এক্সপ্লোর

Joshimath Crisis: প্রতি বছর আড়াই ইঞ্চি করে বসে যাচ্ছে জোশীমঠ ! সরকারি সংস্থার রিপোর্টে চাঞ্চল্য

Joshimath Landslide : গতকাল দুটি হোটেল ভাঙার কাজ শুরু করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু স্থানীয়দের বিক্ষোভে আটকে যায় ভাঙার কাজ।

জোশীমঠ : মাটি আলগা হতে শুরু করেছিল ৩ বছর আগে। প্রতি বছর আড়াই ইঞ্চি করে বসে যাচ্ছে জোশীমঠ (Joshimath)। সম্প্রতি সামনে এসেছে দেরাদুনের (Dehradun) একটি সরকারি সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং-এর সমীক্ষা রিপোর্ট। তাতেই জানা গেছে, ২০২০ সালের মার্চ থেকেই জোশীমঠ ও তার আশপাশের এলাকায় ফাটল ধরতে শুরু করেছিল। হিমালয়ের (Himalaya) কোলে এই ছোট্ট জনপদে এখন বিপজ্জনক বাড়ির সংখ্যা বেড়ে হয়েছে ৭২৩। গতকাল দুটি হোটেল ভাঙার কাজ শুরু করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু স্থানীয়দের বিক্ষোভে আটকে যায় ভাঙার কাজ।

কোথায় দাঁড়িয়ে জোশীমঠের পরিস্থিতি ?

উঠোনে বিপদের লক্ষণরেখা টেনেছে ফাটল। বাড়ির বাইরে লাল রঙের ক্রস চিহ্ন দিয়ে প্রশাসন জানান দিচ্ছে, এ বাড়ি বিপজ্জনক। রাস্তা, বাড়ি, মন্দির, হোটেল... যত্রতত্র ধস, আর শুধুই বড়বড় ফাটল। এই পরিস্থিতিতে, বিপদ-আশঙ্কার উপর ভিত্তি করে জোশীমঠকে তিনটি জোনে ভাগ করেছে উত্তরাখণ্ড প্রশাসন। ডেঞ্জার, বাফার এবং কমপ্লিটলি সেফ। প্রশাসনের তরফে বিপজ্জনক তালিকাভুক্ত অঞ্চলকে দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানান, সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, জোশীমঠকে বাঁচাতে একত্রিত হতে হবে। 

সোমবার সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট-এর একটি বিশেষজ্ঞ দল জোশীমঠের বিপর্যস্ত এলাকা পরিদর্শন করে। প্রশ্ন উঠছে, গত ২ সপ্তাহে কী এমন ঘটল, যে জোশীমঠ আজ সঙ্কটের মুখে দাঁড়িয়েছে। ঘরছাড়া মানুষেরা অবশ্য এর জন্য দায়ী করছেন তপোবন-বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পকে। তাঁদের দাবি, পাহাড়ের বুকে বেআইনিভাবে এই জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার ফলেই এসেছে এই বিপর্যয়।

আর কি ফেরা হবে নিজের বাড়িতে, সেই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে জোশীমঠের বাসিন্দাদের একটা বড় অংশের মধ্যে।

দিনকয়েক আগেই জোশীমঠকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করে বিজেপি-শাসিত উত্তরাখণ্ড সরকার। হিমালয়ের কোলে এই ছোট্ট জনপদে একের পর এক বাড়িতে ফাটল ধরে। বহু পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা হয়। জোশীমঠ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি পর্যালোচনায় ৭টি সংস্থার প্রতিনিধিদের নিয়ে বিশেষজ্ঞ কমিটিও গঠন করে কেন্দ্র।  

আরও পড়ুন ; ক্রমশ বাড়ছে ফাটল! দুর্যোগের আশঙ্কায় কাঁটা জোশীমঠ

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget