এক্সপ্লোর

ABP Exclusive: 'কলেজ জীবনে যুক্ত ছিলেন রাজনীতিতে, রাস্তায় মারামারিও করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়'

'সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা সবাই চিনি বাংলার তথাকথিত আর্টহাউজ সিনেমার পোস্টারবয়ের মত চিনি। অন্যধারার বাংলা ছবির মুখ হিসেবে। উনি কিন্তু বাস্তবে বেশ ডানপিঠে টাইপের লোক ছিলেন।'

কলকাতা: চেনা কিংবদন্তির অজানা গল্প। এটাই তো লক্ষ্য 'অভিযান'-এর। দীর্ঘদিনের শ্যুটিং, জীবনের গল্প বলার গুরুদায়িত্বে কতটা সফল হলেন পরিচালক, দর্শক সেই বিচার করবেন ১৫ এপ্রিল। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরিচালনায় মুক্তি পাচ্ছে 'অভিযান'। বাংলার স্বর্ণযুগের নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) জীবনকে রুপোলি পর্দার ফ্রেমে বেঁধেছেন পরিচালক পরমব্রত।

ছবি তৈরির আগের কথোপকথন, চিত্রনাট্য তৈরি, অভিনেতা বাছাই, সবই ছবির মত মনে আছে পরিচালক পরমব্রতর। 'অভিযান' কখনও দেখবেন না সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে, রয়ে গিয়েছে সেই ক্ষতও। এবিপি লাইভের সঙ্গে নতুন ছবি নিয়ে কথা বলতে গিয়ে অভিজ্ঞতার ঝুলি উপুড় করে দিলেন পরমব্রত। 

অজানা সৌমিত্র

চিত্রনাট্য লেখা থেকে শুরু করে শ্যুটিং, সৌমিত্র চট্টোপাধ্যায়কে কতটা কাছ থেকে জানার সুযোগ পেয়েছিলেন পরমব্রত? পরিচালক বলছেন, 'সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা সবাই বাংলার তথাকথিত আর্টহাউজ সিনেমার পোস্টারবয়ের মত চিনি। অন্য ধারার বাংলা ছবির মুখ হিসেবে। উনি কিন্তু বাস্তবে বেশ ডানপিটে টাইপের লোক ছিলেন। খেলাধুলো করতেন, কলেজে মারামারিও করেছেন। এটা হঠাৎ করে ওনার সঙ্গে মেলাতে পারে না সাধারণ মানুষ। সৌমিত্র চট্টোপাধ্যায় বললেই মনে হয় নরম স্বভাবের একজন মানুষ। উনি কিন্তু আদপে তাই ছিলেন না। ক্রিকেট, ফুটবল দুটোই খেলতেন উনি। কলেজ জীবনে রাজনীতির সঙ্গে জড়িয়ে রাস্তায় নেমে মারামারিও করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই দিকটা সাধারণ মানুষের কাছে অজানা। এছাড়া উত্তমকুমারের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অদ্ভুত সুন্দর একটা সম্পর্ক। এমন নয় যে তার মধ্যে কোনও রেষারেষি বা অন্ধকার নেই। অবশ্যই আছে। সেটাকে আমি ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি।'

আরও পড়ুন: Rajkummar Rao PAN Card Misuse: আর্থিক প্রতারণার ফাঁদে রাজকুমার রাও, ক্ষতিগ্রস্ত সিবিল স্কোর

'অভিযান' -এর আরও অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরমব্রত আরও বলছেন, 'চার থেকে সাড়ে চার ঘণ্টার বেশি শ্যুটিং করতে পারতেন না সৌমিত্র জ্যেঠু। ওনাকে নিয়ে ছবি বলে উনি একটু বেশি সময় দিতে রাজি ছিলেন। কিন্তু ৪ ঘণ্টার বেশি কাজ ওনার শরীরে সহ্য হত না। ৪ ঘণ্টা হয়ে গেলেই উনি ভুলে যেতেন বা পরিশ্রান্ত বোধ করতেন। তাই ৪ ঘণ্টা কাজের মধ্যে দিয়েই ওনার অংশের শ্যুটিং শেষ করতে হয়েছিল। শ্যুটিং করতে গিয়ে ওনাকে আলাদা করে চেনার সুযোগ হল না।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget