এক্সপ্লোর

Ajit Pawar Death: অজিত পওয়ারের মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন…

Kangana Ranaut vs Mamata Banerjee: অজিতের মৃত্যু নিয়ে যে মন্তব্য করেন মমতা, তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্গনা।

নয়াদিল্লি: বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। তাঁর মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাতে গিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে এবার মমতাকে তীব্র আক্রমণ বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের। (Kangana Ranaut vs Mamata Banerjee)

অজিতের মৃত্যু নিয়ে যে মন্তব্য করেন মমতা, তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্গনা। সংসদ ভবন চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “সকাল সকাল এত বড় দুর্ঘটনা। আমরা সকলে স্তম্ভিত। সংসদেও সকলের মুখে একটাই আলোচনা। সকলেই হেলিকপ্টারে চেপে যাত্রা করেন। আমরাও করি। তাই এই সময়ে দাঁড়িয়ে  এই ধরনের নিম্নরুচির মন্তব্য। ওঁর একটু সংযমী হওয়া উচিত।” (Ajit Pawar Death)

বুধবার বারামতীতে সভা করতে যাওয়ার সময় ভেঙে পড়ে অজিতের বিমান। সেই নিয়ে দুঃখ প্রকাশ করলেও, গোটা ঘটনা নিয়ে সন্দেহও উস্কে দেন মমতা। সুপ্রিম কোর্টের তদারকিতে নিরপেক্ষ তদন্ত দাবি করেন মমতা। দেশের তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে মমতা লেখেন, ‘এই দেশে রাজনৈতিক নেতারাও আর সুরক্ষিত নন, সাধারণ মানুষের কথা তো বাদই দিন’। সংবাদ সংস্থা পিটিআই যে ভিডিও পোস্ট করে, তাতে মমতাকে বলতে শোনা যায়, “দু’দিন আগে আমি জানতে পারি যে, বিজেপি-র হাত ছাড়তে চান বলে মন্তব্য করেছেন অজিত পওয়ার। তার পরই আজ এই ঘটনা। আমরা শুধু সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি। অন্য কোনও সংস্থাকে নয়।” মমতার এই মন্তব্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্গনা।

বুধবার বিমান দুর্ঘটনায় অজিত এবং আরও চার জনের মৃত্যু হয়েছে। বারামতীতে অবতরণের সময় দৃশ্যমান কম থাকায় বিমানটি ভেঙে পড়ে বলে উঠে এসেছে প্রাথমিক তদন্তে। ভেঙে পড়ার পরই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে বিমানটিতে। অবস্থা এমন হয়েছিল যে মৃতদেহগুলিকে শনাক্ত করাই অসম্ভব হয়ে পড়েছিল। অজিতের মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে।

মহারাষ্ট্রের অন্যতম প্রভাবশালী এবং বিতর্কিত রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন অজিত। কাকা শরদ পওয়ারের দল ভাঙিয়ে বিজেপি-র সঙ্গে জোট সরকার গড়া হোক, বা সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের হাত ছেড়ে আবারও কাকার সঙ্গে হাত মেলানো, লাগাতার খবরের শিরোনামে উঠে আসছিলেন অজিত। প্রচারে বেরিয়ে জানান, যে বিজেপি তাঁর বিরুদ্ধে ৭০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছিল, আজ তাঁদের সঙ্গেই জোট সরকারে রয়েছেন তিনি, উপ মুখ্যমন্ত্রী পদেও রয়েছেন। জোট সরকারে  মতবিরোধের খবরও সামনে আসছিল। তবে অজিতের মৃত্যুতে এই মুহূর্তে শোকস্তব্ধ সকলে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
ABP Ananda Top 10,19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget