এক্সপ্লোর

চাকোতিতে নিয়ন্ত্রণ রেখায় মিছিল নিয়ে বসে পড়লেন মুম্বই হামলার মাথা হাফিজ সঈদের ছেলে

লাহোর: কাশ্মীর ইস্যুতে জামাত-উদ-দাওয়ার মিছিল নিয়ে গিয়ে চাকোতিতে নিয়ন্ত্রণ রেখায় বসে পড়লেন মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাথা হাফিজ সঈদের ছেলে তালহা সঈদ। কাশ্মীরের লোকজনের জন্য ত্রাণসামগ্রী নিয়ে এসেছেন তাঁরা। তাঁদের দাবি, শ্রীনগরের কাশ্মীরীদের জন্য নিয়ে আসা ওই ত্রাণসামগ্রী, ওষুধপত্র নিতে হবে ভারতকে। সেগুলি গ্রহণ না করা পর্যন্ত ওখান থেকে নড়বেন না তাঁরা। এ কথা জানিয়েছেন জামাতের সহযোগী সংগঠন ফালাহ-ই-ইনসাফের চেয়ারম্যান হাফিজ আবদুর রউফ। চাকোতিতে নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানি সেনা ও পুলিশ তাঁদের থামিয়ে দিয়েছে বলে জানান রউফ। বলেন, আমাদের আহত কাশ্মীরী ভাইদের এখন ত্রাণ, সাহায্য দরকার। ওদের জন্য আমরা দশ ট্রাকের বেশি শুকনো খাবার, ত্রাণসামগ্রী, ওষুধ নিয়ে এসেছি। সেগুলি গ্রহণ করার জন্য ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে আমরা পাকিস্তানি কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। মুজফফরাবাদ থেকে রওনা দিয়ে জামাতের ওই মিছিল এদিন অপরাহ্নে চাকোতিতে পৌঁছয়। আহমেদ নাদিম নামে জনৈক জামাত সদস্য দাবি করেন, তাঁদের প্রতি সমর্থন জানিয়ে চাকোতিতে দোকানপাট, বাজারহাট বন্ধ রাখেন স্থানীয়রা। তিনি বলেন, নীতিগত সিদ্ধান্ত হয়েছে, ‘আমাদের ন্যায্য দাবি পূরণ হওয়া পর্যন্ত’ একজনও সেখান থেকে নড়বে না। তিনি হুঁশিয়ারি দেন, ত্রাণসামগ্রী গ্রহণে ভারতকে রাজি করাতে স্থানীয় কর্তৃপক্ষের ওপর চাপ দিতে আগামীকাল আরও লোক অবস্থান-সমাবেশে সামিল হবে। জামাত শুধু ওই ত্রাণসামগ্রী কাশ্মীরীদের পৌঁছে দিতে চায়। এর মধ্যে কোনও রাজনীতি নেই।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, 'চোর' স্লোগান, উত্তাল বেলেঘাটা
কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, 'চোর' স্লোগান, উত্তাল বেলেঘাটা
News Live Update : 'নন্দীগ্রামে বিজেপি আজ বীজ থেকে বটবৃক্ষ, মূল-সহ উৎখাত হয়েছে তৃণমূল কংগ্রেস' ! কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ?
'নন্দীগ্রামে বিজেপি আজ বীজ থেকে বটবৃক্ষ, মূল-সহ উৎখাত হয়েছে তৃণমূল কংগ্রেস' ! কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ?
Suvendu Adhikari : ‘তৃণমূলের হার-বার মডেল' ! সোনার ফলতা গড়ার আশ্বাস দিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর, কী লিখলেন ?
‘তৃণমূলের হার-বার মডেল' ! সোনার ফলতা গড়ার আশ্বাস দিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর, কী লিখলেন ?
PM Modi : 'ভীতিপ্রদর্শন পরাজিত হয়েছে', ফলতায় গেরুয়া ঝড়ের পর কী বার্তা প্রধানমন্ত্রীর ?
'ভীতিপ্রদর্শন পরাজিত হয়েছে', ফলতায় গেরুয়া ঝড়ের পর কী বার্তা প্রধানমন্ত্রীর ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget