেটার হতাম। আমার মিউজিক ও গানের প্রতিও অমোঘ আকর্ষণ। ড্রাম বাজাই আমি। তাই ক্রিকেটের পাশাপাশি হয়ত মিউজিককেও রাখতাম শখ হিসেবে। তবে পেশা হিসেবে অবশ্যই বেছে নিতাম ক্রিকেটকে। তখন আমার কিশোর বয়স। 'নিষ্কৃতি' ধারাবাহিকের শ্যুটিংয়ে যেতাম ক্রিকেট কিট ব্যাগ নিয়ে। সেসময়ে গরমের ক্রিকেটটা হত না, তাই রাজি হয়ে গিয়েছিলাম অভিনয় করতে। শ্যুটিং শেষ করেই মাঠে চলে যেতাম প্র্যাকটিস করতে। '

আরও পড়ুন: ABP Exclusive: 'কলেজ জীবনে যুক্ত ছিলেন রাজনীতিতে, রাস্তায় মারামারিও করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়'

আফশোস নেই যীশুর। তবে বললেন, 'আমি একটা সময়ে ৩ বছর যাত্রাও করেছি। এখন আমি, শোভন আরও কিছুজন মিলে একটা ব্য়ান্ডও তৈরি করেছি। শো-এর অফার আসছে প্রচুর কিন্তু সময় নেই। আসলে অভিনয় এমন একটা পেশা, যেখানে এর পাশাপাশি আর অন্য কোনও পেশাকে চালানো সম্ভব হয় না। তাই ক্রিকেট বা গান, কোনোটাকেই পেশা হিসেবে রাখতে পারিনি।'

ছবির কথা

সামনেই মুক্তি পাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) বায়োপিক 'অভিযান'। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অল্পবয়সের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। এই ছবির পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget